প্যারিস ফ্যাশন উইক

ডিওরের পোশাকে নজর কাড়লেন প্রিয়াঙ্কা

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম

ফ্যাশনের অন্যতম বড় আসর প্যারিস ফ্যাশন উইক। আর এই মঞ্চে যখন হাজির হন আন্তর্জাতিক তারকারা, তখন প্রত্যাশাও থাকে আকাশছোঁয়া। সেই প্রত্যাশা আবারও পূরণ করলেন বলিউডের ‘ডেসি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া। এবারের উপস্থিতিতে তিনি দেখালেন, ফ্যাশনের শক্তি সব সময় গাউন বা উজ্জ্বল রঙে নয়। কখনও কখনও তা লুকিয়ে থাকে আত্মবিশ্বাস আর নিখুঁত স্টাইলিংয়ে।

ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস ডিওরের শোতে প্রিয়াঙ্কার পোশাকে ছিল আধুনিক টেক্সচারের মিশেল। পুরো লুকটিই ছিল পরিশীলিত, আবার একই সঙ্গে আধুনিক। প্রিয়াঙ্কাকে দেখা যায় ডিওরের একটি কালো নিট টপে। টপটির মাঝখানে সূক্ষ্মভাবে বসানো ছিল ব্র্যান্ডের স্বাক্ষর লোগো। সরল নকশার এই পোশাকটি ছিল একেবারেই মিনিমাল। যা পুরো লুকের ভিত্তি তৈরি করেছে।

এর ওপর তিনি পরেছিলেন ধূসর রঙের একটি তীক্ষ্ণ কাটের ব্লেজার। নিখুঁত টেইলারিং করা এই ব্লেজার পোশাকে এনে দিয়েছে দৃঢ় কাঠামো। কাঁধে আলগাভাবে জড়িয়ে রাখা ব্লেজারটি লুকে যোগ করেছে স্বচ্ছন্দ এক আবহ। আধুনিক ডিওর স্টাইলিংয়ে যে সামান্য ‘মাসকিউলিন’ বা পুরুষালি ছোঁয়া দেখা যায়, সেটিও এখানে স্পষ্ট।

এই পোশাকের আসল আকর্ষণ ছিল স্কার্টটি। প্রিয়াঙ্কা পরেছিলেন নাটকীয় নকশার একটি প্রিন্টেড স্কার্ট, যেখানে ছিল স্তরবিন্যাস করা টেক্সচার। মৃদু রঙের ব্যবহার ও সূক্ষ্ম নকশা স্কার্টে এনে দিয়েছে দৃষ্টিনন্দন, তবে পুরো লুককে কখনোই অতিরিক্ত ভারী করে তোলেনি।

অ্যাকসেসরিজেও ছিল না কোনো বাড়াবাড়ি। প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন কালো রঙের সূচালো জুতা। যা পুরো মনোক্রোম রঙের পোশাকের সঙ্গে সুন্দরভাবে মানিয়ে গেছে। অতিরিক্ত গয়না বা সাজ না রেখে তিনি পোশাককেই দিয়েছেন মূল গুরুত্ব।

এর আগে মুম্বাইয়ের নর্থ বোম্বে সর্বজনীন দুর্গা পূজায় উপস্থিত হয়ে উৎসবের সাজেও নজর কেড়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি পরেছিলেন ভারতীয় ডিজাইন লেবেল সোবারিকোর একটি নকশা।

নীল রঙের রাজকীয় একটি স্যুট বেছে নিয়েছিলেন তিনি, যাতে ছিল রুপালি জরির কাজ। দুর্গাপূজার মৌসুমে যেখানে সাধারণত লাল ও সোনালি রঙের আধিক্য দেখা যায়, সেখানে এই গভীর নীল রঙের পোশাকটি ছিল ব্যতিক্রমী।

‘সেহের টিউনিক সেট’ নামে পরিচিত এই পোশাকটি তৈরি করা হয়েছে খাঁটি সিল্কে। সামনের ও পেছনের ইয়োক এবং হাতায় রয়েছে বেনারসি বুননের কাজ। এর সঙ্গে মিলিয়ে ছিল প্যান্ট, যার প্রান্তে রয়েছে ব্রোকেডের নকশা। পুরো সাজটি সম্পূর্ণ হয়েছে অর্গানজা দুপাট্টায়, যাতে আবারও দেখা যায় সূক্ষ্ম ব্রোকেডের ছোঁয়া।

ফলে প্যারিসের আন্তর্জাতিক ফ্যাশন মঞ্চ থেকে শুরু করে দুর্গাপূজার উৎসব। দুই ক্ষেত্রেই প্রিয়াঙ্কা চোপড়া আবারও প্রমাণ করলেন, আভিজাত্য আর ব্যক্তিগত স্টাইল একসঙ্গে মিললে ফ্যাশন হয়ে ওঠে সত্যিই অনন্য।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর