কেলি ব্যাগ যেভাবে হয়ে উঠল ফ্যাশনের আইকন

আপডেট : ৩০ মে ২০২৫, ০৭:৩০ পিএম

সব ফ্যাশন ট্রেন্ড কি রানওয়ে থেকে শুরু হয়? মোটেও না। অনেক সময় এক সাধারণ মুহূর্তই হয়ে যায় ইতিহাস। যেমনটা হয়েছিল ১৯৫৬ সালে। যখন মোনাকোর রাজকুমারী গ্রেস কেলি নিজের ‘বেবি বাম্প’ আড়াল করতে হাতে নিলেন একটা হ্যান্ডব্যাগ। তখনো তাঁর প্রেগন্যান্সির খবর প্রকাশ হয়নি। কিন্তু ওই ছবিটা ছড়িয়ে পড়ল ম্যাগাজিনের কভারে, আর ব্যাগটা হয়ে গেল আলোচনার কেন্দ্রবিন্দু।

সেই ব্যাগের নাম ছিল ‘স্যাক আ দেপেশ’। ফ্রান্সের বিলাসবহুল ব্র্যান্ড হারমেসের তৈরি। কিন্তু ছবি ছাপা হওয়ার পর মানুষ বলতেই শুরু করল, ‘এই যে, গ্রেস কেলির ব্যাগ!’ আর তাতেই ব্যাগটার নাম বদলে গেল। হারমেসও নাম দিল কেলি ব্যাগ।

মোনাকোর রাজকুমারী গ্রেস কেলি নিজের ‘বেবি বাম্প’ আড়াল করতে হাতে নিয়ে ছিলেন এই ব্যাগ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ব্যাগ নয়, যেন রাজকীয় স্টাইলের প্রতীক

গ্রেস কেলি তখন নতুন রাজবধূ। খুব বেশি কথা বলতেন না, খুব বেশি দেখানও না। তাঁর স্টাইল ছিল চুপচাপ, কিন্তু চোখে লাগার মতো। তিনি জানতেন কীভাবে নিজেকে গুছিয়ে রাখতে হয়। আর এই ব্যাগটাও ঠিক সে রকম। খুব সাদাসাপ্টা ডিজাইন, কিন্তু ক্লাসিক।

এত দামি কেন?

এই কেলি ব্যাগের প্রতিটি তৈরি হয় হাতে। একজন কারিগর শুরু থেকে শেষ পর্যন্ত একটা ব্যাগ বানান। কোনো মেশিন, কোনো শর্টকাট নয়। সেলাই, হাতলের কাজ, চামড়ার কাটা, সবই হয় একদম নিখুঁতভাবে। একেকটা ব্যাগ বানাতে সময় লাগে প্রায় ২০ ঘণ্টা। আর তাই তো কেলি ব্যাগ আজ বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাগগুলোর একটা।

সময় বদলেছে, কেলি ব্যাগের কদর বদলায়নি

গ্রেস কেলি হয়তো তখন শুধু নিজের গর্ভাবস্থা আড়াল করছিলেন। কিন্তু তাঁর সেই সহজ কাজটাই হয়ে গেল এক ঐতিহাসিক ফ্যাশন মুহূর্ত। আজও এই ব্যাগ মানে শৈলীর নিঃশব্দ সৌন্দর্য।

আজও কেলি ব্যাগ ফ্যাশনপ্রেমীদের জন্য স্বপ্নের মতো। কারণ, এটা শুধু একটা ব্যাগ না। এটা একটা গল্প, একটা মুহূর্ত, একটা ইতিহাস।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের পর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। রোববার রাতে ক্ষুব্ধ আর্জেন্টাইন সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
লোডিং...

এলাকার খবর