ইতালি যেতে হবে না, বাড়িতেই বানান তুসকান চিকেন

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পিএম

চিকেন খেতে সবাই ভালোবাসে। বিশেষ করে যখন সেটা রেস্টুরেন্টের মতো ক্রিস্পি বাইরের অংশ আর নরম ভিতরের অংশের হয়। আজ আমরা আপনাদের জন্য এনেছি তুসকান চিকেনের রেসিপি। যা ফেটুচিনি পাস্তা, ক্রিমি সস, বেবি স্পিনাচ এবং গার্লিক ব্রেডের সঙ্গে পরিবেশন করলে হবে একেবারেই পারফেক্ট।

তুসকান চিকেন মূলত ইতালির তুসকানি অঞ্চল থেকে এসেছে। এই অঞ্চলে খাবারে তাজা হার্বস যেমন থাইম, রোজমেরি, বাসিল ব্যবহার করা হয়। আর খাবার হয় গার্লিকি ও ক্রিমি স্বাদের। ফেটুচিনি পাস্তা আর সানড্রাইড টমেটো ক্রিম সসের সঙ্গে মিলে এই ডিশ হয়ে ওঠে স্বাদের। সেই সাথে দেখতেও দারুণ।

এই রেসিপি ঘরোয়া উপকরণ দিয়েই বানানো যায়। আর এটি বানানোও খুব সহজ। যদি একটু সময় দেন, তবে ঘরে বসেই বানাতে পারেন রেস্টুরেন্টের মতো ক্রিস্পি স্বাদের ক্রিমি তুসকান চিকেন। রইল রেসিপি।

উপকরণ

চিকেনের জন্য লাগবে চিকেন ফিলে ৩০০ গ্রাম, লাল মরিচ গুঁড়া ১/২ চা-চামচ, অনিয়ন পাউডার ১/২ চা-চামচ, শুকনো থাইম ১/২ চা-চামচ, চিকেন পাউডার ১/২ চা-চামচ, গার্লিক পাউডার ১/২ চা-চামচ, শুকনো রোজমেরি ১/২ চা-চামচ, হিমালয়ান পিংক সল্ট ১/২ চা-চামচ (স্বাদমতো), ব্ল্যাকপেপার ১/২ টেবিল চামচ, জলপাই তেল ১ টেবিল চামচ, আলমন্ড ফ্লাওয়ার ১/২ কাপ (প্রয়োজন মতো), বাটার (আন-সাল্টেড) দেড় টেবিল চামচ, জলপাই তেল ২-৩ টেবিল চামচ, তাজা থাইম ২-৩ কাণ্ড এবং রোজমেরি ১-২ কাণ্ড।

সানড্রাইড টমেটো ক্রিম সসের জন্য লাগবে জলপাই তেল ১ চা-চামচ, রসুন কুচি ৪ কোয়া, পেঁয়াজ কুচি ১ ছোট, সানড্রাইড টমেটো (মোটামুটি কাটা) ১/৩ কাপ, চিকেন স্টক ৩/৪ কাপ (দেড় কাপ চিকেন কিউব দেড় কাপ গরম পানিতে গলিয়ে নিন), ক্রিম ২০০ মিলি, ব্ল্যাকপেপার ১ চা-চামচ, হিমালয়ান পিংক সল্ট স্বাদমতো, পারমেজান চিজ (ফ্রেশ, গ্রেট করা) ২-৩ টেবিল চামচ (ঐচ্ছিক) এবং চেরি টমেটো অর্ধেক করে কাটা ৪-৫টি।

এছাড়াও পরিবেশনের জন্য লাগবে ফেটুচিনি পাস্তা ১৫০ গ্রাম (প্যাকেটের নির্দেশ মতো সেদ্ধ করা), বেবি স্পিনাচ হালকা ভেজে রাখা, চেরি টমেটো প্রয়োজনমতো, বাসিল পাতা প্রয়োজনমতো এবং গার্লিক ব্রেড।

তৈরি পদ্ধতি

প্রথমে চিকেন মেরিনেড করার পালা। একটি বাটিতে চিকেন ফিলে দিন। এর সঙ্গে লাল মরিচ, অনিয়ন পাউডার, শুকনো থাইম, চিকেন পাউডার, গার্লিক পাউডার, শুকনো রোজমেরি, পিংক সল্ট, ব্ল্যাকপেপার, জলপাই তেল মিশিয়ে ভালো করে মেরিনেড করুন। ১৫ মিনিট রাখতে হবে।

অন্য একটি ফ্ল্যাট বাটিতে ময়দা বা আলমন্ড ফ্লাওয়ার রাখুন। মেরিনেড করা চিকেন ভালোভাবে এতে কোট করুন।

এবার চিকেন সেদ্ধ করে নিন। তার জন্য একটি কাস্ট-আয়রন প্যানে জলপাই তেল ও মাখন দিন। মাখন গলে গেলে তাজা থাইম ও রোজমেরি দিয়ে ১ মিনিট ফ্লেভার বের হতে দিন।

চিকেন ফিলে প্যানে দিন, প্রতি পাশ ২ মিনিট গ্রিল করুন যতক্ষণ না ক্রাস্ট তৈরি হয়। ঢাকনা দিয়ে ৪-৫ মিনিট কম আঁচে রান্না করুন। এরপর ঢাকনা খুলে উচ্চ আঁচে ২ মিনিট রান্না চালিয়ে যান, মাঝে মাঝে পাশে ঘুরিয়ে দিন।

এবার সানড্রাইড টমেটো ক্রিম সস বানান। একটি প্যানে জলপাই তেল গরম করুন। রসুন দিন, সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজুন। পেঁয়াজ দিন, হালকা স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজুন। সানড্রাইড টমেটো, চিকেন স্টক মেশান। ক্রিম, কালো মরিচ, পিংক সল্ট, পারমেজান চিজ দিন, মাঝারি আঁচে ২-৩ মিনিট নাড়ুন যতক্ষণ না সস ঘন হয়। চেরি টমেটো মেশান। সস প্রস্তুত, পাশে রাখুন।

সার্ভ করার জন্য রান্না করা তুসকান চিকেন ফিলে কেটে স্লাইস করুন। একটি সার্ভিং বাটিতে সেদ্ধ ফেটুচিনি পাস্তা রাখুন। এর ওপর হালকা ভাজা স্পিনাচ, তুসকান চিকেন স্লাইস, সানড্রাইড টমেটো ক্রিম সস দিন। চেরি টমেটো ও বাসিল পাতা দিয়ে সাজান। গার্লিক ব্রেডের সঙ্গে পরিবেশন করুন।

চিকেনের বাইরের অংশ ক্রিস্পি, ভিতর নরম আর ক্রিমি সসের স্বাদ মেলানোর পর মনে হবে আপনি রেস্টুরেন্টে বসে খাচ্ছেন।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর