আজ থেকে শুরু হলো ইয়েলোর বহুল প্রতীক্ষিত ছাড়

আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ০১:৪৭ পিএম

বছরের কয়েকটি দিন বিশেষ এই ছাড় দিয়ে থাকে ইয়েলো। ছবি: ইনডিপেনডেন্ট

দেশের অন্যতম আন্তর্জাতিক মানের এই পোশাক ব্র্যান্ড ইয়েলোতে মিলবে নারী, পুরুষ এবং শিশুদের পোশাক। রেগুলার পোশাকের পাশাপাশি পাওয়া যাবে পার্টি ওয়্যারও। কিছুই যেন বাদ যাবে না তাদের পণ্যের সারি থেকে। আর সব পোশাকেই মিলবে বিশেষ এই ছাড়। তাদের শোরুম এবং অনলাইন শপ থেকে ছাড়ে কেনা যাবে পোশাক। 

ইয়েলো’র কালেকশনে পাবেন ছেলে, মেয়ে ও শিশুদের এথনিক এবং ওয়েস্টার্নের মিশ্রণের পোশাক। তাই আধুনিক সময়ের সঙ্গে দারুণভাবে মানিয়ে যাবে প্রতিটি পোশাক। সবাই কমবেশি প্রাধান্য দিয়ে থাকেন এক্সক্লুসিভ ও পার্টি ওয়্যারে। সেটিও এখানে পেয়ে যাবেন ছাড়ে। আর এ ধরনের পোশাক আপনি খুব সহজেই রাতের অনুষ্ঠানে পরতে পারেন। আর দিনের বেলার জন্য হালকা রংগুলো বেছে নিতে পারেন। 

নিজেদের পছন্দের পোশাক কিনতে ব্যস্ত ক্রেতারা। ছবি: ইনডিপেনডেন্ট

বেক্সিমকো টেক্সটাইল অন্যদের থেকে অনেক এগিয়ে। তাই তাদের ফেব্রিক বা কাপড়ের মানও একটু আলাদা। পোশাকে ফ্যাশন ব্র্যান্ডটি ফেব্রিক হিসেবে সবসময় ব্যবহার করে থাকে ভালো মানের কটন, ভিসকস ও সিল্ক। তবে প্রতিটি ফেব্রিকে মিলবে ভিন্নতা। আর প্রতিটি পোশাক সময় উপযোগী করেই তৈরি করা হয়েছে।    

মেয়েদের কালেকশনে পেয়ে যাবেন প্রিন্টেড এথনিক, লন কুর্তা, এথনিক কুর্তি, কটন টপস, লন থ্রি-পিস, কাফতান টিউনিক, লং ড্রেস, এথনিক টু-পিস, ফিট শার্ট, ক্যাজুয়াল শার্ট, ওভারসাইজড শার্ট, এথনিক সেট এবং শাড়ি। আর বটম হিসেবে থাকছে পালাজো, ট্রাউজার, প্যান্ট, লেগিংস, ডেনিম ও কার্গো জিন্স। প্রতিটি পোশাক করা হয়েছে আধুনিক এবং ট্রেন্ডি ডিজাইন। ছেলেদের পাঞ্জাবির বিশাল কালেকশন রয়েছে ইয়েলোতে। একই সঙ্গে পেয়ে যাবেন ম্যাচিং পাঞ্জাবি, পায়জামা ও কটি। অন্যান্য পোশাকের মধ্যে থাকছে শার্ট, ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, ক্যাজুয়াল টি-শার্ট, পোলো, ফতুয়া, প্যান্ট, শটস, পাজামা ও জিন্স।

ভিড়ের মাঝেও শিশুটি খুঁজে নিয়েছে নিজের পছন্দের পোশাকটি। ছবি: ইনডিপেনডেন্ট

শিশুদের জন্যও রয়েছে একটি বড় কালেকশন। এসব পোশাকের মধ্যে থাকছে টপস, শার্ট, পালাজো, বটম পাজামা, সিঙ্গেল পিস, টু-পিস, শাড়ি, স্কাট, প্রিন্সেস সেট, ফ্রগ ও সিঙ্গেল কামিজ। ছেলে শিশুদের জন্য থাকছে কাবলি সেট, শেরওয়ানির সেট ও গর্জিয়াছ পাঞ্জাবি। শার্ট, টি-শার্ট ও প্যান্টও রয়েছে শিশুদের কালেকশনে। 

ইয়েলো’র প্রতিটি আউটলেটে মিলবে বিশেষ এই ছাড়। নিজস্ব শোরুম বা স্টোরের পাশাপাশি ছাড়ে পোশাক কেনা যাবে অনলাইন থেকেও। ভিজিট করতে পারেন ই-কমার্স শপ www.yellowclothing.net–এ।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর