নেইল আর্টে নতুন ট্রেন্ড কি, জানেন?

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম

বসন্তের এই সময়টায় ফ্যাশন আর বিউটির জগতে আসে নতুন নতুন রঙ, নতুন স্টাইল। পোশাকের পাশাপাশি নেইল আর্টেও দেখা যায় নানা পরিবর্তন। তবে এবার নেইল ট্রেন্ড নিয়ে আলাদা করে আলোচনায় এসেছেন কাইলি জেনার ও তার ছোট্ট মেয়ে স্টর্মি ওয়েবস্টার।

মা-মেয়ের একসঙ্গে নেইল আর্ট করার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা নজর কাড়ে ফ্যাশনপ্রেমীদের। তাদের নেইল ডিজাইন দেখে অনেকেই বুঝতে পারছেন, এবারে সাদামাটা কিছু নয়। বরং রঙিন, প্লেফুল আর একটু সাহসী স্টাইলই বেশি জনপ্রিয় হবে।

কাইলি-স্টর্মির নেইল লুক

ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দেখা যায়, কাইলির নখে ছিল নিউড বেস। তার ওপর বসানো হয়েছে ছোট ছোট রঙিন জেম দিয়ে তৈরি ফুলের ডিজাইন। পুরো লুকটি ছিল খুব সাধারণ কিন্তু চোখে পড়ার মতো। তার নখের শেপ ছিল সফট অ্যালমন্ড। যা এই ডিজাইনকে আরও সুন্দর করে তুলেছে।

অন্যদিকে স্টর্মির নেইল লুক ছিল একটু আলাদা, কিন্তু একই থিমের মধ্যে। তার নখ ছোট এবং স্কয়ার শেপে রাখা হয়েছে। নিউড বেসের ওপর সাদা রঙের ছোট ফ্রেঞ্চ টিপস দেওয়া হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ইস্টার বানির মজার ডিজাইন।

এই দুই ধরনের নেইল আর্টই করেছেন লস অ্যাঞ্জেলেসের পরিচিত নেইল আর্টিস্ট জোলা গ্যানজোরিগ্ট।

ট্রেন্ড কী বলছে

এই দুই স্টাইল থেকে একটি বিষয় পরিষ্কার। এবারের ইস্টার বা বসন্তের ট্রেন্ডে মিনিমালিজম কম, বরং রঙ, ডিজাইন আর মজার উপাদান বেশি গুরুত্ব পাচ্ছে।

আগে যেখানে অনেকেই এক রঙের নেইল পলিশে সন্তুষ্ট থাকতেন, এখন সেখানে এসেছে বৈচিত্র্য। বিভিন্ন রঙ, ছোট ছোট ডিজাইন, এমনকি থিমভিত্তিক আর্টও জনপ্রিয় হচ্ছে।

কেন এই ট্রেন্ড জনপ্রিয়

বিশেষজ্ঞদের মতে, বসন্ত এমন একটি সময়, যখন প্রকৃতিতেই রঙের ছড়াছড়ি থাকে। ফুল ফোটে, নতুন পাতা গজায়। সব মিলিয়ে চারপাশ হয়ে ওঠে প্রাণবন্ত। তাই এই সময়টায় মানুষ একটু ভিন্ন কিছু ট্রাই করতে চায়। নেইল আর্টে তাই এখন আর শুধু সাজ নয়। বরং নিজের মুড বা ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম হিসেবেও দেখা হচ্ছে।

আপনি কীভাবে এই ট্রেন্ড অনুসরণ করবেন

আপনিও চাইলে খুব সহজেই এই ট্রেন্ডগুলো অনুসরণ করতে পারেন। এর জন্য খুব জটিল কিছু দরকার নেই।

প্যাস্টেল রঙের খেলা

বসন্ত মানেই প্যাস্টেল রঙ। হালকা গোলাপি, নীল, সবুজ, ল্যাভেন্ডার এমন কয়েকটি রঙ বেছে নিন। প্রতিটি নখে আলাদা রঙ ব্যবহার করলে লুকটি হবে একদম ফ্রেশ।

প্যাস্টেল ফ্রেঞ্চ টিপস

যারা খুব বেশি রঙ নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান না। তারা নিউড বেস রেখে শুধু টিপে প্যাস্টেল রঙ ব্যবহার করতে পারেন। প্রতিটি নখে আলাদা রঙ দিলে তা আরও সুন্দর দেখায়।

ব্লাশ ব্লু লুক

একই রঙে থাকতে চাইলে হালকা নীল বা ব্লাশ ব্লু বেছে নিতে পারেন। এটি শান্ত এবং পরিপাটি একটি লুক দেয়।

মিনি এগ নেইল

ডিম থেকে অনুপ্রাণিত এই ডিজাইনটি বেশ মজার। প্যাস্টেল বেসের ওপর ছোট ছোট কালো বা বাদামি দাগ দিয়ে এই লুক তৈরি করা হয়।

কোন শেপ বেছে নেবেন

নেইল আর্টে শুধু রঙ নয়, নখের শেপও গুরুত্বপূর্ণ। ছোট নখে স্কয়ার বা সফট অ্যালমন্ড ভালো মানায়, আর লম্বা নখে অ্যালমন্ড শেপে ডিজাইন বেশি ফুটে ওঠে।

বসন্তের সময়টা একটু ভিন্নভাবে সাজার। তাই একঘেয়ে স্টাইল থেকে বের হয়ে নতুন কিছু ট্রাই করতেই পারেন। সাদামাটা নয়। বরং রঙিন, মজার আর একটু সাহসী। এই তিনটিই হতে পারে এবারের নেইল ট্রেন্ডের মূল কথা।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর