শীতে মেকআপ ভালো রাখতে যা যা করবেন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১১ পিএম

শীত মানেই যেন নিমন্ত্রণ বা উৎসবের মাস। আর নিমন্ত্রণ মানেই যেন ঠিকঠাক সাজগোজ। তবে এই সময় মেকআপ নিয়ে অনেকেরই পোহাতে হয় নানা বিড়ম্বনা। মেকআপ ঠিকভাবে বসছে না, ফাউন্ডেশন ফেটে যাচ্ছে, ত্বক টানটান লাগছে। এটা যেন শীতের এই সময়টাতে খুব সাধারণ বিষয়। তাই যতই যত্ন করে মেকআপ করা হোক, কিছুক্ষণের মধ্যেই মুখের স্বাভাবিক উজ্জ্বলতা যেন হারিয়ে যায়।

এই সমস্যার আসল কারণ জানেন? এর মূল কারণ শীতের ঠান্ডা বাতাসে আর্দ্রতার অভাব। বাতাস যেমন শুষ্ক হয়ে ওঠে, তেমনি ত্বকও দ্রুত আর্দ্রতা হারায়। আর ত্বক শুষ্ক হলেই মেকআপের স্থায়িত্ব কমে যায়।

এই সমস্যার সমাধান শুরু হয় মেকআপের আগেই, স্কিন প্রেপ থেকে। শীতকালে ত্বকের যত্ন ঠিকমতো না নিলে ভালো মেকআপও খারাপ লাগবে। মুখ ধোয়ার সময় খুব বেশি ফেনাযুক্ত বা হার্ড ফেসওয়াশ ব্যবহার করা এড়িয়ে চলুন। এগুলো ত্বকের প্রাকৃতিক তেল তুলে নেয়। তার বদলে ক্রিম বেসড বা হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার করুন। এটি ত্বক পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতাও ধরে রাখে। মুখ ধোয়ার পর তোয়ালে দিয়ে জোরে ঘষবেন না, হালকা ট্যাপ করে পানি মুছে ফেলাই যথেষ্ট।

এরপরের ধাপ ময়েশ্চারাইজার। শীতে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। হালকা জেল ময়েশ্চারাইজার অনেক সময় কাজ করে না। বরং সেরাম বা ক্রিম টেক্সচারের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন, শিয়া বাটার কিংবা সেরামাইড আছে, এমন পণ্য ত্বকের ভেতর আর্দ্রতা আটকে রাখতে সাহায্য করে। ময়েশ্চারাইজার লাগানোর পর অন্তত দুই থেকে তিন মিনিট অপেক্ষা করুন, যাতে এটি ত্বকে ভালোভাবে শোষিত হয়।

শীতকালে মেকআপ দীর্ঘস্থায়ী করতে প্রাইমারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ম্যাট প্রাইমার ত্বককে আরও শুকনো দেখাতে পারে। তাই হাইড্রেটিং বা ডিউই প্রাইমার বেছে নেওয়াই ভালো। এতে ত্বক মসৃণ দেখায় এবং ফাউন্ডেশন সহজে বসে। নাকের পাশ, গাল বা যেখানে ত্বক বেশি শুষ্ক, সেসব জায়গায় একটু বাড়তি প্রাইমার লাগাতে পারেন।

ফাউন্ডেশন নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক হতে হবে। শীতে ফুল ম্যাট ফাউন্ডেশন অনেক সময় ত্বকের শুষ্কতা আরও চোখে আনে। তার বদলে লিকুইড বা ক্রিম ফাউন্ডেশন, সাটিন বা ডিউই ফিনিশ হলে ভালো। খুব বেশি পাউডার ব্যবহার না করাই উত্তম। শুধুমাত্র চোখের নিচে বা টি-জোনে হালকা করে পাউডার সেট করলেই মেকআপ ভারসাম্যপূর্ণ থাকবে।

মেকআপ শেষে সেটিং স্প্রে ব্যবহার করলে ত্বক আরও ফ্রেশ দেখায় এবং মেকআপ শুকিয়ে যাওয়ার ঝুঁকি কমে। দিনের মধ্যে প্রয়োজন হলে ফেস মিস্ট ব্যবহার করতে পারেন। ঠোঁটের শুষ্কতা দূর রাখতে লিপ বাম সঙ্গে রাখাও জরুরি।

সবশেষে মনে রাখবেন, ত্বকের যত্ন শুধু বাইরে নয়, ভেতর থেকেও দরকার। পর্যাপ্ত পানি পান করুন, পুষ্টিকর খাবার খান এবং শীতকালেও নিয়মিত স্কিন কেয়ার রুটিন মেনে চলুন। তাহলে শীতের রুক্ষ আবহাওয়াতেও আপনার মেকআপ থাকবে সতেজ, মসৃণ আর দীর্ঘস্থায়ী।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর