এবার অনলাইনেই ট্রায়াল করে কিনতে পারবেন পোশাক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম

অনলাইনে পোশাক কিনতে সেটি নিজের সাথে মানিয়ে নেওয়া নিয়ে চিন্তায় থাকেন অনেকে। সেই ঝামেলা থেকে এবার মুক্তি পাবেন ফ্যাশন প্রেমীরা। এবার অনলাইন পোশাক কিনতে ট্রয়াল করে দেখতে পারবেন। ভিন্নধর্মী এই সুবিধা দিচ্ছে দেশীয় আধুনিক পোশাকের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ।অনলাইনে পোশাক কেনাকাটাকে সহজ করতে ভার্চুয়াল ট্রায়াল রুম চালু করেছে প্রতিষ্ঠানটি।

২০ ফেব্রুয়ারি নিজেদের ঈদ কালেকশন উন্মোচন অনুষ্ঠানে নতুন এই প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেয় ফ্যাশন ব্র্যান্ডটি। গ্রাহকরা তাদের পছন্দের পোশাক কতটা মানিয়েছে সেটি খুব সহজেই দেখে নিতে পারেন। সেই সাথে তুলে ধরা হয় এবারের ঈদের নতুন সব কালেকশনও।

সবার জন্য ঈদের নতুন কালেকশন এনেছে ফ্যাশন ব্র্যান্ডটি। ছবি: লা রিভ

নতুন প্রযুক্তি নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘পোশাকের সৃজনশীলতায় এই ইতিবাচকতা ফুটিয়ে তোলার পাশাপাশি আমরা গ্রাহক সেবাতেও নিয়ে এসেছি ইতিবাচক বৈপ্লবিক পরিবর্তন। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মুহূর্তে আধুনিক প্রযুক্তি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টপিক। আমরা গ্রাহকদের অনলাইন অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে ওয়েবসাইটে যুক্ত করেছি ভার্চুয়াল ট্রায়াল রুম। এখন থেকে ক্রেতারা আমাদের এই এআই টুলের মাধ্যমে দেখে নিতে পারবেন পছন্দের পোশাক।’

ছেলেদের জন্য থাকছে পছন্দর পাঞ্জাবি। ছবি: লা রিভ

‘মুভমেন্ট’ শিরোনামে তাদের ঈদ কালেকশন লঞ্চ করেছে ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। ব্র্যান্ডটির এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা ও মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন। নারী, পুরুষ, টিন, কিড ও নিউবর্ন সব বয়সের সবার জন্যই রয়েছে ঈদের ট্রেন্ডি পোশাক।

লা রিভ ঈদ কালেকশন এরই মধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে। ঘরে বসে কেনাকাটা করতে ভিজিট করতে পারেন অনলাইন স্টোর www.lerevecraze.com। এছাড়া লা রিভ অ্যাপ থেকেও কিনতে পারেন যেকোনো পোশাক।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর