তেল চিটচিটে বাসন হবে নতুনের মতো, কীভাবে জানুন

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৩:৩৬ পিএম

খুব সহজে রান্নাঘরের বাসন হয়ে যায় তেল চিটচিটে। এগুলো পরিষ্কার করতে গিয়ে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হয় অনেকেরই। ঘরোয়া কিছু উপাদানে বাসন পরিষ্কার করলে তা একেবারের নতুনের মতোই থাকবে।

বাড়ির রান্নাঘরের ব্যস্ততা যেন কখনও কমে না। সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা আবার রাতের খাবার। কারো কারো আবার ক্রেবিং ওঠে ‘মিড নাইট’ খাবারের। আর মাঝেমধ্যে তো রসিয়ে কষিয়ে মাছ-মাংসসহ নানা পদের রান্না চলে। সেসব পদে রসনাতৃপ্তি হলেও কাজ বাড়ে। কারণ রান্নাঘরের তেলের প্রলেপে চিটচিটে হয় বাসনপত্র। বাসনের এই তেল-কালি তুলতে গিয়ে নাজেহাল অবস্থা হয় অনেকেরই।

এক চুটকিতে সমাধান কখনো সম্ভব নয়। তবে বাসনপত্র পরিষ্কার করার আগে খাবারের অবশিষ্টাংশ ঠিকভাবে পরিষ্কার করে নিতে হবে আগে। বাসন পরিষ্কারের এরকমই কিছু সহজ টিপস ঝটপট জেনে নিন। তাতে রোজকার কাজ কিছুটা সহজ হবে।

হাতের কাছে রাখুন ভিনেগার
প্রথমে একটা গামলাতে পানি নিয়ে তাতে সম পরিমাণ ভিনেগার দিন। তারপর বাসনগুলো ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর তুলে নিয়ে স্ক্রাবার দিয়ে ঘষে দাগ-ময়লা তুলে নিন। তারপর ভালো করে ধুয়ে নিলেই একেবারে চকচকে হয়ে যাবে বাসন।

কাজ হবে লেবুর রসেও
তেল চিটচিটে বাসন পরিষ্কার করতে লেবুর রসের বিকল্প নেই। বাসনে লেবুর রস মাখিয়ে কয়েক মিনিট রেখে দিন। তারপর স্পঞ্জ বা ব্রাশ দিয়ে ঘষে নিলেই সব তেল চলে যাবে।

গরম পানি কাজ সহজ করবে
গরম পানিতে কয়েক ফোঁটা লিক্যুইড সাবান দিয়ে দিন। ২০ মিনিট সেই পানিতে বাসনপত্রগুলো ভিজিয়ে রাখুন। এতে বাসনের তেল দূর করা হবে আরও সহজ।

কার্যকরী বেকিং সোডাও
ক্লিনিংয়ে দারুণ কাজ করে বেকিং সোডা। চিটচিটে বাসনে ছড়িয়ে দিন অল্প বেকিং সোডা। তারপর হালকা পানি ছিটিয়ে স্পঞ্জ দিয়ে ঘষে নিলেই কাজ হবে।

ভাতের মাড়ে কেল্লাফতে
ভাত রান্নার পর মাড় ফেলে দেবেন না। তেল চিটচিটে বাসনপত্র এই মাড়ের মধ্যে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর স্ক্রাব করে নিন। আবারও গরম পানিতে বাসনগুলো ধুয়ে নিলেই কেল্লাফতে।

মানতে হবে এসব টিপসও
চিটচিটে বাসনপত্র দীর্ঘদিন ফেলে রাখবেন না। চটজলদি সেগুলো পরিষ্কার করাই হবে বুদ্ধিমানের কাজ। আর ভুলেও চিটচিটে বাসনে ঠান্ডা পানি ব্যবহার করবেন না। তাতে তেল আরও এঁটে বসবে বাসনে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে একই বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর