বেসিনে পানির দাগ! দূর করুন ঘরোয়া উপায়ে 

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০১:২০ পিএম

নিয়মিত পরিষ্কারের পরও আমাদের ঘর বা বাথরুমের বেসিনে ঠিকই পানির জেদি দাগ চেপে বসে। অথচ সহজ কয়েকটি নিয়ম মেনে পরিষ্কার করলেই বেসিনের দাগ উঠে আসবে। জেনে নিন উপায়।

  • বেসিনের কল সবসময় ভালোভাবে বন্ধ রাখুন; অনবরত এই পানিপড়ার দাগই একসময় স্থায়ী রূপ ধারণ করে।
  • একটি পাত্রে পরিমাণমতো বেকিং সোডা নিন। তাতে যোগ করুন ভিনেগার। ব্রাশে এই মিশ্রণ নিয়ে বেসিনে ভালোভাবে লাগিয়ে দিন। পানির কলেও লাগাতে পারেন মিশ্রণটি। ১৫ মিনিট অপেক্ষা করে পানি দিয়ে পরিষ্কার করে নিন।
  • বেসিনে পুরনো দাগছোপ তুলতেও সেই স্থানে ভিনেগার লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। তারপর ব্রাশ দিয়ে আলতো করে ঘষলেই দাগ উঠে যাবে। ভিনেগার না থাকলে লেবুর রসও ব্যবহার করতে পারেন।
  • বেসিন কিংবা কলের কোণা পরিষ্কার করতে টুথব্রাশ ব্যবহার করতে পারেন। 

বেসিনের মধ্যে গরম পানি ঢেলে দিলে জীবাণু ধ্বংস হয়। ছবি: ফ্রিপিক

  • বেসিনের মধ্যে ন্যাপথলিন রেখে দিন। এতে বেসিনে জীবাণু জমে থাকবে না এবং দুর্গন্ধও দূর হবে।
  • একটি পাত্রে পরিমাণমতো বাথরুম ক্লিনার নিন। তাতে সামান্য পরিমাণে পানি মেশান। ব্রাশের সাহায্যে ধীরে ধীরে ওই মিশ্রণ বেসিনে লাগিয়ে দিন। অপেক্ষা করুন ১৫ মিনিট। তারপরে আরও একবার ব্রাশ দিয়ে ঘষুন। শেষে পানি দিয়ে পরিষ্কার করে নিন।
  • সিরামিকের বেসিনে অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করবেন না। লিক্যুইড বা গুঁড়া সাবান দিয়ে পরিষ্কার করুন।  
  • দিনের শেষে বেসিনের মধ্যে গরম পানি ঢেলে দিলে জীবাণু মরে যায়। মাঝেমধ্যে বেসিনে লবণ ছড়িয়ে রাখতে পারেন। এতেও জীবাণু প্রতিরোধ সম্ভব।
  • বেসিন পরিষ্কারের পর অবশ্যই শুকনা কাপড় দিয়ে মুছে নিতে হবে।
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
মাইলস্টোনে বিমান দুর্ঘটনার মর্মান্তিক ট্র্যাজেডির মধ্যেও যে সাহস, সহমর্মিতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে, তা জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...
রেলে যাত্রী ও পণ্য পরিবহনে বড় পরিবর্তন আসছে বলে ধারণা দিয়েছেন রেলসচিব মো. ফাহিমুল ইসলাম। মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রেলের ১৩৬ বছরের পুরোনো আইনটি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এবার চব্বিশের জুলাই গণ-আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর