নতুন গয়নার যে ট্রেন্ড নিয়ে ফ্যাশন দুনিয়ায় আলোচনা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পিএম

একসময় শুধু বিয়ের কনের হাতেই দেখা যেত ঝলমলে ‘হাতফুল’। আঙুল থেকে কবজির মধ্যে থাকা সূক্ষ্ম চেইন ও অলংকারের সেই গয়নাই এখন ফিরে এসেছে নতুনভাবে। যেটাকে বলা হচ্ছে ‘পাম কাফ’। এই গয়না এখন শুধু ঐতিহ্যের নয়, বরং আধুনিক ফ্যাশনেরও অংশ। ফ্যাশন দুনিয়ার আলোচনা অংশ হয়ে উঠেছে এই ট্রেন্ডটি।

চওড়া চুড়ি আর পাতলা ব্রেসলেটকে পেছনে ফেলে এখন আলোচনায় পাম কাফ। এটি হাতের পেছনে বসে থাকে, ঠিক তালুর উপরে। আর দেখতেও বেশ দারুণ। এটি কখনো হয় ধাতব লতার মতো, কখনো আবার ফুল বা ঢেউয়ের নকশায়। কিছু কাফে থাকে ঝলমলে পাথর বা ক্রিস্টালের কাজ। 

এই গয়নার সবচেয়ে বড় সুবিধা হলো, এটি পরার জন্য বিশেষ কোনো অনুষ্ঠানের দরকার নেই। আগে যেমন হাতফুল কেবল নববধূর সাজে মানাত, এখন সেই ভাবনাটা বদলে গেছে। পাম কাফ পরা যায় স্ট্রিট ফ্যাশনে, কনসার্টে, এমনকি ডেট নাইটের সাজেও।

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে হলিউডের জেন্ডায়া, অনেকে এখন এই ট্রেন্ডে মুগ্ধ। দীপিকা কান উৎসবে পাম কাফ পরে হাজির হয়েছিলেন সাহসী এক লুকে। আবার জেন্ডায়ার রেড কার্পেটের সাজেও এই গয়না নতুন মাত্রা যোগ করেছে। দু’জনেই দেখিয়েছেন, প্রাচীন এই অলংকারও আধুনিক পোশাকের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারে।

একসময় কেবল ঘরোয়া বা ঐতিহ্যবাহী গয়না হিসেবে হাতফুল পরিচিত ছিল। এখন সেই ধারণা পাল্টে গেছে। ডিজাইনাররা হাতফুলের প্রেরণায় তৈরি করছেন নতুন ধাতব কাফ। যেখানে নেই চেইন বা ভারী অলংকার। বরং আছে মিনিমাল ও স্মার্ট ডিজাইন। কেউ বানাচ্ছেন বাঁকা রেখায় গড়া সোনালি কাফ। কেউ বা জ্যামিতিক আকৃতির সিলভার কাফ। সবকিছুতেই আছে আধুনিক সৌন্দর্যের ছোঁয়া।

স্টাইলিংও একদম সহজ। অফিসের পোশাকে ভিন্নতা আনতে পারেন একটি সিলভার পাম কাফ পরে। ওভারসাইজড ব্লেজারের সঙ্গে এটি দেবে আত্মবিশ্বাসী এক লুক। আবার উৎসবের দিনে বা পার্টিতে পরতে পারেন সোনালি পাম কাফ। ঢিলেঢালা পোশাক, শাড়ি বা এথনিক কো-অর্ডের সঙ্গে মানিয়ে যায় দারুণভাবে। চাইলে হাতভর্তি কাফ আর আংটির মেলবন্ধনে তৈরি করতে পারেন সম্পূর্ণ ঝলমলে লুক।

পাম কাফ কেবল একটি গয়না নয়, এটি এখন এক ধরনের ফ্যাশন প্রকাশ। এতে মিশে আছে ঐতিহ্য, আধুনিকতা আর আত্মবিশ্বাস। এই গয়না যেন বলে দেয়, ঐতিহ্যও হতে পারে সাহসী ও আধুনিক। আর যা হবে একদম নিজের মতো।

এক সময়ের হাতফুলই যেন আজ পাম কাফ হয়ে নতুন করে জন্ম নিয়েছে। সে শুধু কনের হাতে নয়, এখন সবার হাতেই জায়গা করে নিচ্ছে। বলা যায়, এই পাম কাফ গ্ল্যামার, ঐতিহ্য এবং আত্মবিশ্বাসের প্রতীক।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর