ভিনটেজ মুক্তার হারেই নজর কাড়লেন প্রিন্সেস কেট

আপডেট : ১১ মার্চ ২০২৬, ১১:০০ এএম

লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আয়োজিত বার্ষিক কমনওয়েলথ ডে সার্ভিসে হাজির হয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। সেখানে নীল রঙের পোশাকে উপস্থিত হয়ে সবার নজর কাড়েন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। তবে তাঁর পোশাকের চেয়েও বেশি আলোচনা হয় গলায় থাকা ভিনটেজ মুক্তার হার এবং প্রয়াত রানির কানের দুল নিয়ে।

অনুষ্ঠানে কেট পরেছিলেন নীল রঙের কোটড্রেস, যা ডিজাইন করেছেন ক্যাথরিন ওয়াকার। পোশাকের সঙ্গে মিলিয়ে একটি টুপি, কালো ক্লাচ ব্যাগ ও একই রঙের পাম্প জুতা পরেছিলেন তিনি। তবে পুরো লুকের মূল আকর্ষণ ছিল তাঁর গলায় থাকা পাঁচ স্তরের মুক্তার হার।

এই ভিনটেজ নেকলেসটি কেটের ব্যক্তিগত গয়নার সংগ্রহের অংশ। এটি তৈরি করেছে ভিনটেজ গয়নার জন্য পরিচিত ব্র্যান্ড সুসান ক্যাপলান। ১৯৮০-এর দশকের এই হারটিতে বিভিন্ন মাপের কৃত্রিম মুক্তা ব্যবহার করা হয়েছে এবং ক্লাস্পে রয়েছে স্বরোভস্কির ক্রিস্টাল।

গত বছর জানুয়ারিতে লন্ডনের গিল্ডহলে অনুষ্ঠিত এক স্মরণসভায়ও কেটকে এই একই হার পরতে দেখা গিয়েছিল। সে সময় ব্র্যান্ডটির ইনস্টাগ্রাম পেজে জানানো হয়েছিল, হলোকস্ট স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই হার পরায় তারা সম্মানিত বোধ করেছে।

এদিন কেটের কানে ছিল প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞী কুইন এলিজাবেথ দ্বিতীয়’র ব্যবহৃত বাহরাইন পার্ল ড্রপ কানের দুল। রাজপরিবারের ঐতিহ্যবাহী এই গয়না কেটকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে পরতে দেখা যায়।

অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন স্বামী প্রিন্স উইলিয়াম। তিনিও নীল রঙের পোশাক বেছে নিয়েছিলেন। এ বছরের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রিটেনের রাজা চার্লস তৃতীয়, রানি ক্যামিলা, স্যার টিমোথি লরেন্স এবং গ্লুচেস্টারের ডিউক ও ডাচেস।

প্রতি বছরই কমনওয়েলথ ডে উপলক্ষে এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় কমনওয়েলথ ডে। এবারের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল, আধুনিক কমনওয়েলথের শক্তি হিসেবে পারস্পরিক সহযোগিতা।

উল্লেখ্য, রাজপরিবারের সদস্যরা একসঙ্গে এই প্রথম প্রকাশ্যে উপস্থিত হলেন প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পর। তাঁর বিরুদ্ধে অসদাচরণের সন্দেহে তদন্ত চলছে। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর