কী হচ্ছে আনন্দ উঠানে?

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৭ পিএম

ঢাকার মাইডাস সেন্টারে চলছে দুইদিনব্যাপী ‘আনন্দ উঠান’। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের পশরা সাজিয়েছে এই মেলার মাধ্যমে। দ্বিতীয়বারের মতো এই আয়োজনে বৈচিত্র্যময় পণ্য নিয়ে হাজির হয়েছেন ৩২ জন দেশীয় উদ্যোক্তা। সকালেই মেলা প্রাঙ্গণে হাজির হয়েছে ক্রেতা এবং দর্শনার্থীরা। শুধু কেনাকাটা নয়, আড্ডার অন্যতম স্থানে পরিণত হয়েছে এই ‘আনন্দ উঠান’।

এবারের ‘আনন্দ উঠান’ এ অংশগ্রহণ করেছে পটের বিবি, শাড়িকথন, সুতলি, তেরো পার্বণ, ঋ, মল্লিকা, কালিন্দী, দেশী বুনন, গথিয়া, মিথ আর্ট অ্যান্ড ক্রাফটস, পোশাক বাই তাননাস, নয়া, খুঁত, বাঙুরি, আরুনিকা, ক্যানভাস, এনস কিচেন, বিজেন্স, তানিস বাংলাদেশ, আর্টেমিস, অন্দর, বোকা বাক্স, দয়ীতা, রংধনু ক্রিয়েশনস, মিন্ডালা ডট কম, দীঘল, আঁচারি, শখের ডিব্বা, আটকুঠুরি নয় দরজা, সম্পূর্ণা, চিয়ারি শেফ, দিশাস রোডব্লক আর পৌরাণিক।

মেলাতে পোশাকের পাশাপাশি মিলিয়ে কিনতে পারবেন জুয়েলারি। ছবি: ইনডিপেনডেন্ট

ন্যাচারাল ডাই, ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্টের পাশাপাশি ঐতিহ্যবাহী জামদানি, তাঁতের শাড়ি ও হাতের কাজের বিভিন্ন পোশাক দেখা গেছে মেলায়। পোশাকের পাশাপাশি মিলছে হাতে তৈরি গয়না, ভেষজ পণ্য, চামড়ার ব্যাগ, রিকশা পেইন্টে আঁকা ঘর সাজানোর সামগ্রী, বোর্ডগেমের মতো খেলাধুলার উপকরণও। আরও রয়েছে হরেক রকম খাবারের উদ্যোগ। 

এ প্রসঙ্গে আনন্দ উঠানে অংশগ্রহণকারী ফ্যাশন হাউস দয়িতার কর্ণধার সাঈদা সুলতানা মিলি বলেন, ‘আমরা যারা উদ্যোক্তা তাঁরা গত তিনটা মাস ধরে দেশের পরিবর্তনের কারণে টানা ভোগান্তিতে আছি। এ সময় অনেককে সংসারের খরচে তাদের পুঁজিটাও ভেঙ্গে ফেলতে হয়েছে। আবার এমন কেউ আছে, যাদের হয়তোবা অনেক কর্মচারী, বা একাধিক শোরুম। বিক্রি হোক বা না হোক, তাদের তো পে’ করতেই হয়।’   

মেলায় ক্রেতাদের দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন সুলতানা মিলি। তিনি বলেন, ‘আমরা নিজেরা মেলায় প্রবেশের আগে থেকেই দর্শনার্থীরা আমাদের জন্য অপেক্ষা করে ছিলেন। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ।’

মেলায় কথা হলো শান্তা ইসলামের সঙ্গে। পেশায় শিক্ষিকা এই ক্রেতা বলেন, ‘মাইডাসের এই মেলার জন্য আমরা সারা বছরই অপেক্ষা করে থাকি। এখানে তিরিশের বেশি উদ্যোক্তা এসে একত্রিত হয়েছেন। আমি সবার পণ্য ঘুরে দেখবো। দীর্ঘদিন অনলাইন মাধ্যম নিয়ে যে সঙ্কট ছিল আশা করছি এই মেলার মাধ্যমে সবকিছু আবার রিভাইভ হয়ে উঠবে।’  

নিজের জন্য কানের দুল পছন্দ করছিলেন গৃহিণী তিথি জাহান। অনলাইন ফ্যাশন হাউস ‘সম্পূর্ণা’ পেইজ থেকে তিনি জানতে পারেন এই উদ্যোগের কথা। তিনি বলেন, ‘এক জায়গায় অনেক কিছু পাওয়া যায়, এজন্যই এখানে এলে ভালো লাগে।’

১৪ সেপ্টেম্বর মেলার সমাপনী দিন। চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
রাঙামাটির কাপ্তাই হ্রদে প্রকৃতির এক ভয়ংকর ও বিস্ময়কর রূপ দেখা গেছে। সোমবার বিকালে কাপ্তাই হ্রদের বালুখালীর কিল্ল্যা মুড়ো ত্রিপুরা পাড়ার দিকে হঠাৎ করেই আকাশ থেকে হ্রদের পানির ওপর নেমে আসে একটি...
বাংলাদেশের বাজারে নতুন বিজনেস ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আল্ট্রা’ নামের এই ল্যাপটপে রয়েছে ইন্টেল কোর আল্ট্রা ৫ ও কোর আল্ট্রা ৭ প্রসেসর। এছাড়াও এআই-ভিত্তিক...
একদল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে ডিসেম্বরে ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট...
প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি রেডমি নোট ১৭ সিরিজের উদ্যোগে ‘ম্যাক্স রিপাবলিক’ নামে একটি মিউজিক্যাল নাইট আয়োজন করতে যাচ্ছে। আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর