শাড়ির সঙ্গে বেল্ট! হিট নাকি ফ্লপ 

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৪:৫৭ পিএম

লেহেঙ্গা বা শাড়ির সঙ্গে বেল্টের ব্যবহার নতুন নয়। বারো হাত শাড়ির সঙ্গে ছোট, বড়, মাঝারি আকৃতির নানা নকশার বেল্ট পরতে দেখা যায়। বেল্টের গুণে সাধারণ শাড়িতেও হয়ে ওঠা যায় অনন্য।

তবে বিশেষ ধরনের এই স্টাইলিং সবাই একই রকমভাবে ‘ক্যারি’ করতে পারেন না। সম্প্রতি বলিউড ডিভা কাজল যেমন আলোচনায় এলেন শাড়ির সঙ্গে কনট্রাস্ট বেল্ট পরে। ফ্যাশনের চোখে কেমন হলো কাজলের এই স্টাইলিং, চলুন সেটাই দেখি।      

ধানতেরাস উপলক্ষে চোখ ধাঁধানো একটি টিয়েরঙা শাড়ি পরে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন বলিউডের এই চিরসবুজ নায়িকা। তাঁর এই পার্টিওয়্যারে ছিল ঐতিহ্য আর আধুনিকতার মিশেল। 

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কাজল অভিনীত সিনেমা ‘দো পাত্তি’। নড়বড়ে চিত্রনাট্যের ছবিটিতে কাজলের অভিনয় হতাশ করেছে বেশিরভাগ দর্শককে।

তবে ইন্সটাগ্রামে কাজলের হাসিমুখ বলছে এসব সমালোচনায় তাঁর ‘থোড়াই কেয়ার’। আঁচল নিয়ে হাসোজ্জ্ব্যল পোজে যেভাবে ছবি তুলেছেন, তাতে বোঝা যায় কাজল তাঁর শাড়ি লুক দারুণ উপভোগ করেছেন।

ছবি দেখে বোঝা যায়, কাজল তার শাড়ি লুক দারুণ উপভোগ করেছেন। ছবি: ইন্সটাগ্রাম

সিল্কের ছাপা শাড়ির সঙ্গে কাজল পরেন ম্যাচিং ডিপলাইন ব্লাউজ। শাড়ির ভাইবের সঙ্গে ব্লাউজের কাট খুব ভালোভাবে মানিয়েছে। তবে তাঁর পুরো লুকে তাজা এবং ট্রেন্ডি টুইস্ট এনে দিয়েছে কোমরে বাঁধা ক্রিম রঙের পুরু বেল্টটি।   

শাড়ির ওপর থেকে যেন নজর না সরে যায়, সেটি মাথায় রেখে অলঙ্কার বাছাইয়ে কাজল থেকেছেন মিনিমাল। কানে সোনালি হুপ ইয়াররিং আর আঙুলে আংটি ছাড়া বাড়তি কিছু ছিল না।

অলঙ্কার বাছাইয়ে কাজল থেকেছেন মিনিমাল। ছবি: ইন্সটাগ্রাম

এদিন কাজলের মেকআপ ছিল এককথায় ‘পারফেক্ট’। ন্যাচারাল বেজে অজয় দেবগন-পত্নীর সাজ ছিল কালো আইলাইনার, ন্যুড লিপস্টিক এবং ব্রাউন আইশ্যাডো। স্ট্রেইট করা চুলগুলো খুলে রেখেছিলেন।

সামনে আসছে অনুষ্ঠানের মৌসুম। এসময় নিশ্চয়ই প্রচুর দাওয়াতে যেতে হবে! কী পরবেন বুঝতে না পারলে কাজলের এই লুক থেকে অনায়াসে ধারণা নিতে পারেন।

তথ্যসূত্র: পিংকভিলা  

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর