এসির যত্নে কভার, কোথায় পাবেন, কেমন দাম?

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৫:০০ পিএম

রাতের হিম জানান দিচ্ছে শীত আসছে। লেপ, কম্বল নামানোর সময় যেমন এসেছে, তেমনি এসির সুইচটাও বন্ধ রাখার সময় এসেছে। শীতের জন্য মোটামুটি মাস তিনেক এসি চালানো হয় না বললেই চলে। এসময় ভালোভাবে না রাখা হলে বৈদ্যুতিক এ যন্ত্রটি নষ্টও হয়ে যেতে পারে।

তাছাড়া শুষ্ক আবহাওয়ায় আমাদের দেশে শহরাঞ্চলে প্রচুর ধুলাবালি থাকে। এসময় তাই এসির যত্ন বেশি নেওয়া প্রয়োজন। শীতের শুরুতেই এসির ভিতরে এবং বাইরে জমা হওয়া ধুলাবালি পরিষ্কার করে নিতে হবে। প্রয়োজনে এসি ফিল্টার বের করে তা পরিষ্কার করতে হবে কিংবা বদলে নিতে হবে। এরপর ঘরের এসিটিকে শক্ত কাপড় বা প্লাস্টিকের শিট ব্যবহার করে সম্পূর্ণরূপে ঢেকে দিতে হবে। আজকাল বাজারে এসি ঢেকে রাখার জন্য বিভিন্ন প্রিন্টের এসি কভার মিলছে।

এনিম্যাল প্রিন্ট, ফ্লোরাল প্রিন্ট, জ্যামিতিক প্রিন্টের কভারগুলো দেখতে দারুণ আকর্ষণীয়। ওয়াটারপ্রুফ এসব কভার একবার কিনলে আজীবন ব্যবহার করা যাবে। পোকামাকড়, ধুলাময়লা এবং আর্দ্রতার হাত থেকে এসিকে রক্ষা করে থাকে এসব কাভার। এসির ডাস্ট কভার যেমন ফিট করা সহজ, তেমনি ময়লা হলে সহজে ধুয়েও নেওয়া যায়।

অনলাইনে বিভিন্ন পেইজ বা দারাজে পেয়ে যাবেন নান্দনিক এসি কভার। এক টন, দেড় টন এবং দুই টন- এসির আকার অনুযায়ী মিলবে তিন আকারের কভার। দাম শুরু মাত্র ২০০ টাকা থেকে। পিইভিএ বা পলিথিন ভিনাইল অ্যাসিটেট ম্যাটারিয়ালের কভারই বেশি জনপ্রিয়। তবে বাজেট একটু বেশি হলে কিনতে পারেন নেটের তৈরি রঙিন ঝালরযুক্ত কভারও।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর