নতুন ফ্যাশন ব্র্যান্ড আনল রণবীর কাপুর

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম

মুম্বাইয়ের ওয়াটারফিল্ড রোডে নতুন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ডের যাত্রা শুরু করল বলিউড অভিনেতা রণবীর কাপুর। ফ্যাশন ব্র্যান্ডটির নাম দিয়েছেন ‘আর্কস’। ভালোবাসা দিবসেই যাত্রা শুরু হয় এই স্টোর চালু করে রণবীর।

১০ বছর ধরে প্রস্তুত হওয়া আর্কস শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়, এটি কাপুরের ব্যক্তিগত স্টাইল। স্নিকার্সের প্রতি তাঁর ভালোবাসা, এবং প্রিমিয়াম ফ্যাশন সব উপকরণ মিলবে স্টোরটিতে।

এখানে মিলবে ফিটিং ট্রাউজার্স, টামলেস সাদা টি-শার্ট, টেইলর্ড শার্ট এবং হাই-এন্ড ফুটওয়্যার। ব্র্যান্ডটি তাঁর শুচিতা এবং কাপুরের সিনেমাটিক যাত্রার প্রতিফলন ঘটিয়েছে। আর্কস নিয়ে কাপুর বলেন, ‘আমি পৃথিবীর বিভিন্ন শহরে ভ্রমণ করেছি, কিন্তু মুম্বাইয়ের মতো কোনো জায়গা অনুপ্রেনিত করে না। এখানে আপনি চেষ্টা করেন, ব্যর্থ হন এবং আবার উঠে দাঁড়ান। এখানে এসে কেউ থেমে থাকতে পারবেন না। মুম্বাই আমার অংশ, আমার আত্মা। এটা আমার বাড়ি। আমি এখানে প্রতিটি গলিতে ক্রিকেট খেলেছি, প্রতিটি কোণে ফুটবল পা চালিয়েছি। আর এই রাস্তা দিয়ে সাইকেল চালিয়েছি।’

ব্র্যান্ডটি প্রমোট করতে ইনফ্লুয়েন্সারদের সাথে কাজ করছেন রণবীর কাপুর। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বছরখানেক আগে তার জন্মদিনে আর্কসের ঘোষণা দেয়ার সময়, ফ্যানরা এই নতুন ব্যবসার উদ্যোগকে স্বাগত জানান। তিনি ইনস্টাগ্রামে একটি প্রমোশনাল ভিডিও শেয়ার করেন, যেখানে তিনি মুম্বাইয়ের সড়কগুলোতে তাকে সাইকেল চালাতে দেখা যায়। একই সাথে ফুটে ওঠে তার প্রথম ফ্যাশন স্মৃতিও।

কাপুর তার স্নিকার্সের প্রতি ভালোবাসা এবং প্রথম স্নিকার্সটি কিভাবে একটি মূল্যবান সামগ্রীতে পরিণত হয়েছিল, তারও ভিডিওতে শেয়ার করেন। তিনি বলেন, ‘আমি স্নিকার্স পছন্দ করি। যখন আমি আমার প্রথম স্নিকার্স পেলাম, সেই অনুভূতি কখনো ভুলব না। এটি ছিল একটি কালো স্নিকার্স, যেটিতে জিপ ছিল। আর মনে পড়ছে, আমি যখন এগুলো পেলাম, সেগুলো বাক্সে রেখে দিয়েছিলাম। আর মাসখানেক এভাবেই না পরে রেখে দিয়েছিলাম। স্কুল থেকে ফিরে এসে শুধু এগুলো দেখতাম। এগুলো ছিল আমার সবচেয়ে মূল্যবান জিনিস।’

ব্র্যান্ডটির পোশাক সম্পর্কে ধারণা দিতে তিনি জানান, ‘পোশাক শুধুমাত্র স্টাইলিশ দেখানোর জন্য নয়, এটা হতে হবে সবচেয়ে আরামদায়ক। আর্কসের মাধ্যমে আমি আমার যাত্রা এবং ব্যক্তিগত স্টাইলকে তুলে ধরেছি। যখন আপনি এই সংগ্রহটি দেখবেন, আপনি নিজের মধ্যে আমাকে খুঁজে পাবেন।’

আর্কসের মাধ্যমে কাপুর গ্রাহকদের আরাম, গুণমান এবং স্টাইলের একটি মসৃণ সংমিশ্রণ উপহার দিতে চায়। তাঁর এই উদ্যোগের উদ্দেশ্য হলো নিত্যদিনের পোশাকে বিপ্লব ঘটানো। যাতে সবাই হয়ে উঠতে পারে ফ্যাশনেবল।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর