একরঙা কুর্তি নাকি ফ্লোরাল প্রিন্ট, ফ্যাশনে কোনটি এগিয়ে?

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম

বর্ষার এই সময়টাতে মেয়েদের কাছে স্বাচ্ছন্দ্যের পোশাক কুর্তি-কামিজ। সবার কালেকশনেই রয়েছে এই পোশাকটি। তবে অনেকের পছন্দ একরঙা কুর্তি বা কামিজ, কারো আবার ভালোলাগে ফ্লোরাল প্রিন্ট। কিন্তু ফ্যাশন স্টেটমেন্টে কোনটি এগিয়ে তা কি জানেন? এই সময়ে ফ্লোরাল বেশি জনপ্রিয় নাকি একরঙা? জেনে নিন।

সাধারণের মধ্যে গর্জিয়াস পোশাক হিসেবে অনেকেরই পছন্দ কুর্তি বা কামিজ। তাছাড়া কমফোর্টেবল পোশাক হিসেবেও বেশ এগিয়ে আছে এই আউটফিটটি। অফিস, কলেজ বা বন্ধুদের আড্ডায় এই পোশাকটি বেশ মানিয়ে যায়। এক কথায় বলতে গেলে, ফেস্টিভ থেকে ফর্মাল, সবেতেই ফিট কুর্তা বা কামিজ। তবে এক্ষেত্রে বেছে নিতে পারেন সেটও।

সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় ফ্যাশন ট্রেন্ডও। এক সময় দেখা যেত, প্রিন্টেড পোশাক বেশ ট্রেন্ডি। আবার কখনও এমব্রয়ডারি ওয়ার্কই মন জিতে নেবে সবার। এখন আবার ফ্লোরাল এবং এক রঙা কুর্তি বা কামিজ সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নিশ্চয় সেটি আপনার চোখ এড়িয়ে যায়নি।

নানা ট্রেন্ড দেখে সবার মনে এমন প্রশ্ন ফিরে আসে যে, এই সময়ে তাহলে কোন পোশাকের চাহিদা বেশি? ফ্লোরাল নাকি এক রঙা? চলুন একবার ট্রেন্ডে চোখ বুলিয়ে নেওয়া যাক।

ফুলের কাজ সবার প্রিয়: আন্তর্জাতিক ফ্যাশন দুনিয়াতেও এখন বেশ ট্রেন্ডি হয়ে উঠেছে ফ্লোরাল প্রিন্ট। তার প্রভাব দেখা যাচ্ছে আমাদের দেশের ফ্যাশনেও। ডিজাইনার থেকে শুরু করে ফ্যাশনিস্তা, সবাই এখন ফ্লোরাল মোটিফকে গুরুত্ব দিচ্ছেন। তাই ওয়েস্টার্ন ড্রেসেও যেমন ফ্লোরাল মোটিফ দেখা যাচ্ছে, ঠিক তেমনই শাড়িতেও দেখতে পাবেন আপনি। এদিকে ফ্লোরাল মোটিফের কুর্তি-কামিজেও দেশি ফ্যাশনে বেশ ট্রেন্ডি। বঙ্গতনয়াদেরও বেশ প্রিয় এমন পোশাক।

কেমন স্টাইল করবেন: ফ্লোরাল কুর্তি দেখতে বেশ ভালোলাগে, তেমনই নজর কাড়ে কামিজও। এ লাইন প্যাটার্নে এই প্রিন্ট বেশ মানায়, আবার ফ্লেয়ারড কুর্তিতেও এমন ডিজাইন ফুটে ওঠে। তাই আপনার কালেকশনে বেছে নিতে পারেন ফ্লোরাল কুর্তি বা কামিজ। এই পোশাকটি পরতে পারেন স্ট্রেট প্যান্ট, পালাজো বা লেগিংসের সঙ্গে।

একরঙা পোশাকে তাক লাগান: ফুলের মোটিফের পাশাপাশি একরঙা পোশাক সেটও এখন বেশ জনপ্রিয়। তাই আপনার কালেকশনে রাখতেই পারেন কয়েকটি সুন্দর কুর্তা বা কামিজ। একরঙা এসব পোশাক অফিসে পরার জন্যেও পারফেক্ট। পছন্দ করতে পারেন গাঢ় রঙের কুর্তি বা কামিজ। তবে এই আবহাওয়ায় প্যাস্টেল শেডে আপনাকে বেশি ভালোলাগবে।

আপনার পছন্দ কোনটি?
এক রঙা কুর্তি বা কামিজে ক্রিয়েট করতে পারেন ট্রেন্ডি লুক। সঙ্গে পরতে পরতে পারেন সিগারেট প্যান্ট, ফ্লেয়ারড প্যান্ট, ফ্লেয়ারড অ্যাঙ্গেল লেন্থ জিন্স। মনোটোন কিংবা কনট্রাস্ট দুটিই অটুট রাখতে পারেন। বেশ দেখাবে আপনাকে। এখন প্রশ্ন হলো, কোনটি বেশি ট্রেন্ডি এই সময়ে? সত্যি বলতে ফ্লোরাল এবং একরঙা দুটিই এখন বাজার মাতাচ্ছে। আপনি আপনার পছন্দের যেকোনো একটি বেছে নিতেই পারেন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর