ক্লাসিক চকলেট স্কিলেট কুকি বানানোর রেসিপি

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৭:০০ পিএম

বেকারির মতো কুকিজ বানাতে পারেন বাড়িতেই। ডেজার্ট হিসেবে এই এই ক্লাসিক চকলেট স্কিলেট কুকি পারফেক্ট। বাইরে খাস্তা, ভেতরের অংশ নরম আর চকলেট দিয়ে ভরপুর। মাত্র কিছু উপকরণ আর সহজ ধাপ মেনে বানালেই গরম গরম কুকি উপভোগ করতে পারবেন। আইসক্রিম আর চকলেট সিরাপ দিলে স্বাদ আরও জমে যাবে। রইল রেসিপি।

উপকরণ

বাটার (অনসাল্টেড) ১৫০ গ্রাম, ব্রাউন সুগার ১৮০ গ্রাম, ডিম ১টি, ডিমের কুসুম ১টি, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, ময়দা দেড় কাপ (প্রায় ১৮০ গ্রাম), লবণ ১/৮ চা-চামচ, বেকিং সোডা ১/৪ চা-চামচ, চকলেট বাটন ১ কাপ (চকলেট চিপ বা চকলেট চাঙ্ক ব্যবহার করা যায়) এবং চকলেট স্প্রেড ১/২ কাপ। এছাড়াও লাগবে সাজানোর জন্য অতিরিক্ত চকলেট বাটন, আইসক্রিম ও চকলেট সিরাপ।

প্রস্তুত প্রণালী

একটি সসপ্যানে বাটার দিয়ে মাঝারি আঁচে ৫-৬ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাখনের রঙ বাদামি হয়। বাটার একটি বাটিতে ঢালুন এবং ৫-১০ মিনিট ঠান্ডা হতে দিন। এরপর ব্রাউন সুগার যোগ করে ২-৩ মিনিট হালকা ফেটান। এবার ডিম, ডিমের কুসুম এবং ভ্যানিলা এসেন্স যোগ করে ৪-৫ মিনিট ভালোভাবে ফেটান। ময়দা, লবণ এবং বেকিং সোডা যোগ করুন। সাবধানে মিশ্রণটি একসাথে মিলিয়ে নিন। মিশ্রণটি ফ্রিজে ১০ মিনিট রাখুন।

ফ্রিজ থেকে বের করে চকলেট বাটন মিশ্রণ করুন। অর্ধেক কুকি মিশ্রণ একটি প্যানে ছড়িয়ে দিন। তার ওপর চকলেট স্প্রেড দিন। বাকী কুকি মিশ্রণ ছড়িয়ে দিন এবং উপরে কিছু চকলেট বাটন ছিটিয়ে দিন। ওভেন প্রিহিট করে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২৫-২৮ মিনিট বেক করুন।

গরম কুকির সঙ্গে আইসক্রিম এবং চকলেট সিরাপ দিন। এই কুকি বাইরের দিক খাস্তা, ভেতরের অংশ নরম ও চকলেটি। পরিবার বা বন্ধুদের সঙ্গে গরম গরম পরিবেশন করতে মিস করবেন না!

তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর