সিল্কের শাড়ির যত্ন যেভাবে নেবেন

নারীদের কাছে কমবেশি শাড়ির কালেকশন থাকেই। আপনার ঘরে যদি সিল্কের শাড়ি থাকে। তবে তার যত্ন নেওয়া জরুরী। কারণ বর্ষায় সিল্কের শাড়ি নষ্ট হয়ে যেতে পারে। তবে বর্ষায় কীভাবে যত্ন নিবেন এই সিল্কের শাড়ির? জেনে নিন।

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৭:৫১ পিএম

সিল্কের শাড়ি নারীদের কাছে বেশ প্রিয়, সে কথা নতুন করে আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। তাই তো যেকোনো অনুষ্ঠানে পোশাক হিসেবে শাড়িকেই বেছে নেন। কী নেই তাঁদের কালেকশনে! সারা বছরে এই শাড়িগুলিকে বেশ যত্নে রাখেন। কিন্তু সমস্যা হয় বর্ষায়। কারণ এই সময়ে শাড়িগুলিতে আসে এক ধরনের ভিজে ভিজে ভাব। অনেক সময় গন্ধও ধরতে পারে। তাই বর্ষায় সিল্ক শাড়ির প্রয়োজন হয় বিশেষ যত্নের। জেনে নিন কীভাবে যত্ন নিবেন সিল্কের শাড়ির।

প্লাস্টিকের ব্যাগে নয়

অনেকে কাপড় ভাজ করে প্লাস্টিকের ব্যাগে রাখেন। এতে সহজেই বের করা যায়। আর অন্য কাপড়ের ভিড়ে কুচকে যায় না। কিন্তু সিল্কের শাড়ি ভুলেও প্লাস্টিকের ব্যাগে রাখবেন না। তাহলে কিন্তু আপনার শখের শাড়ির বারোটা বাজবে। তার পরিবর্তে শাড়িগুলো ভাঁজ করে সুতির কাপড়ে মুড়িয়ে রাখতে পারেন। এতে আপনার শাড়ি ভালো থাকবে।

এই সময়ে সিল্কের শাড়ির জন্য প্রয়োজন বাড়তি যত্ন। ছবি: সংগৃহীত

আলমারিতে রাখুন কীননাশক

আলমারিতে সব সময় কীটনাশক রাখবেন। তাহলে আপনার সব পোশাক সুরক্ষিত থাকবে। সেই সঙ্গে আপনার প্রিয় সিল্কের শাড়িও ভালো থাকবে। ঠান্ডা ও শীতল পরিবেশের কারণে আলমারিতে রাখা শাড়িগুলোতে আর্দ্রতা চেপে বসতে পারে। এতে বাড়তে পারেন কীটপতঙ্গ। তাই আলমারিতে শুকনো মরিচ আর নিমপাতা রাখা হবে বুদ্ধিমানের কাজ।

হালকা রোদে দিন

বর্ষাকালে বেশিরভাগ দিনই মেঘলা থাকে। ঠান্ডা আবহাওয়ার জন্য শাড়ির আদ্রতাও কমে যায়। তাই যেদিন রোদ উঠবে, সেদিন আপনার সিল্কের শাড়িগুলো অবশই রোদে দেবেন। তবে সরাসরি রোদে দেওয়া যাবে না। হালকা রোদ আসে এমন কোন স্থানে শাড়িগুলো মেলে দিতে পারেন। এতে শাড়ি ভালো থাকবে।

ড্রাই ক্লিনিং করুন

বর্ষা আসার আগে সিল্কের শাড়িগুলি একবার অবশ্যই পরিষ্কার করিয়ে নিবেন। তবে বাড়িতে না ধুয়ে দোকানে ড্রাই ক্লিনিং করিয়ে নিতে পারলে ভালো হবে। এতে শাড়ি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর শাড়ির শাইনও থাকবে অটুট।

ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর