ত্বকের জেল্লা ফেরাবে এই ৩ ফেশিয়াল

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:০০ পিএম

মরশুম বদলের সঙ্গে সঙ্গে ত্বকের অতিরিক্ত যত্ন নেওয়া প্রয়োজন। দীর্ঘ দিনের মেকআপ, আবহাওয়ার পরিবর্তন এবং অযত্নে ত্বক ক্লান্ত ও ফ্যাকাশে হয়ে যায়। তাই দেরি না করে এখন থেকেই ত্বকের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ।

ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে ৩ ধরনের ফেশিয়াল।

অরগ্যানিক ফেশিয়াল ও এলইডি ফেশিয়াল

ফলের রস ব্যবহার করে অরগ্যানিক ফেশিয়াল করা যায়। সম্প্রতি এলইডি ফেশিয়ালের ট্রেন্ড চালু হয়েছে, যেখানে রঙিন আলো ব্যবহার করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করা হয়। অরগ্যানিক ফেশিয়ালের সঙ্গে এলইডি ব্যবহার করলে ত্বক পায় প্রাকৃতিক জেল্লা এবং সতেজতা।

হাইড্রা ফেশিয়াল

ত্বকের গভীর থেকে ধুলো-ময়লা ও তেলের অতিরিক্ত অংশ দূর করতে হাইড্রা ফেশিয়াল কার্যকর। এটি যন্ত্রের মাধ্যমে করা হয়, অনেকটা ‘ভ্যাকিউম ক্লিনার’-এর মতো। ফেশিয়ালের আগে ক্লিনজ়িং ও এক্সফোলিয়েশন করা হয়, পরে হাত ও যন্ত্রের সাহায্যে ত্বক পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করা হয়।

স্কিন লিফটিং ফেশিয়াল

যারা প্রায় ৪০-এর ঘরে পা দিয়েছেন, তাদের জন্য কার্যকর এজ লক ফেশিয়াল বা স্কিন লিফটিং ফেশিয়াল। অনেকেই চামড়া টান টান করার জন্য বোটক্স ব্যবহার করেন, তবে এতে পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। তাই ঝুঁকি এড়াতে এই ধরনের ফেশিয়াল সবচেয়ে নিরাপদ এবং ফলপ্রসূ।

দীর্ঘ মেকআপ, মরশুম বদলের প্রভাব এবং অযত্নে ক্লান্ত ত্বককে পুনরুজ্জীবিত করতে এখনই ফেশিয়ালে নজর দেওয়া দরকার। সঠিক ফেশিয়াল বেছে নিলে ত্বক ফিরে পায় প্রাকৃতিক জেল্লা, উজ্জ্বলতা এবং স্বাস্থ্য।

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর