রেস্টুরেন্টে নয়, চাইনিজ বিরিয়ানি বানাতে পারেন বাড়িতে

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম

চাইনিজ বারবিকিউ বিরিয়ানি এখন শুধু রেস্টুরেন্টের খাবার নয়। এই সুস্বাদু খাবার ঘরে বানানোও সম্ভব। সঠিক ধাপ মানলেই পাবেন রেস্টুরেন্টের মতো স্বাদ ও গন্ধ। শুধু দরকার চিকেন মেরিনেশন, সবজি কাটার কৌশল এবং সসের ঠিকঠাক মিশ্রণ। সবই মিলিয়ে তৈরি হয় এক দারুণ মসলাদার এবং সুগন্ধি চাইনিজ বিরিয়ানি। এখন আর বাইরে গিয়ে খুঁজতে হবে না, নিজের হাতের তৈরি এই খাবার পরিবারের সকলে উপভোগ করতে পারবে। রইল রেসিপি।

উপকরণ

  • পোলাওয়ের চাল ৫০০ গ্রাম
  • বোনলেস চিকেন কিউব ৫০০ গ্রাম
  • মরিচের গুঁড়া ১ চা-চামচ
  • ব্ল্যাকপেপার ১/২ চা-চামচ
  • আদা-রসুন বাটা ২ চা-চামচ
  • সয়া সস ১ টেবিল চামচ
  • সাদা ভিনেগার ১ টেবিল চামচ
  • রান্নার তেল ৩-৪ টেবিল চামচ
  • রসুন কুচি ২ টেবিল চামচ
  • আদা কুচি ১ টেবিল চামচ
  • চিকেন স্টক ১/২ কাপ
  • চিলি সস ২ টেবিল চামচ
  • মটর ১ কাপ
  • গাজর কুচি ১ কাপ
  • পেঁয়াজ কুচি ১ কাপ
  • ক্যাপসিকাম কুচি ১ কাপ
  • বাঁধাকপি কুচি ১ কাপ
  • পেঁয়াজ কুচি ১/২ কাপ
  • কয়লা (ধোঁয়া দেওয়ার জন্য)
  • চিলি সস ১ টেবিল চামচ
  • গ্রিন চিলি সস ১ টেবিল চামচ
  • সয়া সস ১ টেবিল চামচ
  • পেঁয়াজ পাতা কাটা ৩ টেবিল চামচ
  • রান্নার তেল ১ টেবিল চামচ
  • লবণ ১ টেবিল চামচ
  • মরিচ ২-৩টি
  • ফুটন্ত পানি প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে রাইস প্রস্তুত করে নিতে হবে। ফুটন্ত পানিতে গোলমরিচ লবণ ও কাচা মরিচ দিন। ভালোভাবে মেশান। এরপর ধোয়া চাউল যোগ করে মাঝারি আঁচে ৮০-৯০ শতাংশ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। পানি ঝরিয়ে আলাদা রাখুন।

এবার চিকেন মেরিনেটের পালা। একটি বাটিতে চিকেন, মরিচের গুঁড়া, লবণ, ব্ল্যাকপেপার, আদা-রসুন বাটা, সয়া সস ও ভিনেগার মেশান। ঢেকে ৩০ মিনিট মেরিনেট করুন। ওক প্যানে তেল দিন। আদা-রসুন বাটা কষান ১ মিনিট। মেরিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে মেশান এবং ৪-৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।

চিকেন স্টক, চিলি সস, সয়া সস, ভিনেগার, লবণ, কালো মরিচ, চিনি ও লাল মরিচ গুঁড়া দিন। ভালোভাবে মেশান এবং ২-৩ মিনিট রান্না করুন। মটর, গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি ও পেঁয়াজ কুচি যোগ করুন। ভালোভাবে মেশান। আঁচ বন্ধ করুন। কয়লা দিয়ে ৩ মিনিট ধোঁয়া দিন।

প্রস্তুত করা অর্ধেক চিকেন-সবজি আলাদা রাখুন। এরপর ভাতের অর্ধেক, চিলি সস, গ্রিন চিলি সস, সয়া সস এবং চিকেন-সবজি মিশ্রণ দিন। বাকি ভাত, পেঁয়াজ পাতা ও তেল দিয়ে ঢেকে ৮-১০ মিনিট কম আঁচে ঢেকে রান্না করুন। গরম গরম পরিবেশন করুন।

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
লোডিং...

এলাকার খবর