আধুনিক ফ্যাশনে জনপ্রিয় হয়ে উঠছে স্মার্ট ক্যাজুয়াল

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৮:২১ পিএম

চলতি বছরে ফ্যাশন দুনিয়ায় সবচেয়ে আলোচনায় স্মার্ট ক্যাজুয়াল। শুধু সাজগোজ নয়, পোশাকে আরামও চাই। এই ভাবনা থেকেই এসেছে এমন স্টাইল। দেখতে বেশ পরিপাটি, পরতেও আরামদায়ক। এমন ফ্যাশন কারো চোখ এড়াবেনা।

এটি এমনই একটি স্টাইল যা, আপনি অফিস যেতে পারেন। আবার লাঞ্চ ডেট বা বন্ধুদের আড্ডাতেও দিব্যি মানিয়ে যাবে। সহজ করে বললে, যেখানে একসঙ্গে মিলবে স্মার্ট আর ক্যাজুয়াল।

অন্যকে অনুসরণ নয়, তৈরি করতে পারেন নিজস্ব স্টাইল। ছবি: ফ্রিপিক

এই স্টাইল যে শুধু স্টাইলিস্টদের বা তারকাদের মধ্যে সীমাবদ্ধ, তা নয়। তার প্রমাণও রয়েছে অনেক। জেনডায়াকে দেখুন। জেনডায়া শুধু অভিনেত্রী নন, তিনি একজন গ্লোবাল ফ্যাশন আইকন। রেড কার্পেটে তাঁর স্টাইল, সাহসী পোশাক নির্বাচন এবং আধুনিক অথচ ক্লাসিক উপস্থিতি বারবার মিডিয়ার শিরোনামে এসেছে। তিনি স্যুট পরেন, কিন্তু সঙ্গে রাখেন স্নিকার্স। পুরো লুকটাই দেখায় পরিপাটি। কোথাও বাড়াবাড়ি নেই।

আবার মার্কিন মডেল ও ফ্যাশন আইকন হেইলি বিবার যখন ওভারসাইজ ব্লেজারের সঙ্গে শর্টস পরে বের হন। তখন সেটাই হয়ে ওঠে ফ্যাশন উইকের হেডলাইন। অন্যদিকে, অভিনেতা টিমোথি শ্যালামেকেও দেখা যায় সাধারণ ট্রাউজার আর সাদা শার্টে। আর তার সঙ্গে পরেন স্টেটমেন্ট নেকলেস বা রিং। যেটা পুরো সাজকেই দেয় আলাদা মাত্রা।

স্মার্ট ক্যাজুয়ালের আরেকটি বড় দিক হলো, এটি লিঙ্গ নিরপেক্ষ। আপনি নারী হোন বা পুরুষ, এই স্টাইল ঠিক মানিয়ে যাবে। তবে এতে নেই নির্দিষ্ট বেঁধে দেওয়া কোনো রঙ। বরং সাধারণত বেইজ, চারকোল, অলিভের মতো নিরপেক্ষ রঙের আধিপত্য থাকে। যেমন, বার্ন্ট অরেঞ্জ ব্লেজার বা লাল রঙের একজোড়া জুতাও, হয়ে উঠতে পারে আপনার লুকের স্টেটমেন্ট।

এই স্টাইলের সবচেয়ে ভালো দিক হলো, নিজেকে নিজের মতো করে প্রকাশ করার স্বাধীনতা। আপনি চাইলে ব্লেজারের নিচে পরতে পারেন সাদা স্লিভলেস টপ। আবার চাইলে সাধারণ টি-শার্টের সঙ্গে জুড়ে নিতে পারেন টেইলার করা প্যান্ট। আপনি যেভাবে নিজেকে তুলে ধরতে চান, এই স্টাইলে তার সবই করতে পারবেন।

আর স্মার্ট ক্যাজুয়ালের একটি মূল স্তম্ভ হলো ‘লেয়ারিং’। মানে এক পোশাকের ওপর আরেকটি পোশাক পরা। হালকা উইন্ডচিটার, ট্রেঞ্চ কোট কিংবা স্লিভলেস ভেস্ট। সবই এই লেয়ারের অংশ হতে পারে। এতে করে পোশাকে আসে নিজস্বতা, স্টাইল হয় আরও বেশি আকর্ষণীয়। কিন্তু কোথাও চোখে লাগে না অতিরিক্ত কিছু।

এটা যেন শুধু স্টাইলই নয়, বরং চলাফেরা, কাজ আর জীবনধারার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া। অফিসের কাজে, ডেট নাইটে, এমনকি ট্র্যাভেল করতেও স্মার্ট ক্যাজুয়াল দিব্যি মানিয়ে যায়। ২০২৫ সালের ফ্যাশন দুনিয়ায় তাই যারা একটু স্বচ্ছন্দে, একটু নিজের মতো থেকে সাজতে চান। তাদের জন্য স্মার্ট ক্যাজুয়াল যেন এক নিঃশব্দ বিপ্লব।

স্মার্ট ক্যাজুয়াল এক নতুন চিন্তা, এক নতুন ভঙ্গি। এটা আপনাকে বলে না কী পরতে হবে, বরং সুযোগ দেয় আপনি নিজে কীভাবে নিজেকে প্রকাশ করবেন। জুতার ধরন থেকে জামার কাট, সবকিছুতেই আপনার স্বাচ্ছন্দ্যই থাকবে মুখ্য।

আর এ কারণেই ২০২৫ সালে ফ্যাশনের সবচেয়ে প্রাসঙ্গিক ভাষা হয়ে উঠছে এই স্টাইল। যে স্টাইলে আপনি আছেন আপনার মতো করে। স্টাইলিশ, কিন্তু অতিরিক্ত নয়। সাজানো, কিন্তু কৃত্রিম নয়। আর এই ভাবনা থেকেই শুরু হোক নতুন ফ্যাশনের গল্প।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর