গুচি কি আবার টম ফোর্ড যুগ ফিরিয়ে আনল?

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

ইতালিয়ান লাক্সারি ব্র্যান্ড গুচি তাদের নতুন ক্যাম্পেইনে আবার ফ্যাশনের আলোচনায়। ক্যাম্পেইনের মুখে দেখা গেলেন সুপারমডেল কেট মস এবং এমিলি রাটাজকোভস্কিকে। তারা ধরেছেন গুচির নতুন ব্যাগ গিগ্লিও এবং বোর্সেট্টো। নতুন এই লুকগুলো মিনিমালিস্ট ও গ্ল্যামারাস। যা অনেককে টম ফোর্ডের সময়ের ফ্যাশন মনে করিয়ে দিচ্ছে।

ক্যাম্পেইনের মূল ভাবনা হলো, ‘যখন একটি ব্যাগ হয়ে যায় আপনার জীবনের অংশ, তখন সেটি পুরো মন দখল করে নেয়।’ ক্যামেরার ফ্রেমে দেখা যাচ্ছে কেট মস বোর্সেট্টো ব্যাগ নিয়ে। আর এমিলি রাটাজকোভস্কি গিগ্লিও ব্যাগের সঙ্গে। ছবিগুলোতে বোঝা যায় যে, ব্যাগ এবং ব্যবহারকারীর মধ্যে একটি বিশেষ সংযোগ তৈরি হয়।

ব্যাগগুলোতে আছে ‘জিজি’ ক্যানভাস, কালো চামড়া এবং ব্রাউন সুয়েড। এগুলো দেখতে মিনিমালিস্ট, কিন্তু স্টাইলিশ এবং গ্ল্যামারাস। মডেলরা পরেছেন গুচির পোশাক যা ব্যাগের সঙ্গে পুরো লুককে মেলাচ্ছে।

গুচি ২০২২ সালে ক্রিয়েটিভ ডিরেক্টর আলেসান্দ্রো মিখেলে এবং ২০২৩ সালে প্রেসিডেন্ট মার্কো বিজ্জারি চলে যাওয়ার পর কিছুটা পরিবর্তনের মধ্যে ছিল। ফরাসি লাক্সারি কোম্পানি ক্যারিংয়ের মালিকানায় আয়ের হারও কমে গিয়েছিল। ডেমনার যোগদানের পর আশা ছিল তিনি গুচিকে আবার শীর্ষে নিয়ে আসবেন।

এখন দেখা যাচ্ছে, তার ডেবিউ র‍্যানওয়ে শো গুচিকে বিশ্বের শীর্ষে ফিরিয়ে এনেছে। ফ্যাশন সার্চ ইঞ্জিন ট্যাগওয়াক জানাচ্ছে, গুচি ২০২৬ সালের ফল সিজনের মধ্যে সবচেয়ে বেশি দেখা শোয়ের মধ্যে একটি। শোয়ের জনপ্রিয়তা মূলত তার ‘ইট’ মডেলরা এবং ফলোয়ারদের কারণে।

গুচির নতুন ক্যাম্পেইন কেবল ব্যাগ বা পোশাকের প্রচারণা নয়। বরং ফ্যাশন ও গ্ল্যামারের নতুন সংজ্ঞা তৈরি করেছে। আর অনেককে ভাবাচ্ছে, গুচি কি সত্যিই টম ফোর্ড যুগ ফিরিয়ে আনল।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর