যে জুতা বদলে দিতে পারে পুরো সাজ

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৯:০৫ পিএম

জুতা আসলে একটা সাজকে পুরো বদলে দিতে পারে। সুন্দর একটি পোশাকের সাথে প্রয়োজন হয় মানানসই জুতা। যদি না মেলে, তবে মন খারাপ হবে এটাই স্বাভাবিক। কিন্তু এবার এমন এক জুতার কথা জানবেন যা আপনার পুরো সাজকেই বদলে দিতে পারে। ইন্টারনেট দুনিয়ায় এমনই দুই জুতা ট্রেন্ডি হয়ে উঠেছে।

এই জুতা দুটি হলো মেরি জেনস আর ব্যালেট ফ্ল্যাটস। ফ্যাশন দুনিয়ায় আবার ফিরে এসেছে পুরনো দিনের স্টাইল নিয়ে। আর দুটোই এখন সবার সংগ্রহে রাখার মতো জুতা। তবে অনেকেই দুটো জুতা গুলিয়ে ফেলছেন। কারণ দুইটোর মধ্যেও অনেক মিল আছে। দুটোরই সোল ফ্ল্যাট, আরামদায়ক আর একটু নস্টালজিক।

মেরি জেনস, এখন ট্রেন্ডি ফ্যাশন আইকন

একসময় মেরি জেনসকে কেবল ‘স্কুলের জুতা’ বলে মনে করা হতো। কিন্তু আজকাল এই জুতা একেবারে নতুন রূপে ফিরে এসেছে। মেরি জেনস জুতা সাধারণত সামনে ঢাকা থাকে। আর পায়ের ওপর দিয়ে একটি স্ট্র্যাপ বা বেল্ট দেয়া থাকে। আধুনিক ডিজাইনে এখন দেখা যায় চাঙ্কি সোল, বড় বকল, চকচকে লেদার, এমনকি প্ল্যাটফর্ম হিলও।

ওয়াইড-লেগ প্যান্ট আর ব্লেজারের সঙ্গেও খুব ভালো লাগে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ফ্রিলি মোজা আর স্কার্টের সঙ্গে মেরি জেনস খুব সুন্দর মানায়। আবার ওয়াইড-লেগ প্যান্ট আর ব্লেজারের সঙ্গেও খুব ভালো লাগে। তাই এখন আর এই জুতা ‘স্কুলের’ মতো মনে হয় না, বরং ফ্যাশনের এক বড় অংশ।

ব্যালেট ফ্ল্যাটস, সাধারণ এবং আরামের মিশেল

ব্যালেট ফ্ল্যাটস আসলে ব্যালেরিনা জুতার আদলে তৈরি। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সহজভাব। না স্ট্র্যাপ, না বাড়তি কোন ডিজাইন। সোজা, গোল বা মাঝে মাঝে চতুর্ভুজাকার টু, নরম সোল। আর ওপরের দিকে ছোট একটা বো থাকতে পারে। ব্যালেট ফ্ল্যাটস হালকা ও আরামদায়ক। আর দেখতে খুবই ক্লাসিক।

ব্যালেট ফ্ল্যাটস আসলে ব্যালেরিনা জুতার আদলে তৈরি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

আগে এই জুতা বেশ ‘নিরাপদ’ বলে মনে হলেও এখন অনেক ফ্যাশন ব্র্যান্ড এগুলোকে আবার জনপ্রিয় করে তুলেছে। ফ্লোই ড্রেস, টেইলারড প্যান্ট বা ম্যাচিং সেটের সঙ্গে ব্যালেট ফ্ল্যাটস খুব মানায়।

কার জন্য কোনটা?

বর্তমানে মেরি জেনস আর ব্যালেট ফ্ল্যাটস দুটাই দারুণ জনপ্রিয়। ব্যালেট ফ্ল্যাটস মূলত সাধারণ এবং ‘ব্যালেটকোর’ স্টাইলের জন্য পছন্দ করতে পারেন। অন্যদিকে, মেরি জেনস একটু বেশি চোখে পড়ার মতো ও ট্রেন্ডি। যারা নতুন কিছু ট্রাই করতে চান, তাদের জন্য ভালো পছন্দ।

সোজা কথায়, আপনি যদি সাদামাটা আর আরামদায়ক কিছু চান, তবে ব্যালেট ফ্ল্যাটস। আর যদি একটু এক্সপেরিমেন্টাল ও বোল্ড লুক চান, তাহলে মেরি জেনস।

তাই অপেক্ষা কেন? আপনার স্টাইল অনুসারে বেছে নিন জুতাগুলো, আর সাজিয়ে তুলুন নতুন লুক।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর