মশলার কৌটার তেল চিটচিটে ভাব দূর করবেন যেভাবে 

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০৮:৩৩ এএম

প্রতিদিন একটা লম্বা সময় আমাদের রান্নাঘরে কাটাতে হয়। রান্নাঘর পরিষ্কার রাখাটা তাই খুব দরকার। কিন্তু এই রান্নাঘরই আবার সবচেয়ে বেশি তেল চিটচিটে হয়ে ওঠে; বিশেষ করে মশলার কৌটাগুলো খুব দ্রুত নোংরা হয়। সাবান-পানি দিয়ে ধুয়ে নিলেও এ তেল চিটচিটে ভাব কাটে না। আবার, বারবার হাত দিয়ে ধরা হয় বলে এসব পাত্রে প্রচুর জীবাণুর সংক্রমণ হয়ে থাকে।

তেল চিটচিটে মশলার পাত্রগুলো ধরতেও খুব অস্বস্তি হয়। তবে সঠিক উপায় জানা থাকলে এসব কৌটাও পরিষ্কার করা সম্ভব।

  • সবার প্রথমে কৌটা থেকে মশলা বের করে অন্য একটা পাত্রে নিয়ে নিন। এরপর সামান্য গরম পানিতে ডিশওয়াশ লিকুইড মিশিয়ে তাতে কৌটাটিকে পুরোপুরি ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঘষে ঘষে ময়লা তুলে নিন। একদিনে একসাথে এভাবে কয়েকটি কৌটা পরিষ্কার করলে আপনার জন্য সময় সাশ্রয়ী হবে।
  • রান্নাঘরের সকল মশলার মধ্যে হলুদের নির্যাস সবচেয়ে শক্তিশালী। হলুদের কৌটার দাগও তাই সবচেয়ে জেদি। বেকিং সোডা, ভিনেগার আর ডিশওয়াশ লিকুইড মিশিয়ে তা দিয়ে কৌটাটি ভালো মতো মেজে নিন। ১০ মিনিট সেভাবেই রেখে দিয়ে পানির সাথে ধুয়ে নিন।
  • রান্নাঘরের তেলের বোতল কিংবা মশলার কৌটার তেল চিটচিটে ভাব দূর করতে প্রথমে শুকনো ময়দা মাখিয়ে নিন। পরে পানি ও ডিশওয়াশ লিকুইড দিয়ে ধুয়ে ফেলুন। তেল চিটচিটে ভাব দ্রুত কেটে যাবে।
  • তেল চিটচিটে মশলার পাত্র ডিশওয়াশ লিকুইড এবং লেবুর মিশ্রণ দিয়ে স্পঞ্জে ঘষে পরিষ্কার করা যায়। এতে মশলার পাত্রের আঁশটে গন্ধও দূর হয়।
  • হালকা গরম পানিতে দুই চামচ ওয়াশিং পাউডার দিন। এতে হোয়াইট ভিনেগার, লেবুর রস এবং এক চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। তেলের বোতল ও কৌটার বাইরেটা টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে ১৫ মিনিট ওই পানিতে ডুবিয়ে রাখুন। তারপর পানিতে ভালো করে ধুয়ে শুকিয়ে নিন।
  • প্রতিদিন ঘর গোছানো বা থালাবাসন পরিষ্কারের মতো, চেষ্টা করুন মশলার কৌটাও পরিষ্কার রাখতে। তাহলে খুব বেশি শক্ত দাগ বসার সুযোগ পাবে না। সমপরিমাণ পানি ও হোয়াইট ভিনেগার মেশান। এরপর তাতে একটি কাপড় ভিজিয়ে তা দিয়ে মশলার কৌটা নিয়মিত পরিষ্কার করে নিন। তেল-চিটিচিটে ভাব কাটবে, সালমোনেলা এবং ই-কোলাইয়ের মতো ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবও দূর হবে। 
অফিস বা স্কুল-কলেজে যাতায়াত গাড়ি ছাড়া যেন চিন্তা করাই যায় না। তেমনি বর্তমান তেলের খরচও অনেকের জন্য বড় উদ্বেগের বিষয়। যে কেউ চাইবেন কম খরচে যেন বেশি দূরত্ব পার করা। তবে আপনি জানলে অবাক হবেন যে, শুধু...
ব্যস্ত জীবনে গাড়ি বা বাইক আমাদের অনেকটাই সহজ করে দিয়েছে। অফিস, স্কুল, বাজার বা বন্ধুদের সঙ্গে দেখা সবকিছুই বাড়ি বা বাইকে ব্যবহার দিন দিন বাড়ছে। কিন্তু সম্প্রতি সময়ে তেলের সংকট আমাদের জন্য বড়...
রোমাঞ্চকর বইয়ের পাতায় কখনো চোখ বুলানো হয়নি তাঁর। রহস্য রোমাঞ্চের ‘মাসুদ রানা’ কিংবা ‘তিন গোয়েন্দা’—এর কোনোটিই কখনো ছুঁয়ে দেখেননি জাহিদুল ইসলাম জাহিদ। অথচ আজ তিনি নিজেই এক জীবন্ত রোমাঞ্চের নাম।...
১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্ম নেওয়া জেনারেশন হলো জেনারেশন এক্স। অনেকে হয়তো বিষয়টি ভুলতেও বসেছেন। গুগল অনুসন্ধানের মাধ্যমে বিশ্ব যতটা মিলেনিয়াল, জেন জেড বা বেবি-বুমারদের প্রতি আগ্রহী জেনারেশন...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর