বাস্তব জীবনেই রোমাঞ্চ খুঁজছেন জাহিদ, পাড়ি দিলেন বাংলা চ্যানেল

রোমাঞ্চকর বইয়ের পাতায় কখনো চোখ বুলানো হয়নি তাঁর। রহস্য রোমাঞ্চের ‘মাসুদ রানা’ কিংবা ‘তিন গোয়েন্দা’—এর কোনোটিই কখনো ছুঁয়ে দেখেননি জাহিদুল ইসলাম জাহিদ। অথচ আজ তিনি নিজেই এক জীবন্ত রোমাঞ্চের নাম। পেশায় একজন কেমিস্ট হলেও নেশায় তিনি এখন উত্তাল সমুদ্র আর দীর্ঘ পথের ম্যারাথন জয়ী এক অদম্য তরুণ।

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:০০ পিএম

রোমাঞ্চকর বইয়ের পাতায় কখনো চোখ বুলানো হয়নি তাঁর। রহস্য রোমাঞ্চের ‘মাসুদ রানা’ কিংবা ‘তিন গোয়েন্দা’—এর কোনোটিই কখনো ছুঁয়ে দেখেননি জাহিদুল ইসলাম জাহিদ। অথচ আজ তিনি নিজেই এক জীবন্ত রোমাঞ্চের নাম। পেশায় একজন কেমিস্ট হলেও নেশায় তিনি এখন উত্তাল সমুদ্র আর দীর্ঘ পথের ম্যারাথন জয়ী এক অদম্য তরুণ।

গতকাল শনিবার ১৬ দশমিক ১ কিলোমিটার সাঁতার কেটে সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন বগুড়ার এই তরুণ। টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে শুরু করে সেন্টমার্টিনে গিয়ে যখন তার সাঁতার শেষ হয়, তখন তার নামের পাশে যুক্ত হয় এক নতুন ইতিহাস। ষড়জ অ্যাডভেঞ্চারের ১৯তম আয়োজনে জাহিদের সঙ্গে আরও ৩৪ জন এই চ্যালেঞ্জে অংশ নেন। ছিলেন দুইজন নারীও।

সাঁতার শেষে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে জাহিদ বলেন, ‘বাংলা চ্যানেল সাঁতার বাংলাদেশের সর্বোচ্চ অ্যাডভেঞ্চার স্পোর্টস। এটি কেবল শারীরিক সক্ষমতা নয়, বরং মানসিক শক্তির পরীক্ষা। আর এই মানসিক শক্তিই মানুষের জীবনের যেকোনো অর্জনে বড় ভূমিকা রাখে।’

জাহিদের এই দীর্ঘ পথচলার শুরুটা ছিল একেবারেই ব্যক্তিগত ও অপরিকল্পিত। প্রায় ছয়-সাত বছর আগে কেবল সুস্থ থাকার তাগিদ থেকে ব্যায়াম, দৌড় ও সাঁতার শুরু করেন তিনি। জাহিদ জানান, তার বাবা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে মারা যান। বাবার সেই অসুস্থতা জাহিদকে সচেতন করে তোলে। তিনি চাননি শেষ বয়সে অসুস্থ হয়ে কারও ওপর নির্ভরশীল হতে। সেই ভাবনা থেকেই শুরু হয় দৌড় আর সাঁতার।

সাঁতার কেটে সফলভাবে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ। ছবি: সংগৃহীতঅদম্য এই তরুণের অর্জনের ঝুলি বেশ সমৃদ্ধ। বাংলা চ্যানেল জয়ের আগে তিনি কাপ্তাই লেকের শুভলং চ্যানেলে ১৪ কিলোমিটার, কুতুবদিয়া চ্যানেলে ৭ কিলোমিটার এবং পদ্মা নদীতে ৭ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করেছেন। শুধু জলেই নয়, স্থলেও তার পায়ের ছাপ সুস্পষ্ট। ১০০ কিলোমিটার আলট্রা রান, চারটি ফুল ম্যারাথন, ৩০টির বেশি হাফ ম্যারাথন এবং ৫০টিরও বেশি সাধারণ ম্যারাথনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

তবে জাহিদের এই অসাধ্য সাধনের পেছনে কোনো পেশাদার লক্ষ্য নেই। তিনি চান তাঁর এই প্রচেষ্টার মাধ্যমে সাধারণ মানুষ স্বাস্থ্য সচেতন হোক। একই সঙ্গে নদী, সমুদ্র ও প্রকৃতি রক্ষায় যেন মানুষ এগিয়ে আসে, সেই বার্তাই পৌঁছে দিতে চান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে জাহিদ জানান, তাঁর পরবর্তী লক্ষ্য হলো বিশ্বখ্যাত ‘আয়রনম্যান’ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া। বর্তমানে সেই লক্ষ্য পূরণে সাঁতার, দৌড় ও সাইক্লিংয়ের সমন্বয়ে কঠিন প্রস্তুতি নিচ্ছেন পেশায় কেমিস্ট এই তরুণ।

১৯৬৫ থেকে ১৯৮০ সালের মধ্যে জন্ম নেওয়া জেনারেশন হলো জেনারেশন এক্স। অনেকে হয়তো বিষয়টি ভুলতেও বসেছেন। গুগল অনুসন্ধানের মাধ্যমে বিশ্ব যতটা মিলেনিয়াল, জেন জেড বা বেবি-বুমারদের প্রতি আগ্রহী জেনারেশন...
সফল হতে হলে ঝুঁকি নিতেই হয়। আর তার কারণে ভুল–ভ্রান্তি বা ব্যর্থতা অতি স্বাভাবিক বিষয়। গুরুত্বপূর্ণ হলো ভুল বা ব্যর্থতা স্বীকার করে নিয়ে সেটিকে ঠিক মতো বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নেওয়া এবং পরবর্তী...
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের সকলের নজর দেওয়া উচিত। বছরের শুরুতে এই দিবসটির মাধ্যমে সেই কথাটিই আরেকবার মনে করিয়ে দেওয়া হয়।
সহজ এ আসনগুলো দিনের যে কোনও সময়ে করতে পারেন। তবে সকালে ঘুম থেকে উঠে করতে পারলে সবচেয়ে বেশি মাত্রায় সুফল পাওয়া যাবে। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর