শিশুর ঈদের পোশাক কেমন হবে?

আপডেট : ২৯ মে ২০২৪, ০১:৩৫ পিএম

শিশুদের কাছে ঈদ মানেই নতুন পোশাক। তাই সবার আগে কেনা চাই শিশুর নতুন জামা। তাদের আবদার মেটাতে ব্যস্ত থাকেন বড়রাও। অন্যদিকে দেশীয় ফ্যাশন হাউসগুলো শিশুদের উপযোগী পোশাক নিয়ে হাজির হয়েছে। ঈদের এই সময়টা গরম থাকবে, তাই তাদের জন্য এনেছে আরামদায়ক পোশাক।

শিশুদের জন্য থাকছে আরামদায়ক পোশাক। ছবি: ইয়েলো

শিশুরা সারাদিন দৌড়ঝাঁপ করতেই থাকে, তাই তাদের পোশাক নির্বাচনে আরাম ও স্বস্তিকে প্রাধান্য দিতে হবে। এখন গরমের পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণও বেশি থাকে। তাই অস্বস্তিদায়ক ম্যাটেরিয়াল এড়িয়ে যাওয়া উচিত। শিশুদের আরামের কাপড়ের মধ্যে প্রথমেই রয়েছে সুতি পোশাক। এছাড়াও মিলছে ভিসকস, লিনেন ও নানা ধরনের রেশমি কাপড়ের পোশাক। ঈদের পোশাকে ব্যবহার হয়েছে উজ্জ্বল রঙ। আর বাহারি ডিজাইনের পোশাক পাবেন শোরুমগুলোতে। প্রতিটি পোশাকে থাকছে কাট ও ডিজাইনে বৈচিত্র্য। এছাড়াও নানা রকম মোটিফ বাছাই করা হয়েছে তাদের পছন্দমাফিক। ফুল ও নকশার পাশাপাশি পাবেন স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি কাজ করা পোশাক। একটু জমকালো পোশাক চাইলে সফট জর্জেট বা সিল্কও বেছে নেওয়া যায় ম্যাটেরিয়াল হিসেবে। ঈদকে সামনে রেখে ফ্যাশন হাউজগুলো সাজিয়েছে শিশুদের ঈদ পোশাকের পসরা।

শিশুদের জন্য রয়েছে পাঞ্জাবির দারুণ সেট। ছবি: ইয়েলো

এবার ঈদেরও শিশুদের জন্য রয়েছে একটি বড় কালেকশন নিয়ে এসেছে দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড ইয়েলো। মেয়ে শিশুদের জন্য রয়েছে টপস, শার্ট, পালাজো, বটম পাজামা, সিঙ্গেল পিস, টুপিস, শাড়ি, স্কাট এবং প্রিন্সেস সেট। সাধারণ পোশাকের পাশাপাশি কিনতে পারেন পার্টি ওয়্যার। ছেলে শিশুদের জন্য থাকছে কাবলি সেট। এছাড়া পাবেন শেরওয়ানির সেট। অনেকে তার সোনামণিকে গর্জিয়াস পাঞ্জাবি পরাতে চান। এছাড়াও রয়েছে পাঞ্জাবির সেট। যেখানে থাকছে পাঞ্জাবি, পায়জামা এবং কোটি। এছাড়া সিঙ্গেল পাঞ্জাবি তো রয়েছেই। ফ্যাশন ব্র্যান্ডগুলো শিশুদের পোশাক আনলেও, নবজাতকদের কালেকশন খুব একটা দেখা যায় না। ইয়েলোতে পেয়ে যাবে শিশুদের জন্য একদম আলাদা ডিজাইনের পোশাক। প্রতিটি পোশাক বেশ আরামদায়ক এবং ট্রেন্ডি। তাদের কালেকশনে রয়েছে র‌্যাম্পসুট, বডিসুট, টি-শাট, প্যান্ট, ফ্রগ এবং ভিন্ন ডিজাইনের নিমা।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর