প্যাস্টেল শাড়িতে ক্যাটরিনার নজরকাড়া লুক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ তাঁর স্বামী ভিকি কৌশলের নতুন সিনেমা ছাবা’র প্রিমিয়ারে দারুণ স্টাইলিশ লুকে হাজির হয়েছিলেন।

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০ পিএম

অভিনেত্রীর পরেছিলেন ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের তৈরি প্যাস্টেল রঙের শাড়ি। যেখানে শাড়িতে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফুলের কাজ। এছাড়া ছিল হালকা সিকুইনের ঝলক। হালকা গোলাপি, সবুজ ও নীল রঙের মিশ্রণে তৈরি এই শাড়ি যেন ক্যাটরিনার সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুণে। শাড়ির সাথে মিলিয়ে অভিনেত্রী পরেছিলেন স্লিভলেস ব্লাউজ। সেখানেও দেখা মেলে সূক্ষ্ম ফুলের অ্যাপ্লিকের কাজ।

প্যাস্টেল আউটফিটে রঙের ছোঁয়া দিতে, চোঙার মতো এমারেল্ড কানের দুল পরেছিলেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মেকআপের ন্যাচারাল লুকই বেশি পছন্দ ক্যাটরিনার। এখানেও তার ব্যকিক্রম হয়নি। তিনি হালকা বেইস মেকআপ নিয়েছিলেন, যা তাতে আরও ঝলমলে করে তোলে। চোখের সাজে তিনি ‘স্মোকি ব্রাউন আইস’ প্যালেট ব্যবহার করেছিলেন। যেন তার চোখের মেকআপ আরও ভালোভাবে ফুটে ওঠে। এছাড়াও চোখে ছিল কাজল ও লম্বা আইল্যাশ। আর ঠোঁট সাজিয়েছিলেন হালকা ন্যুড রঙের লিপস্টিকে। যা তাঁর লুকটিকে এলিগেন্ট করে তুলেছিল।

ক্যাটরিনা তাঁর প্যাস্টেল আউটফিটে রঙের ছোঁয়া দিতে, চোঙার মতো এমারেল্ড কানের দুল পরেছিলেন। গয়নাগুলো খুব সিম্পল হলেও বেশ আকর্ষণীয় রূপে ধরা দিয়েছিলেন ক্যাট। এক হাতে ক্লাসিক বালার একটি স্ট্যাক পরেছিলেন, যা তার লুকে পুরনো দিনের মাধুর্য যোগ করেছিল। আর একটি ছোট এমারেল্ড রিং পুরো সাজ সম্পূর্ণ করেছিল। আধুনিক ও ঐতিহ্যবাহী গয়নার সমন্বয়ে তাঁর পুরো স্টাইল ছিল একেবারে নিখুঁত।

ঢেউ খেলানো এই চুল তাঁর সাজকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ক্যাটরিনা তাঁর স্বতন্ত্র স্টাইলের অংশ হিসেবে চুল ছেড়ে দিয়েছিলেন। ঢেউ খেলানো এই চুল তাঁর সাজকে আরও প্রাণবন্ত করে তুলেছিল। আর ছোট্ট একটি কালো বিন্দি, তাঁর দেশি সৌন্দর্যে যোগ করেছে বাড়তি মাত্রা। এই প্রিমিয়ারে ক্যাটরিনা কাইফের লুক ছিল একেবারেই রাজকীয়। শাড়ি, মেকআপ আর গয়নার তকে সত্যিই অনন্য করে তুলেছে। নতুন বছরের শুরুতেই ক্যাটরিনা তাঁর ফ্যাশন স্টাইল দিয়ে সবার মন জয় করে নিয়েছেন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর