বারান্দাই যখন বৈঠকখানা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পিএম

শহুরে ব্যস্ত জীবনে নিজের প্রশান্তির জন্য খানিকটা সময় বের করাও আজকাল খুব কঠিন। দূরে কোথাও যেতে হবে না, যথাযথ পরিকল্পনা করলে নিজের ঘরের বারান্দাতেই দু’দণ্ড শান্তি পাওয়া সম্ভব।

বারান্দা সাজিয়ে তোলার মূল উদ্দেশ্যও এমন একটি জায়গা তৈরি যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। চার দেয়ালে ঘেরা বৈঠকখানা নয়, বরং প্রিয় সঙ্গীতের সুরে চায়ের কাপে চুমুক দিতে দিতে বারান্দায় বসেই প্রকৃতির রূপ অবলোকন করতে পারবেন। 

বারান্দাকেই কীভাবে বসার ঘরের মতো বানিয়ে নেবেন, রইলো তার উপায়।

সবুজায়ন

বাগান বা গাছগাছালির প্রতি আগ্রহ থাকলে আপনার সৃজনশীলতা দিয়ে সাজিয়ে তুলুন আপনার বারান্দা। বারান্দায় যেহেতু সচরাচর রোদ কম থাকে, তাই এখানে লাগিয়ে দিন কয়েক প্রজাতির পাতাবাহার। লাগাতে পারেন মানিপ্ল্যান্ট, কয়েনপ্ল্যান্ট, লাকিব্যাম্বু, মনস্টেরা, এরিকা পাম, ইঞ্চিপ্ল্যান্ট, স্পাইডারপ্ল্যান্টের মতো গাছ। বারান্দায় যেহেতু জায়গার সঙ্কট থাকে, তাই মাটির পাশাপাশি নানা আকারের রঙবেরঙের ঝোলানো টবে গাছ লাগাতে পারেন। ছোট একটি তাক বা টুল পেতে তাতে রাখতে পারেন ক্যাকটাস, বনসাইসহ বিভিন্ন  গাছ। আবার রেলিং বেয়ে নামিয়ে দিতে পারেন লতানো উদ্ভিদ। 

জলজ বাগান 

আজকাল বারান্দায় জলাধার বা জলজ বাগান তৈরির চলও খুব জনপ্রিয়। পুরো বারান্দার আবহ নিমিষে বদলে দিতে পারে একটি ‘ওয়াটার গার্ডেন’। এমন ডেকোরেশনের জন্য বেছে নিন কাঁচ, মাটি বা সিরামিকের বড় পাত্র। এ ক্ষেত্রে এক রকম গাছ না রেখে একাধিক গাছ মিশিয়ে রাখুন। মানি প্ল্যান্ট, পদ্ম, শালুক, লাকি ব্যাম্বু, ইংলিশ আইভি, ফিলোডেনড্রন, ওয়াটার লেটুস, ফার্ন ইত্যাদি উদ্ভিদ পানিতে দিব্যি বেঁচে থাকে। 

ওয়াটার গার্ডেনের জন্য বেছে নিন কাঁচ, মাটি বা সিরামিকের বড় পাত্র। ছবি: ফ্রিপিক পাত্রের তলায় অল্প বালি বা মাটি দিয়ে গাছ বসান। উপরে বিছিয়ে দিন পাথর। এতে মাটি পানির সঙ্গে মিশে যাবে না। পাত্রের কিনারা সাজাতে ব্যবহার করুন পাথরের টুকরো। তবে, মশা নিরোধের জন্য এ পানিতে গাপ্পির কয়েকটি পোনা ছেড়ে দিতে পারেন। 

মানানসই আসবাব

বারান্দার মেঝে আর্টিফিশিয়াল গ্রাস কার্পেট দিয়ে মুড়ে দিতে পারেন। এই কার্পেট পরিষ্কার করাও বেশ সহজ। এবার চাইলে এই কার্পেটের ওপর বেতের চেয়ার এবং একটি ছিমছাম টেবিল যোগ করতে পারেন। মাটিতে ছোট মাদুর পেতে কুশন দিয়ে সাজালেও নান্দনিক লাগবে। বারান্দার ক্ষেত্রে ফোল্ডিং ফার্নিচার অর্থাৎ ভাঁজ করা যায় এমন আসবাব ব্যবহারের চেষ্টা করুন। এতে করে আপনার সুবিধা মতো যখন ইচ্ছা ব্যবহার করতে পারবেন।

দেয়াল ও আলোকসজ্জা

আধুনিকতার ছোঁয়া রাখতে বারান্দার দেয়ালে সুন্দর ফ্রেমের একটি আয়না রাখতে পারেন। আবার টাঙিয়ে দিতে পারেন সুতার কাজ করা বড় একটি ড্রিম ক্যাচার। বিভিন্ন লাইট ঝুলিয়েও বারান্দায় আনতে পারেন পরিবর্তন; রেলিং জুড়ে বসিয়ে দিতে পারেন এলইডি লাইট। এতে সন্ধ্যার পর এক উৎসবমুখর আবহ তৈরি হবে।

যেভাবেই সাজানো হোক, বারান্দা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাটা খুব দরকার। বারান্দায় যেন ময়লা বা বৃষ্টির পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন।   

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের বিভিন্ন জেলার মরিচের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ কমে যাওয়ায় কাঁচা মরিচের দাম এক মাসের ব্যবধানে প্রায়...
লোডিং...

এলাকার খবর