ঈদে বলিউড তারকাদের মতো আপনিও সেজে উঠতে পারেন

আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম

ঈদ শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়। এটি একটি আনন্দের মুহূর্ত। যেখানে সবাই তার সেরা পোশাকে সজ্জিত হয়ে পরিবারের সঙ্গে সময় কাটায়, নামাজ পড়ে এবং একসাথে ঘুরতে যায়। তবে ঈদে ঠিক কী পরবেন তা নিয়ে অনেকের মনেই থাকে কিছু প্রশ্ন। আপনাদের জন্য থাকছে বলিউডের কিছু জনপ্রিয় পোশাকের ইনস্পিরেশন।

হুমা কুরেশি-অনুপ্রাণিত ঘরারা সেট
ঈদে যদি আপনি একেবারে সোনালি রূপে সেজে উঠতে চান, তবে হুমা কুরেশির মতো একটি ভেলভেট ঘরারা সেট পরতে পারেন। তার পোশাকটি ছিল কমলা রঙের। বড় ভলিউমের প্যান্ট পরেছিলেন অরেঞ্জ কুর্তার সাথে। তিনি তার সাজে রঙিন জুয়েলারি পরেছিলেন। আর চুল রেখেছেন খোলা। সবমিলে তাকে বেশ উজ্জ্বল দেখাচ্ছিলেন।

শারারা ও লং কুর্তা
ঈদের এই দিনে যদি আপনার পোশাকের মধ্যে একটু রঙের ছোঁয়া চান। তবে সঞ্জিদা শেখের মতো শারারা এবং লং কুর্তার সমন্বয় চমৎকার হতে পারে। এই পোশাকটি গোলাপী রঙের প্যান্টের সাথে পরা লম্বা কুরতার সঙ্গে একেবারে পারফেক্ট। বড় দুল ও মেকআপের সাথে খোলা চুল আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে।

আলিয়া ভাটের মতো সোনালি লেহেঙ্গা চোলি পরতে পারেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

এম্বেলিশড লেহেঙ্গা চোলি
এম্বেলিশড গোল্ডেন লেহেঙ্গা চোলি সবার নজর আকর্ষণ করতে পারে। আলিয়া ভাটের মতো সোনালি লেহেঙ্গা চোলি পরতে পারেন। যা আপনাকে রাজকুমারী লুক এনে দেবে। তাঁর সাজে ছিল স্টেটমেন্ট জুয়েলারি। যা তাকে আরও উজ্জ্বল করে তুলেছিল।

আনারকলি ও লুস প্যান্ট
সোহা আলি খানের মতো একেবারে এথনিক লুক চাইলে আনারকলি ও ম্যাচিং লেগিংসের পরতে পারেন। তার পোশাকের সাথে বড় দুল এবং হালকা মেকআপ করেছেন। আর চুল রেখেছেন খোলা। যা তার লুকটিকে পরিপূর্ণ করেছে।

সাদা কো-অর্ড সেট ও স্টেটমেন্ট এক্সেসরি
ঈদে আধুনিক ফ্যাশনের সাথে থাকতে চাইলে, মাহিরা খানের মতো সাদা কো-অর্ড সেট পরতে পারেন। এই পোশাকটি বেশ সিম্পল। কিন্তু এক্সেসরির মাধ্যমে আপনি সেজে উঠতে পারেন। অক্সিডাইজড জুয়েলারি, কোহলাপুরি জুতা, ডিউ মেকআপ এবং কোলরিম আইস আপনার লুকটিকে পরিপূর্ণ করবে।

কেপসহ শাড়ি
শাড়ি পছন্দ করে থাকলে, কারিশমা কাপুরের মতো একটি স্যাব্যাসাচি শাড়ি পরতে পারেন। যা তিনি পরেছিলেন কালো কেপের সাথে। কেপটি তাকে এক নতুন আঙ্গিকে দৃষ্টিনন্দন করেছিল। আর তার সঙ্গে ছিল বড় দুল এবং একেবারে সহজ একটা হেয়ারডু।

বানারসি কো-অর্ড সেট
ঈদে একটু এথনিক-চিক লুক চাইলে ফাতিমা সানা শেইখের মতো একটি বানারসি কো-অর্ড সেট পরতে পারেন। তিনি তার সাজে ভারী এক্সেসরিজ পরেননি। তবে সিম্পল সাজের মধ্যে থাকা বোল্ড মেকআপ তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল।

লং কোট ও গাউন
যদি আপনি একটু বেশি মার্জিত ও ভদ্রভাবে পোশাক পরতে চান। তবে মৌনি রয়ের লং কালো গাউন এবং ম্যাচিং লং কোটের মতো পোশাক পরতে পারেন। সিম্পল অথচ ক্লাসিক মেকআপ তার লুকটিকে পরিপূর্ণ করেছে।

মৌনি রয়ের লং কালো গাউন এবং ম্যাচিং লং কোটের মতো পোশাক পরতে পারেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

সালোয়ার কামিজ
ঈদের দিন যদি সাদামাটা কিছু পরতে চান। তবে সোনাক্ষী সিনহার পাঞ্জাবি লুকের মতো একটি সালোয়ার কামিজ আপনাকে চমৎকার সাজাতে পারে। এই পোশাকটি সোনালি প্রিন্টের ছিল। তিনি সেটি ম্যাচিং জুতি দিয়ে পরেছিলেন। যা তার সিম্পল, কিন্তু সুন্দর লুকের জন্য উপযুক্ত ছিল।

ঈদে সেরা লুক পেতে আপনার প্রিয় বলিউড তারকাদের পোশাকের ইনস্পিরেশন অনুসরণ করতে পারেন। আর আপনি সহজেই তৈরি হতে পারেন একেবারে চোখে পড়ার মতো আকর্ষণীয় লুকে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর