বৈশাখের সাজে কী থাকছে কে ক্র্যাফটে

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৭ পিএম

বাংলা নববর্ষকে ঘিরে শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। এই আয়োজনকে সামনে রেখে নতুন বৈশাখী সংগ্রহ নিয়ে হাজির হয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড কে ক্র্যাফট। দেশীয় ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে তৈরি এই পোশাকগুলোতে ফুটে উঠেছে নানা রঙ ও মোটিফের বৈচিত্র্য।

প্রতিষ্ঠানটি জানায়, এবারের সংগ্রহে লোকজ ঐতিহ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর নকশা, নকশিকাঁথা, কাঁথা স্টিচ, কাশ্মীরি কাজ, জামদানী, ইক্কাত, আল্পনা ও রিকশা আর্টসহ বিভিন্ন ধারা থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে। এসব নকশা ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে হাতের কাজ, এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন ও ব্লক প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই প্রযুক্তি।

গরমের কথা মাথায় রেখে পোশাক তৈরিতে গুরুত্ব দেওয়া হয়েছে আরামদায়ক কাপড়ে। কটন, জ্যাকার্ড কটন, সুইস কটন, হ্যান্ডলুম কটন, লিনেন, জর্জেট, সিল্ক, জয়শ্রী সিল্ক, হাফ সিল্ক ও অরগাঞ্জা কাপড়ে তৈরি করা হয়েছে বিভিন্ন পোশাক। লাল-সাদার চিরাচরিত বৈশাখী রঙের পাশাপাশি মেরুন, ম্যাজেন্টা, পিচ, কোরাল পিঙ্ক, বারগান্ডি, নেভি ও ব্রাউনসহ নানা রঙের ব্যবহার পোশাকগুলোকে দিয়েছে উৎসবের ঔজ্জ্বল্য।

নারীদের জন্য থাকছে সালোয়ার-কামিজ, লং ও শর্ট কুর্তি, টপস, টিউনিক ও স্কার্ট সেট। বৈশাখে শাড়ির আলাদা আবেদন থাকায় রাখা হয়েছে বৈচিত্র্যময় শাড়ির সংগ্রহও। পুরুষদের জন্য রয়েছে রেগুলার ও কাট-বেইজড পাঞ্জাবি, ক্যাজুয়াল ও এথনিক শার্ট, ফতুয়া ও টি-শার্ট।

শিশুদের জন্যও রয়েছে আলাদা আয়োজন। মেয়েশিশুদের জন্য সালোয়ার-কামিজ, ফ্রক, কুর্তি, লেহেঙ্গা ও স্কার্ট সেট এবং ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, হাফহাতা শার্ট, ফতুয়া ও টি-শার্ট পাওয়া যাবে। পাশাপাশি পরিবার বা যুগলদের জন্য মিলিয়ে পোশাকের ব্যবস্থাও রাখা হয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে কে ক্র্যাফটের শোরুমে এই বৈশাখী সংগ্রহ পাওয়া যাচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ও ফেসবুক পেজ থেকেও অনলাইনে অর্ডার করা যাবে।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর