ঘরেই বানান ডার্ক চকলেট ব্রাউনি, সহজ রেসিপি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৬ পিএম

চকলেটপ্রেমীদের জন্য ব্রাউনি এক অনন্য প্রলোভন। বাইরে থেকে কিনে খাওয়ার বদলে চাইলে খুব সহজেই ঘরেই বানানো যায় নরম, চকলেটি এই মিষ্টান্ন। অল্প কিছু উপকরণ আর সঠিক পদ্ধতি জানলেই তৈরি করা সম্ভব পারফেক্ট ডার্ক চকলেট ব্রাউনি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি।

উপকরণ

  • ডার্ক চকলেট ২০০ গ্রাম
  • আনসল্টেড মাখন ১১৫ গ্রাম
  • ডিম ৩টি
  • চিনি (ক্যাস্টার সুগার) ১ কাপ
  • ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ
  • ময়দা আধা কাপ
  • কোকো পাউডার ১/৪ কাপ
  • লবণ ১/৪ চা-চামচ
  • ডার্ক চকলেট (টুকরা) ১-২ বার
  • ফ্লেকি সি সল্ট পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি পাত্রে ডার্ক চকলেট ও মাখন নিয়ে মাইক্রোওভেনে ৩০ সেকেন্ড গরম করে ভালোভাবে মিশিয়ে নিন। অন্য একটি পাত্রে ডিম, চিনি ও ভ্যানিলা এসেন্স নিয়ে ৪-৫ মিনিট বিট করুন, যতক্ষণ না মিশ্রণটি ফ্লাফি হয়।

এরপর চকলেট-মাখনের মিশ্রণটি এতে যোগ করে ভালোভাবে মেশান। আলাদা করে ময়দা, কোকো পাউডার ও লবণ চেলে নিয়ে মিশ্রণে দিন এবং ভালোভাবে নেড়ে নিন।

এবার চকলেটের টুকরা যোগ করে মিশিয়ে নিন। একটি গ্রিজ করা ও বেকিং পেপার দেওয়া ৭×৭ ইঞ্চি প্যানে ঢেলে সমান করে ছড়িয়ে দিন। ৫-১০ মিনিট রেখে দিন, এতে উপরে সুন্দর শাইন আসবে।

প্রিহিট করা ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ২০-২৫ মিনিট বেক করুন। হয়ে গেলে বের করে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর কেটে পছন্দমতো টুকরা করুন।

সবশেষে ওপরে ফ্লেকি সি সল্ট ছিটিয়ে পরিবেশন করুন মজাদার ডার্ক চকলেট ব্রাউনি।

এক বাটি গরম স্যুপ শরীর ও মন দুটোই ভালো করে দেয়। হালকা ক্ষুধা মেটানো থেকে শুরু করে পরিবারের সবার জন্য পুষ্টিকর খাবার এটি। তাই তো স্যুপের জনপ্রিয়তা সবসময়ই বেশি। ব্রয়লার মুরগি দিয়েই কম সময়ে তৈরি করা...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
তাইওয়ানিজ ফ্রাইড চিকেন স্টেক মূলত তাইওয়ানের জনপ্রিয় স্ট্রিট ফুডগুলোর একটি। এই খাবারটি এখন বিশ্বজুড়ে ফাস্টফুডপ্রেমীদের কাছে বেশ পরিচিত। বড় আকারের চিকেন ফিলেট মেরিনেট করে মুচমুচে কোটিংয়ে ভেজে তৈরি...
দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২ জন। চলতি বছরে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে, আর আক্রান্তের...
ফ্যামিলি কার্ড কর্মসূচি ধাপে ধাপে সারা দেশে সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বচ্ছ উপকারভোগী নির্বাচন, নির্ভুল তথ্যভান্ডার, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আন্তঃমন্ত্রণালয়...
ডলারের বাজারে আবারও চাপ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডলারের দাম বেড়েছে ৫০ পয়সা। বাংলাদেশ ব্যাংক বলছে, জুন শেষে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধসহ বিভিন্ন আমদানি ব্যয় মেটানোয় ডলারের দাম কিছুটা...
রাজধানীর মিরপুরের পল্লবীর সিটি ক্লাব এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় আতশবাজি বিস্ফোরণে চার যুবক দগ্ধ হয়েছেন। তারা হলেন মো. সাকিব, রিফাত, সজীব ও তাহসিন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে...
লোডিং...

এলাকার খবর