ফ্যাশনে ফিরেছে বুটকাট, কীভাবে স্টাইল করবেন

পুরোনো সেই বুটকাট জিন্সের অতীত একটু গড়বড় হলেও, ফ্যাশনে ফিরে আসা মানেই নতুন সম্ভাবনা। ২০২৫ সালটা তাই বুটকাটের জন্য হতে পারে রূপ বদলের বছর। আর আপনি যদি সঠিকভাবে পরতে পারেন, তাহলে এই জিন্সও হয়ে উঠতে পারে আপনার স্টাইল স্টেটমেন্ট।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০২:৪২ পিএম

সময়টা ২০০০ সালের শুরুর দিক। তারকাদের পোশাক বলুন কিংবা সাধারণ মানুষের ফ্যাশন, বুটকাট জিন্সের ছিল দাপট। নিচের দিকে ফ্লেয়ার, সঙ্গে লো-রাইজ কাট, আর কোথাও কোথাও চেইন, পাথরজড়ানো বেল্ট! সময় এগিয়েছে, বদলেছে ফ্যাশনের ভাষা। আর সেই পুরোনো বুটকাট জিন্স এখন ফিরেছে একদম নতুনরূপে, ২০২৫ সালের ঘরানায়।

বুটকাট এখন বেশ পরিপাটি
এখনকার বুটকাট জিন্সগুলো আগের মতো নয়। অতিরিক্ত ফ্লেয়ার, ফাটা ডিজাইন কিংবা ঝিকঝিক আলোয় চমকানো ধাতব অ্যাক্সেসরিজ এখন অতীত। বদলে এসেছে ক্লিন কাট, গাঢ় রংয়ের হাই বা মিড রাইজ জিন্স। বেইজ, টোপ কিংবা ডার্ক ব্লু শেডে থাকলে আরও ভালো।

পোশাকের ভারসাম্য জরুরি
জিন্স যখন একটু রেট্রো ঘরানার। তখন ওপরের পোশাকে আনতে হবে একটু আধুনিক ছোঁয়া। পরা যেতে পারে একটা সাদা শার্ট কিংবা ফিটেড টপ। শরীরের গড়নকে ভালোভাবে ফুটিয়ে তুলবে এ ধরনের পরিপাটি কাপড়।

সঙ্গী হোক নজরকাড়া জুতা
নামের মধ্যেই আছে বুট। তাই বুটকাট জিন্সের সঙ্গে বুটের জুটি এখনো অমলিন। তবে একটু হালকা পরিবর্তন এনে পয়েন্টেড টো, চাঙ্কি হিল বা প্ল্যাটফর্ম বেছে নিতে পারেন। চাইলে ব্যালে ফ্ল্যাট আর হালকা ফুলেল টপেও পাওয়া যাবে একেবারে নরম, নার্সিসুল চেহারা।

গয়না ও ব্যাগে নতুনের ছোঁয়া
ঝলমলে স্টোন বেল্ট, লেয়ার্ড ট্যাঙ্কটপ বা বড় বড় চেইন এখন ভুলে যাওয়ার সময়। বরং একটি স্লিক লেদার বেল্ট, ছোট হুপ কানের দুল আর একটি মিনিমাল স্টাইলের ব্যাগই যথেষ্ট। চোখে থাকলে ক্যাট-আই সানগ্লাস, ব্যস! সাজ সম্পূর্ণ।

আপনার লুককে দারুণভাবে ফুটিয়ে তুলবে এই জিন্স। ছবি: এআই জেনারেট

বুটকাটে কীভাবে স্টাইল করবেন
ফ্যাশন আবার ফিরেছে পুরোনো রাস্তায়, তবে আধুনিক মোড়কে। বুটকাট জিন্সের কথা শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে ২০০০ দশকের ফ্যাশনের ছবি। তবে ২০২৫ সালে এই জিন্সের সংজ্ঞা একদম আলাদা। এখনকার বুটকাট মানেই পরিপাটি কাট, পরিমিত ফ্লেয়ার, আর আধুনিক রঙের মিশেল। শুধু ঠিকভাবে পরতে জানতে হবে। 

ক্যাজুয়াল ক্লাসিক: বন্ধুদের সঙ্গে সময় কাটাতে
ডার্ক ওয়াশের মিড রাইজ বুটকাট জিন্সের সঙ্গে হালকা ওভারসাইজ সাদা শার্ট পরলে লুকটি আরও গোছানো দেখায়। কোমরে ট্যান রঙের লেদার বেল্ট, কানে হুপ দুল, পায়ে স্নাগ ফিট ব্যালে ফ্ল্যাট আর কাঁধে ছোট ক্রসবডি ব্যাগ। চাইলে শার্টের হাতা গুটিয়ে নিতে পারেন। সঙ্গে হালকা মেকআপ থাকলেই দিনে-দিনে রেডি।

অফিস চিক: পেশাদার লুকে পরিপূর্ণতা আনবে
নেভি রঙের হাই রাইজ বুটকাট জিন্সের সঙ্গে মিলিয়ে পরা যায় ক্রিম রঙের ফিটেড টপ। ওপর গ্রে বা মিউট টোনের টেইলরড ব্লেজার বেশ মানায়। সঙ্গে থাকবে পয়েন্টেড-টো হিল, ছোট লেদার টোট ব্যাগ ও স্লিক বান করা চুল। গলায় পাতলা একটি চেইন বা পেনডেন্ট যোগ করলে তৈরি হয় মডার্ন অফিস লুক।

ফেমিনিন ফ্লো: উইকেন্ডের আরামদায়ক সাজ
হালকা ওয়াশের বুটকাট জিন্সের সঙ্গে ছোট ফ্লোরাল প্রিন্টের টপ, একেবারে মিষ্টি একটা লুক দেবে। পায়ে ব্যালে ফ্ল্যাট বা স্ট্র্যাপি স্যান্ডাল, কানে প্যাস্টেল রঙের কানের দুল, হাতে মিনিমাল ক্লাচ ব্যাগ। খোলা চুলে হালকা কার্ল দিন, আর ঠোঁটে রাখুন ন্যুড পিংক শেড।

ইডজি ইভিনিং: পার্টির জন্য ঠিকঠাক সাজ
ব্ল্যাক হাই রাইজ বুটকাট জিন্সের সঙ্গে মেটালিক টেক্সচারের সাটিন বা সিল্কি টপ। চাইলে ব্লেজার বা লেদার জ্যাকেটও যোগ করা যায়। পায়ে হাই হিলস বা হেভি বুটস, কানে স্টেটমেন্ট দুল আর চোখে স্মোকি মেকআপ। হাতে একটি বক্স ক্লাচ আর চোখে ক্যাট-আই লুক। ব্যস, তৈরি একেবারে পার্টির জন্য।

উইকেন্ড রিল্যাক্সড: ঘোরাঘুরির জন্য হালকা সাজ
বেইজ বা খাকি রঙের বুটকাট জিন্সের সঙ্গে পরুন বক্সি গ্রাফিক টি-শার্ট। পায়ে স্নিকার্স বা ফ্ল্যাট স্যান্ডাল। হাতে টোট ব্যাগ কিংবা ব্যাকপ্যাক আর চোখে সানগ্লাস। হাতে ঘড়ি, আর চুল বাঁধুন স্লো ব্যানে। ঠোঁটে একটু লিপবাম থাকলেই উইকেন্ড লুক তৈরি।

ফ্যাশনের জগতে পুরোনো জিনিস নতুনভাবে ফিরে আসাটা নতুন কিছু নয়। তবে বুটকাট জিন্সের এই আধুনিক রূপ দেখলে বোঝা যায়, ট্রেন্ডকে কীভাবে নিজের মতো করে পরা যায়। এটাই সবচেয়ে জরুরি।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
জামায়াতে ইসলামী কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে জোট করেনি বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...

এলাকার খবর