মেসির হাতে পিংক বার্বি রোলেক্স, দাম কত জানেন?

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৬:০০ পিএম

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দেখা গেছে হাতে উজ্জ্বল গোলাপি রঙের একটি ঘড়ি পরে। দাম প্রায় ৭ লাখ পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি টাকা।

২৬ জুলাই রাতে মেজর লিগ সকারে সিনসিনাতির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচ চলাকালে গ্যালারিতে উপস্থিত ছিলেন মেসি। তবে মাঠে নামেননি তিনি। কারণ, আগের সপ্তাহে অল-স্টার ম্যাচে না খেলায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় ছিলেন তিনি।

ম্যাচ না খেললেও আলোচনায় ছিলেন তিনি অন্য এক কারণে। হাতে থাকা রোলেক্সের বিশেষ সংস্করণের ঘড়ি, যার নাম ‘ডেটোনা বার্বি’।

এই ঘড়িটি এতটাই দুষ্প্রাপ্য যে, পুরো বিশ্বে এর মাত্র ১০টি সংস্করণ তৈরি হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিশেষ ঘড়ি, মাত্র ১০টি তৈরি

রোলেক্সের তৈরি এই ঘড়িটি এতটাই দুষ্প্রাপ্য যে, পুরো বিশ্বে এর মাত্র ১০টি সংস্করণ তৈরি হয়েছে। এটি কখনো বাজারে বিক্রির জন্য তোলা হয়নি এবং রোলেক্স এই মডেলটির কোনো ধরনের প্রচারও করেনি।

বিশ্বখ্যাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি নাকি কেবল তাদের ‘বিশ্বস্ত ও সম্মানিত’ কিছু গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে ঘড়িটি দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেকেই একে বলেন, ‘দ্য কল ফ্রম দ্য ক্রাউন’।

প্রথম দফায় যারা এই ঘড়ি কিনেছেন, তাদের কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় ৩ লাখ ১০ হাজার পাউন্ড। তবে বর্তমানে এর বাজারমূল্য বেড়ে ৭ লাখ পাউন্ড ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এই ঘড়িটি কখনো বাজারে বিক্রির জন্য তোলা হয়নি। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ঘড়ির ডিজাইন ও মেসির লুক

ঘড়িটিতে ব্যবহার করা হয়েছে গোলাপি স্যাফায়ার ডায়মন্ড এবং ১৮ ক্যারেটের ইয়োলো গোল্ড। ঘড়ির গোলাপি রঙটি মেসির ক্লাব ইন্টার মায়ামির হোম জার্সির সঙ্গেও মিলে গেছে।

৩৮ বছর বয়সী এই তারকা সাদা শার্ট ও বেইজ রঙের হাফপ্যান্ট পরে গ্যালারিতে বসেছিলেন, বড় ছেলে থিয়াগোকে (১২) সঙ্গে নিয়ে। তবে সবার নজর ছিল তার হাতে থাকা ঘড়িটির দিকে।

এই সংস্করণের আরেকটি ঘড়ির আগে দেখা গেছে মার্কিন অভিনেতা মার্ক ওয়ালবার্গের হাতে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর