পুরোনো ট্রেন্ড, নতুন ভাবনা

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১০:০০ পিএম

ফ্যাশনে পুরোনো জিনিস নতুন করে ফিরে আসা খুব স্বাভাবিক। কিন্তু কিছু ট্রেন্ড এমনভাবে ফিরে আসে, যা দেখে একটু অবাক হতে হয়। পেপলাম ঠিক তেমনই একটি ট্রেন্ড।

একসময় খুব জনপ্রিয় ছিল এই স্টাইল। পরে অনেকেই একে ‘অতিরিক্ত সাজানো’ বা ‘ক্রিঞ্জ’ বলতে শুরু করেন। কিন্তু এখন আবার পেপলাম ফিরে এসেছে। তবে আগের চেয়ে অনেকটা বদলে।

২০১০ সালের দিকে পেপলাম ছিল খুব ট্রেন্ডি। অফিসে, পার্টিতে, এমনকি বিয়ের দাওয়াতেও এই স্টাইল দেখা যেত।

পেপলাম মূলত এমন একটি ডিজাইন, যেখানে কোমরের কাছে কাপড় একটু ফ্লেয়ার হয়ে ছড়িয়ে থাকে। এতে শরীরের গঠন অনেক সময় সুন্দরভাবে ফুটে ওঠে বলে মনে করা হতো।

কিন্তু ধীরে ধীরে একই ডিজাইন বারবার দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে যায়। তখনই এই ট্রেন্ড জনপ্রিয়তা হারাতে শুরু করে।

পেপলামের স্টাইলিং প্রায় সব সময় একই রকম ছিল। উপরে ফ্লেয়ার, নিচে টাইট প্যান্ট বা স্কার্ট। এতে নতুনত্ব কমে যায়।

এদিকে ফ্যাশনে তখন ঢিলেঢালা ও আরামদায়ক পোশাক জনপ্রিয় হতে শুরু করে। ফলে পেপলাম অনেকটাই পুরোনো আর বেমানান মনে হতে থাকে।

এবারের পেপলাম আগের মতো নয়। এখন এটি অনেক বেশি আধুনিক ও একটু ভিন্নভাবে তৈরি হচ্ছে। গঠনটা বেশি শার্প। কাটিংয়েও রয়েছে নতুনত্ব। কিছু ক্ষেত্রে অসমান ডিজাইন। শক্ত কাপড় ব্যবহার করা হচ্ছে।

ফলে এটি আগের মতো ‘মিষ্টি’ লুক না দিয়ে। বরং একটু শক্তিশালী ও স্টাইলিশ লুক দেয়।

পেপলাম পরার ক্ষেত্রে এখন কিছু নতুন স্টাইল অনুসরণ করা হয়। এখন পেপলামের সঙ্গে ঢিলেঢালা প্যান্ট বা জিনস বেশি মানায়।

কালো, সাদা বা হালকা রঙে পেপলাম বেশি সুন্দর লাগে। পেপলাম নিজেই চোখে পড়ে, তাই বেশি গয়না না পরাই ভালো।

পেপলাম আবার ট্রেন্ডে ফিরেছে, তবে আগের মতো নয়। এখন এটি অনেক বেশি পরিণত ও আধুনিক।

ফ্যাশনের নিয়মই এমন, পুরোনো জিনিস একসময় হারিয়ে যায়। আবার নতুনভাবে ফিরে আসে। পেপলামের এই ফিরে আসাও তারই একটি উদাহরণ।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
যুক্তরাজ্যের প্রয়াত রানি রানি দ্বিতীয় এলিজাবেথের ১০০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ২১ এপ্রিল। এ উপলক্ষে বাকিংহাম প্যালেসে আয়োজন করা হয় এক বিশেষ সংবর্ধনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স ও প্রিন্সেস...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর