প্যারিস ফ্যাশন উইকে দেশীয় ব্র্যান্ড জুরহেম

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

হাউস অব ভ্যানডমের আমন্ত্রণে নিজেদের ফল/উইন্টার ২০২৫ কালেকশন উপস্থাপন করবে দেশীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড জুরহেম। ৮ মার্চ প্যারিসের চ্যাপেল সেন্ট জন দ্য’আর্কে তাদের সংগ্রহ সবার সামনে উপস্থাপন করবে পোশাকের এই ব্র্যান্ডটি। ২ মার্চ এক সংবাদ সম্মেলনের এবারের কালেকশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জুরহেমের ডিজাইনার এবং ক্রিয়েটিভ ডিরেক্টর মেহেরুজ মুনীর।

তিনি বলেন, ‘প্যারিসে প্রথমবারের মতো প্রদর্শিত হবে আমাদের ফল-উইন্টার কালেকশন। এই সংকলন তৈরিতে থিম হিসেবে আমি বেছে নিয়েছিলাম সূর্য। মহাবিশ্বের এই উপাদানকে ঘিরেই সম্পন্ন করেছি নকশা। কাটিং, মোটিফ– সবখানেই পাওয়া যাবে এর খোঁজ। রং বাছাইয়ের ক্ষেত্রে পৃথিবীকে ঘিরে সূর্যের প্রদক্ষিণকে উপজীব্য করেছি। কালার প্যালেট শুরু হয়েছে সাদা থেকে। যা দিনের একদম প্রথম ভাগের তাপহীন আলোকে বোঝায়। এরপরে সাদা রংয়ের জায়গায় আসে সোনালি। তপ্ত দুপুরকে প্রকাশের চেষ্টায় এই সিদ্ধান্ত। সেখান থেকে গাঢ় সবুজের আগমন। যা প্রকাশ করেছে প্রকৃতিকে। সবুজের এই দৃপ্ততা থেকে ধীরে ধীরে কালো এসে জায়গা করে নেয়।’

দেশীয় এই ফ্যাশন ব্র্যান্ডটি তৈরি করে লাক্সারিসব পোশাক। ছবি: জুরহেম

এই কালেকশনে মোট ২০টি ড্রেস আছে। যার ১৫টি ছেলেদের জন্যে, আর ৫ টি মেয়েদের জন্যে। হাতের কাজের মাধ্যমে অলংকরণ সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশের ক্র্যাফটম্যানশিপকে বিশ্বের বাজারে তুলে আনার লক্ষ্যেই তার এই প্রয়াস।

২০১৫ সালে প্রতিষ্ঠিত জুরহেম দ্রুতই বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। ক্রিয়েটিভ ডিরেক্টর ও স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার মেহরুজ মুনীরের দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে, ব্র্যান্ডটি বাংলাদেশে হাই-এন্ড ফ্যাশনের সংজ্ঞা নতুনভাবে গড়ে তুলেছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে তার সাহসী ডিজাইন ও নিখুঁত কারিগরির জন্য।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর