শরীর ঠান্ডা রাখবে হালকা ঝোলের চিংড়ি পুইঁশাক, রইল রেসিপি

আপডেট : ২০ এপ্রিল ২০২৬, ০৭:১২ পিএম

গরমের দিনে খাবারের তালিকায় এমন কিছু রাখুন, যা শরীরকে ভেতর থেকে স্বস্তি দেয়। তেল-ঝাল ভারী খাবারের বদলে হালকা, সহজপাচ্য শাক-সবজি তখন হয়ে ওঠে ভরসা। ঠিক এমন সময়েই পাতে জায়গা করে নিতে পারে চিংড়ি-পুঁইশাকের মজার ঝোল তরকারি। আর এই খাবারটি খুব সহজে বাড়িতে রান্না করা যায়। এই গরমে শরীরকে কিছুটা আরাম দিতে পারে ঘরোয়া পদটি। রইল রেসিপি।

উপকরণ

  • পুঁইশাক ৪০০ গ্রাম
  • চিংড়ি ৩০০ গ্রাম
  • কুমড়ো ৩০০ গ্রাম (টুকরো করা)
  • আলু ২৫০ গ্রাম (টুকরো করা)
  • পেঁয়াজ কুচি ২টি
  • আদা ১ ইঞ্চি
  • রসুন ৮ কোয়া
  • শুকনা মরিচ ২টি
  • জিরা গুঁড়া ১ চা-চামচ
  • ধনে গুঁড়া ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা-চামচ
  • গরম মসলা গুঁড়া ১/২ চা-চামচ
  • চিনি ১ চা-চামচ
  • সরিষার তেল পরিমাণমতো
  • লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী

প্রথমে পুঁইশাক ভালোভাবে ধুয়ে কেটে নিন। আলু ও কুমড়ো টুকরো করে কেটে ধুয়ে রাখুন। চিংড়ি পরিষ্কার করে ধুয়ে তাতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে রাখুন।

কড়াইয়ে সরিষার তেল গরম করে চিংড়ি হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে অল্প পাঁচফোড়ন ও শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন।

এবার আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ ও লবণ দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা থেকে তেল ছাড়তে শুরু করলে আলু দিয়ে কিছুক্ষণ নেড়ে নিন। তারপর কুমড়ো দিয়ে আবার কষান।

সবজি একটু নরম হলে পুঁইশাক দিয়ে দিন। শাক থেকে পানি বের হয়ে সবকিছু মিশে যাবে। এবার ভেজে রাখা চিংড়ি দিয়ে নেড়ে ঢেকে দিন।

মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে গরম মসলা গুঁড়া ও চিনি দিয়ে আবার নেড়ে নিন।

ঝোল শুকিয়ে এলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

বাজারে পাওয়া বেশিরভাগ টুথপেস্টে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহৃত হয়। যারা সহজ, প্রাকৃতিক ও ঘরোয়া বিকল্প খুঁজছেন, তাদের জন্য ঘরে তৈরি টুথপেস্ট হতে পারে একটি কার্যকর সমাধান। অল্প কয়েকটি পরিচিত উপাদান...
কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
গরমকাল এলেই কাঁচা আম দিয়ে আচার বানানোর ধুম পড়ে যায় অনেক ঘরে। টক, ঝাল আর মসলার দারুণ মিশেলে তৈরি এই আমের আচার ভাতের সঙ্গে খেতে যেমন মজার। তেমনি দীর্ঘদিন সংরক্ষণও করা যায়। সহজ কিছু ধাপে ঘরেই বানানো...
রেস্তোরাঁর স্বাদ এখন ঘরেই! সাধারণ মুরগির মাংসকে একটু ভিন্নভাবে রান্না করতে চাইলে তৈরি করতে পারেন বারবিকিউ তন্দুরি চিকেন গ্রেভি। গরম গরম নান বা পরোটার সঙ্গে এটি জমে যাবে দারুণ। রইল রেসিপি।
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর