যেভাবে বাড়িতেই বানাতে পারেন মজার হালিম

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম

ঘন, মসলা-মাখানো, মুখে গলে যাওয়া স্টাইলের চিকেন হালিম অনেকেই খেতে পছন্দ করেন। রেস্টুরেন্টের এমন স্বাদের হালিম এখন আপনি নিজের রান্নাঘরেই তৈরি করতে পারেন। রইল রেসিপি।

যা যা লাগবে

গম ১ কাপ, যব ১ কাপ, ছোলা ডাল ৩/৪ কাপ, মসুর ডাল ১/২ কাপ, মাষকলাই ডাল ১/৪ কাপ, মুগ ডাল ১/২ কাপ, ছোট দানা চাল (টোটা) ১/৪ কাপ। এই সব উপকরণ রাতভর পানিতে ভিজিয়ে রাখতে হবে।

মুরগির বোনলেস মাংস ৭৫০ গ্রাম (বড় টুকরো), পেঁয়াজ ৩টি (পাতলা কাটা), আদা-রসুন বাটা দেড় টেবিল চামচ, কাঁচা মরিচ বাটা দেড় টেবিল চামচ, টক দই ১ কাপ (ফেটানো), লাল মরিচ গুঁড়া দেড় টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১/২ চা-চামচ, হলুদ গুঁড়া ১/২ চা-চামচ, গরম মসলা গুঁড়া ১ চা-চামচ, জয়ফল-জয়ত্রী-এলাচ গুঁড়া অল্প করে, হিমালয়ান পিঙ্ক সল্ট ২ স্বাদমতো, দারচিনি ২-৩ টুকরো, তেজপাতা ২টি, গোল মরিচ কয়েকটি, পানি ৩–৪ লিটার (প্রয়োজনমতো) এবং রান্নার তেল ১/২ কাপ।

এছাড়াও লাগবে পেঁয়াজ ১টি (ভাজা), আদা (জুলিয়েন কাটা), কাঁচা মরিচ (স্লাইস করা), ধনে পাতা কুচি, চাট মসলা এবং তেল ১/২ কাপ।

যেভাবে রান্না করবেন

প্রথমে সব ডাল, গম, চাল ও যব একসঙ্গে একটি বড় হাঁড়িতে নিয়ে ৩–৪ লিটার পানিতে ঢেকে দিন। চুলায় দিয়ে মাঝেমধ্যে নেড়ে দিন, যাতে নিচে লেগে না যায়। ধীরে ধীরে সিদ্ধ করে নিন (২–৩ ঘণ্টা সময় লাগবে)। মাঝে মাঝে গরম পানি দিতে হবে।

এবার আলাদা পাত্রে তেল গরম করে দিন দারচিনি, গোল মরিচ ও তেজপাতা। এরপর পেঁয়াজ দিয়ে বাদামি করে ভেজে নিন। এবার দিন মুরগি, আদা-রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, ভালোভাবে নেড়ে ভাজুন। মসলাগুলো দিয়ে দিন। একটু পরে ফেটানো দই ও পানি দিয়ে দিন। ঢেকে দিয়ে কম আঁচে ৪০–৪৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাংস নরম হয়। তেজপাতা ও দারচিনি ফেলে দিয়ে মাংসটা হালকা ম্যাশ করে নিন।

এবার ডাল-চালের মিশ্রণ কাঠের মাড়কুটি দিয়ে ১৫–২০ মিনিট ভালোভাবে চটকে নিন। তার মধ্যে মুরগির ঝোল ও মাংস মিশিয়ে আবারো চটকাতে থাকুন। ঘন হালিম হয়ে এলে ৩০ মিনিট কম আঁচে রান্না করুন। প্রয়োজনে গরম পানি দিয়ে ঘনতা ঠিক করে নিন।

একটি ছোট কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিন। ভাজা পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা ও চাট মসলা দিয়ে হালিমের ওপর ছড়িয়ে দিন। সবশেষে ধনে পাতা ছিটিয়ে দিন। লেবুর টুকরা, কাঁচা মরিচ, পরোটা বা নানের সঙ্গে পরিবেশন করুন।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
বিশ্বকাপের ফাইনাল শেষে এবার বড় রহস্যের জন্ম দিয়েছে লিওনেল মেসির দেওয়া একটি সংক্ষিপ্ত বক্তব্য। বিশ্বকাপের ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসির দেওয়া সেই সংক্ষিপ্ত বক্তব্য এখন সামাজিক...
ফেসবুকে এক নারীর সঙ্গে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী। এতে দাবি করা হয়েছে, দলের পক্ষ থেকে প্রকৃত ঘটনা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর