ওভেন ছাড়াই তৈরি করুন নো-বেক ফ্রোজেন ডেজার্ট

আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পিএম

গরমে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে? কিন্তু ওভেন ব্যবহার করতে ঝামেলা মনে হয়? তাহলে খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন মজাদার ‘নো-বেক এক্লেয়ার ফ্রোজেন ডেজার্ট’। অল্প কিছু উপকরণ আর সহজ কয়েকটি ধাপেই তৈরি হবে এই সুস্বাদু মিষ্টান্ন। রইল রেসিপি।

উপকরণ

  • হুইপিং ক্রিম (ঠান্ডা) ৪০০ মিলি
  • আইসিং সুগার ৫ টেবিল চামচ
  • ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ
  • লবণ এক চিমটি
  • ক্রিম চিজ ২৫০ গ্রাম
  • ক্যারামেল চকবার ৭-৮টি (ছোট টুকরা করা)
  • ডাইজেস্টিভ বিস্কুট ১৫-১৬টি
  • কফি মিশ্রণ (২ চা-চামচ কফি, ১ টেবিল চামচ চিনি এবং ১/২ কাপ গরম পানি)
  • ক্যারামেল সিরাপ পরিমাণমতো
  • চকোলেট সিরাপ পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে একটি বাটিতে ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে ৩-৪ মিনিট ভালো করে বিট করুন। এরপর এতে আইসিং সুগার, ভ্যানিলা এসেন্স ও এক চিমটি লবণ দিয়ে আবার ২-৩ মিনিট বিট করুন।

এরপর ক্রিম চিজ যোগ করে মাঝারি গতিতে আরও ২ মিনিট বিট করুন। মিশ্রণটি হয়ে গেলে একটি পাইপিং ব্যাগে ভরে নিন। এবার চকবারগুলো ছোট ছোট টুকরা করে কেটে রাখুন।

একটি সার্ভিং ডিশে ডাইজেস্টিভ বিস্কুটগুলো কফির মিশ্রণে হালকা ডুবিয়ে বিছিয়ে দিন। এর ওপর ক্রিম চিজের মিশ্রণ দিন। তারপর চকবারের টুকরা ছড়িয়ে দিন। এরপর ক্যারামেল সিরাপ দিন।

একইভাবে আবার বিস্কুট, ক্রিম, চকবার ও সিরাপ দিয়ে আরেকটি লেয়ার তৈরি করুন। সবশেষে ডিশটি ক্লিং ফিল্ম দিয়ে ঢেকে ফ্রিজারে ৮ ঘণ্টা বা শক্ত হওয়া পর্যন্ত রেখে দিন।

জমে গেলে ফ্রিজার থেকে বের করে পছন্দমতো টুকরা করে কেটে নিন। উপরে চকোলেট সিরাপ দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

সহজ এই রেসিপিতে তৈরি ডেজার্টটি পরিবার বা অতিথিদের জন্য হতে পারে দারুণ একটি মিষ্টি চমক।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।...
দেশের মানুষকে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, বরং নিজেদের বাংলাদেশি পরিচয়কে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আমাদের সকল নাগরিকের গর্বিত পরিচয় ‘আমরা বাংলাদেশী’।...
যুক্তরাষ্ট্রই হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষ বেশিদিন স্থায়ী হবে না বলেও...
ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জবাবে যুক্তরাজ্যের সামরিক স্থাপনায় রাশিয়া হামলা চালাবে কী না তা একটি সামরিক গোপন বিষয় বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর