ধোঁয়াবিহীন রান্নাঘরের জন্য কিচেন হুড

আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১০:১৬ এএম

নিরাপদ আর নান্দনিকতা জন্য ষাটের দশক থেকে পশ্চিমা দেশগুলোতে রান্নাঘরে কিচেন হুডের ব্যবহার হয়ে আসছে। বর্তমানে ধোঁয়াবিহীন রান্নাঘরের জন্য আমাদের দেশেও জনপ্রিয় হয়ে উঠেছে কিচেন হুডের ব্যবহার। এটি কমার্শিয়াল কিচেন হুড বা কিচেন রেঞ্জ হুড নামেও পরিচিত।

রান্নাঘর সাধারণত অনেক গরম হয়ে থাকে। আবার তেল চিটচিটে ভাবের জন্য রান্নাঘরের পরিবেশও নোংরা হয়ে ওঠে। এসব সমাধানের জন্যই মূলত কিচেন হুডের ব্যবহার বাড়ছে।

যেভাবে কাজ করে কিচেন হুড

রান্নাঘরের ধোঁয়া নির্গতের জন্য এগজস্ট ফ্যানের ব্যবহার সবারই জানা। এরই আধুনিক সংস্করণ হিসেবে বলা যায় কিচেন হুডের নাম।

চুলা কিংবা কুকটপে যখন খাবার রান্না করা হয়, কিচেন হুডের ফ্যানটি তখন রান্নাঘরের আর্দ্রতা, গ্রিজ এবং ধোঁয়া সংমিশ্রিত বাতাস টেনে নেয়। ডাকটওয়ার্ক (মোটা নল) বা এয়ার সাকশন পদ্ধতির সাহায্যে  রান্নাঘরের বাতাস এবং তাপ সরাসরি বাইরে পাঠিয়ে দেয়। আবার ফিল্টারের সাহায্যে বায়ু ব্যবস্থাপনায় রিসাইকলড বা পুনরায় শোধিত বাতাস ঘরে ফিরিয়েও দেয় কিচেন হুড। ফলে রান্নাঘর থাকে পরিষ্কার ও ধোঁয়ামুক্ত।

কিচেন হুডের সঙ্গে লাইটও সংযুক্ত থাকে। রান্নার তাপে বা অতিরিক্ত গরমে এই লাইট ফেটে যায় না। বরং চুলায় বসানো রান্নার যেকোনো পরিবর্তন ভালোভাবে বোঝা যায় এ আলোতে।

সুস্বাস্থ্যের জন্য নির্মল বাতাসের নিশ্চয়তা

দীর্ঘসময়ব্যাপী ধোঁয়া, চিটচিটে গ্রিজ এবং দূষণের মধ্যে থাকলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। এতে শ্বাসকষ্ট, অস্বস্তি, খুসখুসে কাশি ইত্যাদির সংক্রমণ হতে পারে।

তাছাড়া চুলার ধোঁয়ায় কার্বন মনোক্সাইডের কণা থাকে। কার্বন মনোক্সাইড অত্যন্ত বিষাক্ত। কিচেন হুড এই ধোঁয়াকে ফিল্টারড করে রাখে। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্য নিয়ে চিন্তা আর থাকে না।

রান্না শেষ হওয়ার পরেও কয়েক মিনিট হুডের ফ্যান চালু রাখা উচিত। এতে রান্নার সময় উৎপন্ন ধোঁয়া থেকে শুরু করে খাবারের গন্ধ সবই বাইরে নিষ্কাশিত হয়। যেহেতু কিচেন হুড বায়ুতে অতিরিক্ত গ্রিজ উৎপন্ন হতে দেয় না, তাই চুলা বা রান্নাঘরের দেয়ালে চিটচিটে ময়লাও জমে না। সার্বিকভাবে রান্নাঘর থাকে পরিচ্ছন্ন। 

রান্নাঘরের যতটুকু অংশ জুড়ে চুলা থাকে, তার পুরোটা জুড়েই কিন্তু কিচেন হুড স্থাপন করতে হয়। আপনার চাহিদা এবং চুলার আকার অনুযায়ী কিচেন হুড কাস্টমাইজ করে নিতে পারবেন।

তথ্যসূত্র- টাউন অ্যাপ্লায়েন্স

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ছয়তলা ভবনের নিচতলার একটি স্টোরে আগুন লেগেছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৭ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৪২ জনে। আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৭২ রোগী।
হামের উপসর্গ নিয়ে শনিবার ৩ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮৯ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩৫ জন রোগী। 
চার দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সেই মর্মান্তিক রাতের স্মৃতি আজও বিস্মৃতির অতলে হারিয়ে যায়নি। স্বজন হারানোর বেদনা, প্রত্যক্ষদর্শীর মর্মস্পর্শী স্মৃতিচারণ এবং...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর