ঘরেই হোক মেডিটেশন কর্নার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম

কর্মব্যস্ততার সঙ্গে আমাদের মনের ওপরও প্রতিনিয়ত চাপ বাড়ছে। সফলতার ইঁদুর দৌড়ে আমরা যেন হাঁপিয়ে উঠছি, বিভিন্ন কারণে অস্থির থাকছে মন। কাজের চাপ আর ব্যক্তিগত জীবনের ঝড় সামাল দিতে সবার আগে দরকার মনকে শান্ত করা।

বিক্ষুব্ধ মনকে শান্ত করার পাশাপাশি মানসিক প্রশান্তি আনতে পারে ধ্যান বা মেডিটেশন। মেডিটেশনে আগ্রহী মানুষের সংখ্যা তাই দিনদিন বাড়ছে। 

তবে এই মেডিটেশন করতে যে দূরে নির্জন স্থানে যেতে হবে, এমন কোনো কথা নেই। বিশেষ কোনো মেডিটেশন কেন্দ্রে যাওয়ারও দরকার নেই। বরং মনকে শীতল অনুভূতি দিতে নিজের ঘরেই মনের মতো একটি কোণ সাজিয়ে নেওয়া যেতে পারে। 

  • ধ্যান করার জন্য একটি উপযুক্ত জায়গার দরকার। বাড়ির যে জায়গায় সবচেয়ে কম কোলাহল এবং বাইরের শব্দ তেমন পৌঁছায় না, সে রকম একটি জায়গা বাছুন। টেলিভিশন, ল্যান্ডফোন, কম্পিউটার ইত্যাদি আশপাশে না থাকলেই ভাল।
  • ধ্যান করার স্থান যেন অপরিচ্ছন্ন এবং প্রচুর আসবাবে ঠাসা না হয়। জায়গাটি যত বেশি খোলামেলা হবে, তত বেশি মানসিক শান্তি পাবেন। মেঝেতে একটি কার্পেট বা শতরঞ্জি ও কয়েকটি ছোট কুশন রাখতে পারেন। ব্যায়াম বা ধ্যান হয়ে গেলে কার্পেট বা শতরঞ্জিটি চাইলে গুটিয়ে রাখতেও পারেন। 

ধ্যান করার স্থান যত বেশি খোলামেলা হবে, তত বেশি মানসিক শান্তি পাবেন। ছবি: ফ্রিপিক

  • গাছ ছাড়া অসম্পূর্ণ রয়ে যাবে মেডিটেশন কর্নার। বাতাসে তাজা ভাব আনার পাশাপাশি প্রকৃতির সঙ্গে সংযোগ অনুভব করতে সাহায্য করবে গাছ। দেওয়ালের তাকে কিছু বইও রাখা যেতে পারে। 
  • ধ্যান করার সময়ে উপযুক্ত পারিপার্শ্বিকতা তৈরি করা জরুরি। আশপাশে কী দেখছেন বা কী ধরনের শব্দ-গন্ধ আসছে সেটার উপরও নির্ভর করে ধ্যানের প্রতি মনোসংযোগ কতখানি গভীর হবে। ধ্যান করার উপযুক্ত কোনো মিউজিক চালাতে পারেন, এতে মনোযোগ বাড়বে। জ্বালাতে পারেন সুগন্ধি মোমবাতি বা ডিফিউজার।

মেডিটেশনের সময় পোশাকের দিকেও খেয়াল রাখা প্রয়োজন। এ সময় পোশাক হবে ঢিলেঢালা ও আরামদায়ক। চশমা, ঘড়ি ইত্যাদি খুলে নিতে হবে। মোবাইল ফোন অফ করে দেবেন বা সাইলেন্ট মোডে রাখবেন। 

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এই তাড়নায় জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে।...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর