অ্যাডিডাস সামবার দিন শেষ, ট্রেন্ডে এখন হ্যান্ডবল স্পেশাল

ফ্যাশন দুনিয়ায় সবসময় কিছু না কিছু বদলাতে থাকে। এক ট্রেন্ড আসে, আরেকটি হারিয়ে যায়। সেই ধারাবাহিকতায় এখন আলোচনায় উঠে এসেছে অ্যাডিডাসেরই আরেক পুরোনো মডেল, হ্যান্ডবল স্পেশাল।

আপডেট : ০৯ জুন ২০২৫, ১২:০০ পিএম

বছরের পর বছর ধরে ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করেছে অ্যাডিডাস সামবা। সোশ্যাল মিডিয়া হোক বা স্ট্রিট স্টাইল, রেট্রো ডিজাইন, খেলার মাঠে সামবা হয়ে উঠেছিলো সেরা। সেলিব্রেটি থেকে শুরু করে সাধারণ ফ্যাশনপ্রেমীদের সবার প্রথম পছন্দ ছিলো এই জুতাগুলোই। এমনকি শুধু সামবা জুতাকে কেন্দ্র করেই পুরো আউটফিট তৈরি করা হতো। তবে এবার সেই সামবার জন্য এসেছে এক যোগ্য প্রতিদ্বন্দ্বী।

সব আইটি শু’রই একটা সময়সীমা থাকে। আর এখন মনে হচ্ছে সেই সোনালী সময়ের শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছে সামবা। কারণ এক নতুন জুতা খুব চুপিসারে ঢুকে পড়েছে ফ্যাশনের লাইমলাইটে, হ্যান্ডবল স্পেশাল।

এই জুতা বাজারে এসেছিল ১৯৭৯ সালে, হ্যান্ডবল খেলোয়াড়দের জন্য। তখন এটি কেবল খেলাধুলার জন্য ব্যবহৃত হতো। কিন্তু এখন এই পুরোনো জুতাই ফিরে এসেছে নতুন রূপে, নতুন স্টাইলে। তরুণদের ফ্যাশনে এটি এখন নতুন ক্রেজ।

অ্যাডিডাসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বলিউড অভিনেত্রী সুহানা খান ইনস্টাগ্রামে এই জুতা পরা ছবি শেয়ার করেছেন। ছবি: ইনস্টাগ্রাম থেকে

হ্যান্ডবল স্পেশাল দেখতে অনেকটাই রেট্রো ঘরানার। মোটা গাম সোল, দারুণ সব রঙের মিশেল ধূসর, গাঢ় নীল, লাল। আর চোখে পড়ার মতো স্ট্রাইপ ডিজাইন। সব মিলিয়ে জুতাটি হয়ে উঠেছে বেশ নজরকাড়া। ফ্যাশন ম্যাগাজিন, ব্লগ আর সোশ্যাল মিডিয়ায় এখন ঘুরে ফিরে এই জুতার কথাই হচ্ছে।

সম্প্রতি বলিউড অভিনেত্রী সুহানা খান অ্যাডিডাসের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ইনস্টাগ্রামে তিনি যে ছবিগুলো শেয়ার করেছেন, তাতে দেখা গেছে, সাধারণ সোয়েটপ্যান্টের সঙ্গে পরেছেন এই হ্যান্ডবল স্পেশাল। তার আত্মবিশ্বাসী ভঙ্গিতে এটা স্পষ্ট, এই জুতা শুধু আরামদায়কই নয়, স্টাইলিশও।

ফ্যাশন বিশ্লেষকেরা বলছেন, হ্যান্ডবল স্পেশাল এখনো পুরোপুরি মূলধারায় আসেনি। তবে যেভাবে জনপ্রিয়তা বাড়ছে। তাতে এটিই হতে পারে পরবর্তী বড় ফ্যাশন ট্রেন্ড। সামবার মতো এই জুতা খুব একটা জানান দিয়ে আসেনি। কিন্তু তার নান্দনিকতা, পুরোনো দিনের ছোঁয়া আর নতুন রঙের মেলবন্ধনে এটি খুব দ্রুত ‘মাস্ট-হ্যাভ’ তালিকায় ঢুকে পড়ছে।

সব মিলিয়ে মনে হচ্ছে, অ্যাডিডাস সামবার দীর্ঘদিনের রাজত্বে এবার নতুন প্রতিযোগী এসেছে। আর ফ্যাশনপ্রেমীরা তত দিনে নতুন এই ট্রেন্ডকে করে নিতে শুরু করে দিয়েছেন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর