ব্রেড পাকোড়া খেয়েছেন? দেখে নিন রেসিপি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০০ পিএম

সন্ধ্যার নাশতায় অনেকেই চায়ের সঙ্গে ঝাল-ঝাল, মুচমুচে কিছু খুঁজে থাকেন। দোকানের ভাজা-পোড়া খাবারের বদলে ঘরেই যদি সহজে বানানো যায় সুস্বাদু কোনো স্ন্যাকস, তাহলে তো কথাই নেই। তেমনই এক মজার ও দ্রুত তৈরি করা যায় এমন রেসিপি হলো ব্রেড পাকোড়া। চলুন জেনে নেওয়া যাক সহজ উপায়ে ব্রেড পাকোড়া বানানোর রেসিপি।

উপকরণ

  • ব্রেড স্লাইস (ছোট কিউব করে কাটা) ৮টি
  • পেঁয়াজ (স্লাইস করা) ২টি মাঝারি
  • পেঁয়াজ পাতা কুচি আধা কাপ
  • কাঁচা মরিচ (কুচি করা) ১ টেবিল চামচ
  • আদা-রসুন বাটা ১ টেবিল চামচ
  • লবণ স্বাদমতো
  • চাট মসলা ১ চা-চামচ
  • কাশ্মীরি লাল মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • জিরা গুঁড়া দেড় চা-চামচ
  • ধনে (ভাজা ও গুঁড়া করা) ১ টেবিল চামচ
  • চিকেন পাউডার ১ চা-চামচ (ঐচ্ছিক)
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • লাল মরিচ গুঁড়া দেড় চা-চামচ
  • কারি পাতা ১০-১২টি
  • ধনেপাতা কুচি এক মুঠো
  • পানি ১ কাপ
  • চালের আটা ১/৪ কাপ
  • ভাজার জন্য তেল

তৈরি পদ্ধতি

প্রথমে ব্রেড স্লাইস ছোট ছোট কিউব করে কেটে নিন। এরপর একটি বড় বাটিতে ব্রেড কিউবের সঙ্গে পেঁয়াজ, পেঁয়াজ পাতা, কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, লবণ, চাট মসলা, কাশ্মীরি লাল মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ভাজা ধনে বীজ, হলুদ, লাল মরিচ গুঁড়া, কারি পাতা এবং ধনেপাতা কুচি দিন।

এরপর সামান্য পানি দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন এবং হালকা করে মেখে নিন। যাতে ব্রেড নরম হয়ে যায় এবং সব মসলা ভালোভাবে মিশে যায়।

এবার এতে চালের আটা যোগ করে আবার ভালোভাবে মিশিয়ে নিন। এই আটা পাকোড়াকে বাইরের দিকে মুচমুচে করতে সাহায্য করবে।

একটি কড়াইতে তেল গরম করুন। মাঝারি আঁচে ছোট ছোট করে মিশ্রণটি দিয়ে দিন এবং সোনালি রঙ না আসা পর্যন্ত ভাজুন।

ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন।

গরম গরম ব্রেড পাকোড়া পরিবেশন করুন সবুজ চাটনির সঙ্গে। চাইলে ক্যাচাপ বা পুদিনা চাটনির সঙ্গেও খেতে পারেন। বিকেলের চায়ের সঙ্গে এই স্ন্যাকস হয়ে উঠবে দারুণ জমজমাট একটি সঙ্গী।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর