শজনে ডাটার সহজ রেসিপি

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পিএম

শজনের ডাল অনেকের কাছেই প্রিয় খাবার। কিন্তু শজনে ডাটা আর আলুর তরকারি কি খেয়েছে। না খেয়ে থাকলে আজই বাড়িতে রান্না করতে পারেন মজার এই পদ। খুব কম উপকরণে তৈরি হলেও এটি বেশ পুষ্টিকর। সুস্বাদু এই আইটেমটি ভাতের সাথে খেতেও দারুণ লাগে। রইল রেসিপি।

উপকরণ

শজনে ডাটা ২৫০ গ্রাম, ১টি মাঝারি আলু, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ চা-চামচ শুকনো মরিচের গুঁড়া, ১ চা-চামচ সরিষা বাটা, ১/২ চা-চামচ জিরা গুঁড়া, ১ চা-চামচ হলুদ গুঁড়া, ২টি টমেটো, ২ টেবিল চামচ সয়াবিন তেল এবং স্বাদ অনুযায়ী লবণ।

রন্ধন প্রণালী

প্রথমে কড়াইতে তেল গরম করুন। তেল গরম হলে এতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা নেড়ে নিন।

এরপর একে একে শজনে ডাটা, কাটা আলু, লবণ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ভাজুন। তারপর প্রায় ১ কাপ পানি দিয়ে ঢেকে দিন এবং সেদ্ধ হতে দিন।

পানি শুকিয়ে এলে এতে হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে নিন। এরপর সরিষা বাটা এবং জিরা গুঁড়া দিয়ে ২ মিনিটের মতো কষিয়ে নিন।

এবার দেড় কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন, যতক্ষণ না পানি অর্ধেক হয়ে আসে। সবশেষে টমেটো ফালি করে দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করুন।

রান্না হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। খুব সহজে তৈরি এই শজনে ডাটার নিরামিষ পদটি স্বাদে যেমন দারুণ, তেমনি পুষ্টিতেও ভরপুর।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর