কম দামে ব্র্যান্ডের পোশাক কোথায় পাবেন?

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম

দেশের বাজারে বিশ্বমানের পোশাকের চাহিদা পূরণ করে আসছে ব্র্যান্ড শপগুলো। তাই অনেকে আগ্রহী থাকেন ব্র্যান্ড পোশাক কিনতে। কিন্তু শখ থাকলেই তো হবে না, সাধ্যও থাকতে হবে। কারণ সাধারণ দোকানের তুলনায় অনেকটাই দাম বেশি থাকে শোরুমের পোশাক বা অন্যান্য অনুষঙ্গের। তবে এবার আর বেশি টাকা খরচ করতে হবে না, কম দামেই মিলবে ব্র্যান্ডের পোশাক। বছরে কয়েকবার এমন ছাড় দিয়ে থাকে ব্র্যান্ড শপগুলো। কোথায় কত ছাড় চলছে জেনে নিন। 

ব্র্যান্ড শপগুলোতে এবার প্রায় অর্ধেকের থেকেও কম দামে কিনতে পারবেন পছন্দের পোশাক। বাজার ঘুরে দেখা গেল অনেক ব্র্যান্ড ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। সেখানে পেয়ে যাবেন পোশাক থেকে শুরু করে ব্যাগ, জুতা, গয়না, প্রসাধনীসহ অনেক কিছু। দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ছাড়াও আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমগুলোতে মিলবে এই মূল্যছাড়। আর একসঙ্গে সব ব্র্যান্ডগুলোকে পেতে যেতে পারেন রাজধানীর যমুনা ফিউচার পার্ক, সীমান্তস্কয়ার, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও টোকিও স্কয়ারসহ দেশের বড় বড় শপিং মলগুলোতে। এ ছাড়া ঢাকার মিরপুর চিড়িয়াখানা রোড, মোহাম্মাদপুর ও উত্তরা সোনারগাঁও রোডে রয়েছে অনেক ব্র্যান্ডের স্টোর।

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড অঞ্জন’সে চলছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। ছেলে, মেয়ে এবং শিশুদের সকল পোশাকের উপরেই থাকছে বিশেষ এই ছাড়। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। শোরুম ছাড়াও অনলাইন থেকে কিনতে পারবেন পোশাক।

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ছাড়াও আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুমগুলোতে মিলছে মূল্যছাড়। ছবি অঞ্জনসের ফেসবুক পেজ থেকে নেয়া ৭০ শতাংশ ছাড়ে ডেনিম প্যান্ট বিক্রি করছে ফ্যাশন ব্র্যান্ড কিউরিয়াস। তাদের ফ্ল্যাগশিপ স্টোরটি রয়েছে বনানীতে। এছাড়া শিশুদের পোশাক পেয়ে যাবেন ৩০০ থেকে ৯০০ টাকায়। শাড়ি বা মেয়েদের পোশাকের দাম না কমালেও, গয়নায় থাকছে পুরো ৭০ শতাংশ ছাড়।

দেশীয় ব্র্যান্ড শপ ‘রঙ বাংলাদেশ’ পাবেন ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবী এবং শিশুদের পোশাক কিনতে পারবেন বিশেষ এই দামে। এদিকে পূজার নতুন কালেকশন নিয়ে হাজির হওয়া ‘বিশ্বরঙে’ চলছে ছাড়। তবে তাদের নতুন কালেকশনে নয়, নির্দিষ্ট কিছু পোশাকে মিলবে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়।

ফ্যাশন হাউস দেশালেও পেয়ে যাবেন ২০-৩০ শতাংশ ছাড়। তাদের শোরুমে ঘুরে দেখা গেল পাঞ্জাবি, শার্ট, শিশুদের পোশাক, জামদানি, মেয়েদের জুতায় চলছে ৩০ শতাংশ ছাড়। তবে মেয়েদের থ্রি–পিস, কামিজ, টপ, কুর্তা, শাড়ি, টি-শার্ট ও চামড়ার পণ্যের থাকছে ২৫ শতাংশ ছাড়ের সুযোগ। আবার ছেলেদের টি-শার্ট, ও মেয়েদের কো-অর্ড সেট, ওড়নাতে মিলবে ২০ শতাংশ ছাড়। ‘দেশাল’ এর দেশীদশ আউটলেট ছাড়া সব শোরুমে এবং অনলাইনে পোশাক কিনতে পারবেন বিশেষ দামে। তবে এই সুযোগ থাকবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বড়দের পাশাপাশি শিশুদের পোশাকেও মিলবে ছাড়। ছবি আর্টিসানের ফেসবুক পেইজ থেকে নেয়া ছেলেদের পছন্দের পাঞ্জাবির ব্র্যান্ড ‘ইলিয়ান’ এ চলছে ছাড়। ৫০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে ছেলেদের পাঞ্জাবি, শার্ট, ওয়েস্টকোট, ডেনিম জিন্স, জগার্স, টাউজার ও টি-শার্ট। এছাড়াও মিলবে পারফিউম, ঘড়ি ও ওয়ালেট। বেশ কম দামেই পেয়ে যাবেন কেডস, স্যান্ডেল, স্নিকার বা লোফার। এছাড়া কন্যা শিশুদের জন্য একই ছাড়ে মিলবে পোশাক।

সবার জন্য আধুনিক পোশাক খুব সহজেই মেলে আর্টিসানে। আন্তজাতিক মানের পোশাকের শোরুমটিতে পেয়ে যাবেন ছেলে, মেয়ে বা শিশু সবার জন্য পছন্দের পোশাক। তাও আবার প্রায় অর্ধেক দামে। শোরুমটিতে দেখা গেলে বিভিন্ন ব্র্যান্ডের পোশাক মিলবে ১০-৩০ শতাংশ কম দামে আর নির্দিষ্ট কিছু পোশাক পেয়ে যাবেন ৫০ শতাংশ ছাড়ে। তবে কবে পর্যন্ত এই ছাড় থাকছে সেটি জানায়নি প্রতিষ্ঠানটি।

ফ্যাশন ব্র্যান্ড ‘রাইজ’ এ মিলছে অর্ধেক দামে পোশাক। ছবি রাইজ-এর ফেসবুক পেইজ থেকে নেয়া ফ্যাশন ব্র্যান্ড ‘রাইজ’ এ মিলছে অর্ধেক দামে পোশাক। ছেলে বা মেয়েদের পোশাকে থাকছে পুরোপুরি ৫০ শতাংশ ছাড়। একই ছাড়ে পাবেন জুয়েলারি, ব্যাগ, ওয়ালেট বা জুতা। একই রকম ছাড় দিয়েছে অকাল্ট। সেখানের ৩০ থেকে ৬০ শতাংশ কম দামে কিনতে পারবেন পছন্দের পোশাক। এছাড়াও টুয়েলভ, ইনফিনিটি, রেড অরিজিন, ফ্রিল্যান্ড, জেন্টল পার্ক, র-নেশন, মাইক্লো, আমব্রেলা, টেক্সমার্টসহ নামিদামি ব্র্যান্ডগুলোতেও পেয়ে যাবেন ৩০ থেকে ৬০ শতাংশ।

প্রায় সব ফ্যাশন হাউজ বা ব্র্যান্ডশপগুলো নিয়ে আসছে তাদের নতুন কালেকশন। তাই খুব বেশিদিন থাকবে না এই ছাড়ের পোশাক। তাই নিজের পছন্দের ব্র্যান্ড শপ থেকে পোশাক কিনতে চাইলে এখনই ঢুঁ দিতে পারেন শোরুমগুলোতে। আর হাতে খুব বেশি সময় না থাকলে কিনতে পারেন তাদের অনলাইন স্টোর থেকেও।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর