মুম্বাইয়ে আইকনিক পাঁচতলা আউটলেট বন্ধ করল জারা

জারা দক্ষিণ মুম্বাইয়ের ফোর্ট এলাকায় তাদের ফ্ল্যাগশিপ আউটলেট বন্ধ করে দিয়েছে। আট বছর ধরে চালু থাকা এই ৫১,৩০০ বর্গফুটের বিশাল স্টোরটি ছিলো ভারতে ব্র্যান্ডটির সবচেয়ে বড় আউটলেট।

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম

দক্ষিণ মুম্বাইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় ৮ বছর পর আনুষ্ঠানিকভাবে তাদের ফ্ল্যাগশিপ আউটলেট বন্ধ করে দিল জারা। ঐতিহাসিক ইসমাইল বিল্ডিংয়ে অবস্থিত এই স্টোরটি শহরের এক পরিচিত স্থানে পরিণত হয়েছিল। তবে এখন সেটি আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে গেছে।

পাঁচতলা জুড়ে বিস্তৃত এবং ৫১,৩০০ বর্গফুট জায়গাজুড়ে অবস্থিত এই স্টোরটি ছিল ভারতে জারার সবচেয়ে বড় আউটলেট এবং মুম্বাইয়ের রিটেইল জগতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

প্রতিবেদন অনুযায়ী, স্টোরের দরজায় একটি নোটিস টাঙানো হয়েছে, যেখানে জানানো হয়েছে যে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে এর কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে, ব্র্যান্ডটি বন্ধের নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেনি। পরিবর্তে, গ্রাহকদের মুম্বাইয়ের অন্যান্য জারা স্টোর বা ব্র্যান্ডের অনলাইন স্টোর থেকে কেনাকাটা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জারার স্টোরের দরজায় একটি বন্ধের একটি নোটিস টাঙানো হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

মুম্বাইবাসীরা নিশ্চয়ই মনে করতে পারবেন, ২০১৭ সালে যখন এই স্টোরটি প্রথম খোলা হয়। তখন এটি নিয়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। হাতুমা চৌক স্কয়ারের একটি ঐতিহ্যবাহী ভবনে অবস্থিত এই আউটলেটটি ছিলো মুম্বাইয়ে জারার একমাত্র স্ট্যান্ডঅলোন স্টোর। যেখানে ব্র্যান্ডের অন্যান্য আউটলেটগুলো শপিং মলের ভেতরে ছিল।

এত ঐতিহাসিক এবং ব্যস্ত এলাকায় একটি স্টোর খোলার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ হিসেবে মনে করা হয়েছিল, যা সফলও হয়েছিল। এটি স্থানীয়দের পাশাপাশি পর্যটকদেরও আকর্ষণ করেছিল। নিঃসন্দেহে, এটি আর্থিকভাবে বড় একটি বিনিয়োগ ছিল। ২০১৭ সালে, জারার মূল কোম্পানি ইন্ডিটেক্স ট্রেন্ট এই স্টোরের জন্য বছরে প্রায় ৩০ কোটি রুপি ভাড়ার চুক্তি করেছিল। যা তখনকার সময়ে কোনো ফ্যাশন ব্র্যান্ডের জন্য সবচেয়ে বড় লিজ চুক্তি ছিলো। উচ্চ খরচ সত্ত্বেও, এই স্টোরটি মুম্বাইয়ে জারার অবস্থান আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

মহামারির আগেই, জারা ভারতে এবং বিশ্বব্যাপী স্বল্প পরিসরে কিন্তু বড় আকারের ফ্ল্যাগশিপ স্টোর খোলার পরিকল্পনার কথা জানিয়েছিল।

বর্তমানে মুম্বাইয়ের কয়েকটি শপিং মলে এখনো জারার আউটলেট রয়েছে। তাই ফ্যাশনপ্রেমীদের জন্য সব আশা শেষ হয়ে যায়নি।

তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর