ঈদের নতুন পোশাক এনেছে ইয়েলো

আপডেট : ২৮ মে ২০২৪, ০৮:২৪ পিএম

ঈদ মানেই নতুন পোশাকের সম্ভার। বাঙালির কাছে আনন্দ উদযাপনের অন্যতম অনুষঙ্গ পোশাক। তাই তো ফ্যাশন ব্র্যান্ডগুলো এবারের ঈদেরও হাজির হয়েছে নতুন পোশাক নিয়ে। দেশের অন্যতম আন্তর্জাতিক মানের পোশাকের ব্র্যান্ড ইয়েলো এরই মধ্যে বাজারে নিয়ে এসেছে নতুন কালেকশন। এখানে মিলবে নারী, পুরুষ এবং শিশুদের সময় উপযোগী পোশাক। রেগুলার থেকে পার্টি ওয়্যার কোনও সবই মিলবে তাদের শোরুম বা অনলাইন শপে।

আরামদায়ক পোশাকে সাজানো হয়েছে নতুন কালেকশনটি। ছবি: ইয়েলো

প্রতিবারের মতো এবারও ইয়েলোর কালেকশনে প্রাধান্য পেয়েছে ছেলেদের পাঞ্জাবি, মেয়েদের এথনিক টপস, লাক্সারি থ্রি-পিছ ও শিশুদের পোশাক। ঈদের সময়টাতে যেহেতু অনেক গরম থাকবে, তাই আরামদায়ক পোশাকে সাজানো হয়েছে নতুন কালেকশনটি। প্রতিষ্ঠানটির সিনিয়র রিটেইল অপারেশনস ম্যানেজার শাহরিয়ান আহমেদ জানান, ইয়েলো সময় উপযোগী পোশাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমাদের প্রতিটি শোরুমেই মিলবে সময় উপযোগী পোশাক। আর এখন যেহেতু ঈদ। তাই কালেকশনটি সাজানো হয়েছে নতুন এবং ট্রেন্ডি পোশাকে।

তাদের কালেকশনে দেখা মিলবে হাই ফ্যাশনের পোশাকেরও। ছবি: ইয়েলো

আমাদের দেশে এখন কদর বেড়েছে আন্তর্জাতিক মানের ডিজাইনের পোশাকের। সেদিক থেকে বেশ এগিয়ে রয়েছে ইয়েলো। এবারের তাদের কালেকশনে দেখা মিলবে হাই ফ্যাশনের পোশাকেরও। এথনিক এবং ওয়েস্টার্নের মিশ্রণে তৈরি হয়েছে ঈদের নতুন পোশাক। ঈদে সবাই কম-বেশি প্রাধান্য দিয়ে থাকেন এক্সুসিভ ও পার্টি ওয়্যারে। সেটিও মিলবে এখানে। পার্টি পোশাকের বেলায় সবাই একটু গাড় রঙ পছন্দ করেন। তাদের কালেকশনে থাকছে ব্ল্যাক, গ্রে, মেরুন, ব্লু, ডার্ক ব্লু এই ধরনের রংয়ের পোশাক। এ ধরনের পোশাকগুলো আপনি খুব সহজে রাতের অনুষ্ঠানে পরতে পারেন। আর দিনের বেলার জন্য হালকা রংগুলো বেছে নিতে পারেন।

গরমে পরার উপযোগী করেই তৈরি করা হয়েছে এসব পোশাক। ছবি: ইয়েলো

যেহেতু বেক্সিমকো টেক্সটাইলের দিক থেকে অন্যদের থেকে অনেক এগিয়ে, তাই তাদের ফেব্রিক বা কাপড়ের মানও একটু আলাদা। পোশাকে ফ্যাশন ব্র্যান্ডটি ফেব্রিক হিসেবে সব সময় ব্যবহার করে থাকে ভালো মানের কটন, ভিসকস ও সিল্ক। তবে মজার বিষয় হচ্ছে প্রতিটি ফেব্রিকে মিলবে ভিন্নতা। তাই আপনার কটন কাপড়কেও মনে হতে পারে সিল্ক। আর প্রতিটি পোশাক গরমে পরার উপযোগী করেই তৈরি করা হয়েছে।

নারীদের পোশাকের কালেকশনে থাকছে আধুনিক এবং ট্রেন্ডি ডিজাইন। ছবি: ইয়েলো

এবারে মেয়ে বা নারীদের ঈদ কালেকশনে রয়েছে প্রিন্টেড এথনিক, লন কুর্তা, এথনিক কুর্তি, কটন টপস, লন থ্রি-পিস, কাফতান টিউনিক, লং ড্রেস, এথনিক টু-পিস, ফিট শার্ট, ক্যাজুয়াল শার্ট, ওভারসাইজড শার্ট, এথনিক সেট এবং শাড়ি। আর বটম হিসেবে থাকছে পালাজো, ট্রাউজার, প্যান্ট, লেগিংস, ডেনিম ও কার্গো জিন্স। প্রতিটি পোশাকই করা হয়েছে আধুনিক এবং ট্রেন্ডি ডিজাইন। এছাড়া বড় একটি কালেকশন রয়েছে মডেস্ট ক্লোদিং কালেকশন। মডেস্ট ক্লোদিংয়ের মধ্যে থাকছে আবায়া, লং শার্ট ও লুজ ফিটিংস প্যান্ট।

পাঞ্জাবির ডিজাইন এবং প্যাটার্নে থাকছে ভিন্নতা। ছবি: ইয়েলো

ছেলে বা পুরুষদের পাঞ্জাবির বিশাল কালেকশন রয়েছে ইয়েলোতে। এসব পাঞ্জাবিতে ডিজাইন, রং এবং প্যাটার্নে রয়েছে ভিন্নতা। ঈদের যেহেতু ছেলেদের প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি, তাই ফ্যাশন ব্র্যান্ডটি বিশেষ গুরুত্ব দিয়েছে পাঞ্জাবিতে। এবার তাই থাকছে পাঞ্জাবির সেট। যেখানে একই সঙ্গে পেয়ে যাবেন ম্যাচিং পাঞ্জাবি, পায়জামা ও কটি। প্রতিবারের মতো এবারও পেয়ে যাবেন তাদের কাবলি সেটও। এগুলো বেশ ট্রেন্ডি। এছাড়া অন্যান্য পোশাকের মধ্যে থাকছে শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, ক্যাজুয়াল টি-শার্ট, পোলো, ফতুয়া, প্যান্ট, শটস, পাজামা ও জিন্স।

শিশুদের জন্য রয়েছে পার্টি ওয়্যার। ছবি: ইয়েলো

ঈদেরও শিশুদের জন্য রয়েছে একটি বড় কালেকশন। মেয়ে শিশুদের জন্য কিনতে পারেন পার্টি ওয়্যার। এসব পোশাকের মধ্যে থাকছে টপস, শার্ট, পালাজো, বটম পাজামা, সিঙ্গেল পিস, টু-পিস, শাড়ি, স্কাট, প্রিন্সেস সেট, ফ্রগ ও সিঙ্গেল কামিজ। ছেলে শিশুদের জন্য থাকছে কাবলি সেট। এছাড়া পাবেন শেরওয়ানির সেট। অনেকে তার সোনামণিকে গর্জিয়াস পাঞ্জাবি পরাতে চান। এছাড়াও রয়েছে পাঞ্জাবির সেট। যেখানে থাকছে পাঞ্জাবি, পায়জামা এবং কটি। এছাড়া সিঙ্গেল পাঞ্জাবি তো রয়েছেই। এছাড়াও পাবেন শার্ট, টি-শার্ট ও প্যান্ট। একেবারে নতুন শিশুদের জন্য থাকছে ‘নিউবর্ন’ ক্যাটাগরি। আমাদের দেশের ফ্যাশন ব্র্যান্ডগুলো। এখানে ব্যবহার হয়েছে খুব ভালো মানের ফেব্রিক।

ব্র্যান্ডটির সকল কালেকশন মিলবে অনলাইন ও অফলাইন স্টোরে। ছবি: ইয়েলো

ঈদের নতুন কালেকশন এরই মধ্যে চলে এসেছে ইয়েলোর প্রতিটি আউটলেটে। নিজস্ব শোরুম বা স্টোরের পাশাপাশি তাদের পোশাক কেনা যাবে ই-কমার্স শপ www.yellowclothing.net–থেকে। আর ঘরে বসেই পেতে পারেন আপনার নতুন ঈদ পোশাক। নতুন কালেকশন এবং অফার জানতে ঢুঁ দিতে পারেন ইয়েলোর ফেসবুক পেজে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর