শীত মানে আর ধূসর নয়, নীলই এখন স্টাইলের রাজা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫৭ এএম

শীত যেন এসে পড়েছে। সেই সঙ্গে ফ্যাশনেও এসেছে নতুন আবহ। এই শীতে কোন রঙের পোশাকটি এগিয়ে থাকবে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ফ্যাশন সেলিব্রিটিরা বলছেন এবার নীল রঙ এগিয়ে। হালকা পেস্টেল থেকে শুরু করে কোবাল্ট, নীল যেন শীতের স্টাইলকে করেছে আরও উজ্জ্বল ও প্রাণবন্ত।

কেন্ডাল জেনার, বেল্লা হাদিদ এবং রিহানা এই রঙকে করেছেন পুরো শীতের মাস্ট-হ্যাভ। রানওয়ে হোক বা স্ট্রিট স্টাইল, সব জায়গায় নীল এখন প্রাধান্য পাচ্ছে। ডাকোটা জনসন কোবাল্ট ট্রেঞ্চ কোটে, বেল্লা হাদিদ নীল সোয়েটশার্টে এবং রিহানা ফ্লোর-লেংথ ফার কোটে। তাদের দেখলেই বোঝা যায়, শীত মানেই আর ধূসর বা বাদামি নয়, নীলই এখন স্টাইলের রাজা।

কেন নীল এত জনপ্রিয়?

স্টাইলিস্টদের মতে, নীলের ব্যবহার অনেক বেশি। জিন্স হোক, হুডি হোক বা লেদার জ্যাকেট, সবকিছুর সঙ্গে মানিয়ে যায় এই রঙটি। এটি শুধু চোখে পড়ে না, সাহসীও। এল ফ্যানিং ও ডেমি লোভাটো নীল পোশাকে দেখিয়েছেন, কিভাবে নরম টেক্সচার আর আকর্ষণীয় সিলুয়েট একসাথে কাজ করে। বড় কোট বা স্টেটমেন্ট ব্যাগ, নীল সঙ্গে সঙ্গে উজ্জ্বল করে পুরো লুক।

জেন-জিদের জন্য নীল মানে মুড

কাজের জুম কলের সময় পেস্টেল সোয়েটারে আরামদায়ক থাকা, স্ট্রিট-স্টাইল টিকটকে ডেনিম লেয়ারিং বা ইন্সটাগ্রামে কোবাল্ট রঙের রিল বানানো। সবকিছুতেই নীল রঙকে প্রাধান্য দেওয়া যায়। নীল রঙ কনট্রাস্ট, টেক্সচার এবং ব্যক্তিত্বকে একসাথে খেলতে দেয়। যা শীতের দিন আর রাত দুটোতেই পারফেক্ট।

সহজ স্টাইল টিপস

  • নীলের সঙ্গে ক্রিম, ধূসর বা কালো মিলিয়ে ফেলুন, দেখাবে মার্জিত।
  • পুরো টোনাল লুকও দিতে পারেন, দেখাবে চমৎকার।
  • আইসি বা নেভি শেডের স্কার্ফ, বিনি বা ক্রসবডি ব্যাগ দিয়ে লুক আপগ্রেড করুন।
  • লেয়ারিং করুন, ওভারসাইজড জ্যাকেট, নিটেড ড্রেস বা হুডি টেইলরড ট্রাউজারের সঙ্গে।

শীত মানেই এবার নীলের জাদু। ব্ল্যাক বা ব্রাউন বাদ দিয়ে নীলকে দিন স্টাইলের প্রধান ভাষা। কেন্ডাল, বেল্লা বা ডাকোটা হোন, নীল রঙের সঙ্গে আপনার শীত হবে আরও স্টাইলিশ ও কুল।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় আলোচিত মাদ্রাসায় ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। এ ছাড়া ভুক্তভোগী শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন টঙ্গী...
সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধে নতুন আইন হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শনিবার দুপুরে খুলনা পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ পরপর ফেসবুকে এমন দুটি পোস্টে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। 
বিরোধীদল কোনো বিষয়ে নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে এসে প্রস্তাব দিতে হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার সংসদ ভবনে সংবিধান বিশেষজ্ঞ ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর