কিছুতেই যাচ্ছে না খুশকি, কী করবেন?

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

শীতে বেশ কয়েকটি বিড়ম্বনার মধ্যে অন্যতম হলো খুশকি। এটি ত্বকের একটি সাধারণ সমস্যা। তবে, খুশকি সাধারণত তেমন ক্ষতিকর নয়। অনেকেই ভাবেন, নিয়মিত অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করলেই সমস্যা মিটে যাবে। কিন্তু বাস্তবে দেখা যায়, শ্যাম্পু মেখেও কাজের কাজ কিছুই হচ্ছে না। তাহলে সমস্যা ঠিক কোথায়?

চিকিৎসকদের মতে, খুশকি খুব সাধারণ হলেও একে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এটি আদতে মাথার ত্বকের একটি রোগজনিত সমস্যা। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পিটিরিয়াসিস ক্যাপিটিস বা সেবোরিক ডার্মাটাইটিস।

জার্নাল অব ইনভেস্টিগেটিভ ডার্মাটোলজি সিম্পোজিয়াম প্রসিডিংসে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় অর্ধেকই জীবনের কোনো না কোনো সময়ে খুশকির সমস্যায় ভোগেন। অনেকের ধারণা, অপরিচ্ছন্নতাই খুশকির প্রধান কারণ।

ইন্ডিয়ান জার্নাল অব ডার্মাটোলজিতে প্রকাশিত তথ্য বলছে, শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব নয়, খুশকির পেছনে রয়েছে আরও নানা কারণ। এর মধ্যে রয়েছে মাথার ত্বকের অতিরিক্ত সংবেদনশীলতা, মানসিক চাপ, হরমোনের ভারসাম্যহীনতা, আবহাওয়ার পরিবর্তন এবং খাদ্যাভ্যাস।

মানসিক চাপ বাড়লে শরীরে হরমোনের তারতম্য ঘটে। এর প্রভাব পড়ে মাথার ত্বকের তৈল গ্রন্থিতে। ফলে সেবাম ক্ষরণ বেড়ে যায় এবং খুশকি হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়। বয়ঃসন্ধিকালে এই সমস্যা বেশি দেখা যায়, কারণ তখন তৈল গ্রন্থিগুলো খুব সক্রিয় থাকে।

শীতকালে আবার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। তার সঙ্গে যোগ হয় ধুলাবালি ও দূষণ। সব মিলিয়ে খুশকির সমস্যা তখন আরও বাড়াবাড়ি আকার নেয়।

অনেকে মনে করেন, মাথার ত্বক শুষ্ক হলে নিয়মিত তেল মাখলেই সমাধান হবে। কিন্তু চিকিৎসকদের ভাষ্য ভিন্ন। তাদের মতে, খুশকির ক্ষেত্রে তেল মাখলে উপকারের বদলে ক্ষতিই বেশি হতে পারে। এতে মাথার ত্বকে প্রদাহ বাড়ে, চুল ঝরার প্রবণতাও বাড়তে পারে। এমনকি ফাঙ্গাল সংক্রমণের ঝুঁকিও তৈরি হয়। তবে হালকা ঘনত্বের বিশেষ সিরাম ব্যবহার করলে কিছু ক্ষেত্রে উপকার পাওয়া যায়।

তাহলে উপায় কী? প্রথমেই খেয়াল রাখতে হবে জীবনযাপনে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। পর্যাপ্ত ঘুম, নিয়মিত বিশ্রাম এবং নিজের জন্য সময় বের করা দরকার। পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। ভিটামিন, জিঙ্ক ও খনিজসমৃদ্ধ খাবার মাথার ত্বক সুস্থ রাখতে সাহায্য করে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করাও জরুরি।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি দীর্ঘদিন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু ব্যবহার করেও খুশকি না কমে, তাহলে নিজে নিজে চিকিৎসা না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া। কারণ খুশকি শুধু সৌন্দর্যজনিত সমস্যা নয়, এটি শরীরের ভেতরের অসামঞ্জস্যেরও একটি সংকেত হতে পারে। ঠিক সময়ে সঠিক যত্ন নিলেই এই বিরক্তিকর সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর