বৈশাখে তাঁতের পোশাক আনল গ্রামীণ চেক

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০২ পিএম

পহেলা বৈশাখকে ঘিরে বাঙালির ঐতিহ্যবাহী পোশাক উৎসব আরও রঙিন করে তুলতে নতুন তাঁতের পোশাকের সংগ্রহ বাজারে এনেছে গ্রামীণ চেক। এবারের আয়োজনে গরমের কথা মাথায় রেখে হালকা, আরামদায়ক সুতির পোশাকের পাশাপাশি রাখা হয়েছে ঘর সাজানোর নানা উপকরণও।

ব্র্যান্ডটির এবারের বৈশাখী সংগ্রহে প্রাধান্য পেয়েছে বাঙালির চিরচেনা রং সাদা, লাল, সবুজ ও হলুদ। গরমের দিনে আরাম নিশ্চিত করতে পোশাকগুলো তৈরি করা হয়েছে হালকা কাপড়ে। একই সঙ্গে দামও রাখা হয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে।

পুরুষদের জন্য রয়েছে চেক পাঞ্জাবি, ক্যাজুয়াল ও এক্সিকিউটিভ শার্ট, ফতুয়া। অন্যদিকে নারীদের জন্য রাখা হয়েছে সুতি, হাফ সিল্ক, মসলিন ও সিল্কের শাড়ি। পাশাপাশি সালোয়ার-কামিজ, কুর্তি ও ম্যাক্সিও রয়েছে সংগ্রহে। শিশুদের জন্যও আলাদা পোশাকের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পরিবারের সবাই একসঙ্গে বৈশাখ উদ্‌যাপন করতে পারেন।

শুধু পোশাক নয়, ঘর সাজানোর উপকরণ হিসেবেও এসেছে গামছা, বেড কভার ও টেবিল কভার। পণ্যগুলো দীর্ঘস্থায়ী, ব্যবহারবান্ধব এবং সহজে ধোয়া যায়, এমনভাবেই তৈরি করা হয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে দেশের প্রান্তিক তাঁতিদের হাতে বোনা শতভাগ সুতির কাপড়কে আধুনিক ফ্যাশনে রূপ দিচ্ছে গ্রামীণ চেক। এই ধারাবাহিকতায় এবারের বৈশাখেও ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয় ঘটানো হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ দেশের চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, দিনাজপুর ও গাজীপুরের শোরুমে পাওয়া যাচ্ছে এসব পোশাক। পাশাপাশি অনলাইন শপ grameencheck.com বা দারাজ থেকেও কেনার সুযোগ রয়েছে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর