কটন না লিনেন, কোন কাপড়ে মিলবে আরাম?

আপডেট : ০২ জুন ২০২৫, ০৪:৪৫ পিএম

গরম আর আর্দ্রতা আবহাওয়া যখন শহরের বাতাস ভারী হয়ে ওঠে, তখন পোশাক নিয়ে চিন্তা অনেকটাই বেড়ে যায়। রোদ, ঘাম আর স্যাঁতসেঁতে পরিবেশে কোন কাপড় আরাম দেবে। আর কোনটা আরও অস্বস্তি বাড়াবে, এটা জেনে রাখা দরকার। বিশেষ করে আমাদের মতো জলবায়ুতে, যেখানে কখন যে গরম পড়বে আর ঘামে জামা গা-লেপ্টে যাবে, বলা মুশকিল।

আমাদের দেশে কটন আর লিনেন, দুটোই জনপ্রিয়। কিন্তু গুলোর মধ্যে কোনটি আসলে বেশি সুবিধার, সেটা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। চলুন, জেনে নেওয়া যাক, এই গরমে কোন কাপড় আপনার হবে সবচেয়ে আরামদায়ক।

আরাম দেবে এমন কাপড় দরকার?

লিনেন একেবারে হালকা-পাতলা কাপড়। এর বুনন এমন যে, সহজেই বাতাস যাতায়াত করতে পারে। গরমে লিনেন পরলে ত্বক আরাম পাবে, শরীরও একটু ঠান্ডা থাকে। যারা অতিরিক্ত ঘামেন, তাদের জন্য লিনেন বেশ ভালো অপশন হতেই পারে।

অন্যদিকে, কটনও স্বস্তির কাপড়। তবে ঘাম একবার জমলে তা শুকাতে সময় নেয়। অনেক সময় দেখা যায়, কটন ঘাম শুষে নেয় ঠিকই, কিন্তু জামা বেশ কিছুক্ষণ ভেজা থাকে। এতে শরীরেও একটা ভেজা ভেজা অনুভূতি লেগে থাকে।

ভাঁজ আর পরার ঝামেলা

লিনেনের একটা স্বভাব হলো, এতে সহজেই ভাঁজ পড়ে। একে বলে ‘ক্রিজি’ হওয়া। কেউ কেউ বলেন এটা একটা ‘প্রাকৃতিক স্টাইল’, আবার কেউ কেউ এতে বিরক্ত হন। লিনেন মানেই একটু এলোমেলো ভাঁজ, একটু হালকা ভাব।

কটন তুলনায় একটু বেশি গোছানো। ভাঁজ কম পড়ে, আর দেখতেও থাকে একটু স্মার্ট। বিশেষ করে যদি মিক্স কটন হয়, তাহলে তো কথাই নেই। অফিস বা ফর্মাল কাজে কটন অনেক বেশি মানিয়ে যায়।

ঘাম সামলাতে কোনটি বেশি পারদর্শী?

যে কাপড়টা ঘাম শুষে দ্রুত শুকিয়ে যায়, সেই কাপড়ই গরমে আপনার সেরা সঙ্গী। এই জায়গায় লিনেন এক ধাপ এগিয়ে। ঘাম শুষে নিয়ে দ্রুত তা বাতাসে শুকিয়ে দিতে পারে লিনেন। ফলে শরীর শুকনো থাকে, অস্বস্তিও হয় না।

কটন ঘাম শুষে নেয়, কিন্তু শুকাতে একটু বেশি সময় নেয়। ফলে আপনি যদি বাসে-ট্রেনে করে গন্তব্যে যান, তাহলে ঘাম জমে জামা ভেজা হয়ে থাকতে পারে।

স্টাইল আর ব্যবহার

লিনেন একটু ‘বোহেমিয়ান’ ধাঁচের কাপড়। ঢিলেঢালা জামা, হালকা রঙ আর সামারের বিকেলের মতোই একধরনের ছিমছাম সৌন্দর্য থাকে এতে। বিশেষ করে গরমের বিকেলে বা ছুটির দিনে লিনেন পরে বের হলে একটা হালকা আরাম বোধ হয়।

কটন হলো সব সময়ের সঙ্গী। অফিস, ক্লাস, বাজার, সবখানেই মানিয়ে যায় কটন। অনেকটা নির্ভরযোগ্য বন্ধু যেমন হয়, কটনও তেমনই।

যদি আপনি খুব বেশি ঘামেন, আর এমন জায়গায় থাকেন যেখানে আর্দ্রতা বেশি, তাহলে লিনেন আপনার জন্য সঠিক পছন্দ হতে পারে। আর যদি আপনি এমন কাপড় চান যেটা গুছানো, কম ভাঁজ পড়ে এবং সবসময়েই মানিয়ে যায়, তাহলে কটনই বেছে নিন।

সরাসরি বললে, লিনেন মানে সহজ-স্বচ্ছন্দ গ্রীষ্মের ছুটির আমেজ। আর কটন মানে কাজের ভরসা। নিজের আরামটাই সবচেয়ে বড় কথা। কাপড় যেটাই হোক, গরমে শরীর যেন হালকা থাকে, সেটাই সবচেয়ে জরুরি।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর